Contents ৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া লোকদেরকে মূর্খ ঠাওরাচ্ছেন এবং আমাদের পূর্বপুরুষদের কাফির সাব্যস্ত করছেন । রাসূলুল্লাহ্ (সা) বললেন, হ্যা, তাই । আমি তো আল্লাহ্র রাসূল ও তার নবী । তিনি আমাকে প্রেরণ করেছেন তার দেয়া রিসালাত প্রচার করার জন্যে এবং তোমাদেরকে সত্য পথে আল্লাহ্র দিকে ডাকার জন্যে । আল্লাহ্র কসম, এটাই সত্যপথ ৷ হে আবূ বকর! আমি তোমাকে একক লা-শরীক আল্লাহ্র দিকে আহ্বান জানাচ্ছি। তুমি অন্য কারো ইবাদত করবে না। তার আনুগত্যের ব্যাপারে তোমার নিকট সহযোগিতার আহ্বান জানাচ্ছি । রাসূলুল্লাহ্ (সা) তাকে কুরআন পাঠ করে শোনালেন হযরত আবূ বকর (রা) তাৎক্ষণিকভাবে তা গ্রহণ বা বর্জন কিছুই করলেন না । এরপর তিনি ইসলাম গ্রহণ করলেন এবং মূর্তিপূজা ত্যাগ করলেন । আল্লাহ্র শরীক তথাকথিত অংশীদারগুলে'কে বর্জন করলেন এবং ইসলামের সত্যতা স্বীকার করলেন । ঈমানদার এবং সত্যায়নকারীরূপে তিনি বাড়ী ফিরে গেলেন । বলেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি সে-ই প্রথমে দ্বিধাদ্বন্দে ভুগেছে, ইতস্তত করেছে এবং চিন্তা-ভাবনা করেছে কিন্তু আবৃ বকর (রা) তার ব্যতিক্ৰম । আমরা তার নিকট ইসলাম গ্রহণের প্রস্তাব দেয়ার পর তিনি কোনরূপ দ্বিধা করেননি কোন প্রকারের ইতস্তৃত ভাবও প্রকাশ করেননি ৷ দেরীও করেননি । ইব্ন ইসহাকের বর্ণনায় উল্লিখিত তিনি তাৎক্ষণিকভাবে সমর্থনও করেননি বর্জনও করেননি বক্তব্যের অর্থ এটিই ৷ কারণ, ইব্ন ইসহাক ও অন্যরা উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা)-এর নবুওয়াত লাভের পূর্বেও হযরত আবূ বকর (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর সাহচর্যে থাকতেন রাসূলুল্লাহ্ (সা)-এর সত্যবাদিতা, বিশ্বস্ততা, সৎ স্বভাব ও মধুর চরিত্র সম্পর্কে তিনি সম্যক অবগত ছিলেন। এসব গুণাবলী তাকে সৃষ্টিজগতের সাথে মিথ্যাচার থেকে বিরত রেখেছে, তাহলে তিনি কেমন করে আল্লাহ্ সম্পর্কে মিথ্যাচার করবেন ? এজন্যে “আল্লাহ্ তাকে রাসূলরূপে প্রেরণ করেছেন” শুধু এটুকু বক্তব্য শুনে তিনি তা’কে সত্যবাদী বলে মেনে নিয়েছেন। কোন প্রকারের বিলম্বও দোদুল্যমানতা দেখাননি । হযরত আবূ বকর (রা)-এর জীবনী বিষয়ক একটি পৃথক গ্রন্থে আমরা তার ইসলাম গ্রহণের পটভূমি ও বিস্তারিত বিবরণ উল্লেখ করেছি । তার মর্যাদা এবং চারিত্রিক বৈশিষ্ট্যাবলীও আমরা সেখানে উল্লেখ করেছি। এরপর আমরা হযরত উমর ফারুক (রা)-এর জীবনী আলোচনা করেছি । তারা উভয়ে রাসূলুল্লাহ্ (সা) থেকে যে সব হাদীছ বর্ণনা করেছেন, সেগুলো তথায় সন্নিবেশিত করেছি । হযরত আবূ বকর (রা) থেকে যে সকল হাদীছ, মন্তব্য ও ফাতাওয়া বর্ণিত হয়েছে, উক্ত গ্রন্থে সেগুলো আমরা এনেছি । উক্ত গ্রন্থ তিন খণ্ডে সমাপ্ত হয়েছে । সকল প্রশংসা আল্লাহ্র । হযরত আবূ বকর (রা) ও হযরত উমর (রা)-এর মাঝে' সৃষ্ট বিতর্ক বিষয়ক আবু দারদা’ কর্তৃক বর্ণিত হাদীছে সহীহ্ বুখারীতে উদ্ধৃত হয়েছে যে, প্রসঙ্গক্রমে রাসূলুল্লাহ্ (সা) বলেছিলেন $ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।