Contents আল-বিদায়া ওয়ান নিহায়া : ৫৫ জাবির থেকে বর্ণনা করেন তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) নবুওয়াত লাভ করেছেন সোমবারে আর আলী (রা) নামায আদায় করেছেন মঙ্গলবারে । আবূ হামযা নামে জনৈক আনসারী ব্যক্তি থেকে বর্ণিত তিনি বলেন, আমি যায়দ ইব্ন আরকাম (রা)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আলী ইব্ন আবী তালিব (রা) ৷ বর্ণনাকারী বলেন, এরপর এ বর্ণনাটি আমি নাখঙঈ এর নিকট পেশ করি৷ তিনি এটি প্রত্যাখ্যান করেন এবং বলেন যে, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবূ বকর (রা) ৷ উবায়দুল্লাহ্ ইব্ন মূসা......... আব্বাদ ইব্ন আবদুল্লাহ্ থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন. আমি আলী (রা)-কে বলতে শুনেছি, আমি আল্লাহ্র বান্দা তার রাসূলের ভাই এবং আমিই সিদ্দীকে আকবর তথা প্রধান সত্যায়নকারী । আমার পরে কেউ এ উপাধি দাবী করলে সে হবে মিথ্যাবাদী । অন্যদের নামায আদায়ের সাত বছর পূর্ব থেকেই আমি নামায আদায় করে এসেছি । ইব্ন মাজাহ্ (র) মুহাম্মদ ইব্ন ইসমাঈল ..... উবায়দুল্লাহ্ ইব্ন মূসা ফাহমী সূত্রে এ হাদীছ উদ্ধৃত করেছেন। উবায়দুল্লাহ্ ইব্ন মূসা মূলত শিয়া । তবে তিনি বিশুদ্ধ হাদীছ বৰ্ণনাকারীদের অন্তর্ভুক্ত । তবে আবু হাতিম বলেছেন সে মূলত একজন কট্টর শিয়া । আলী ইব্ন মাদানী বলেন, সে প্রচুর অগ্রহণযোগ্য হাদীছ বর্ণনা করেছে। মিনহাল ইব্ন আমর আস্থাভাজন বর্ণনাকারী । তার শায়খ হলেন আব্বাদ ইব্ন আবদুল্লাহ্ আসাদী কুফী । আব্বাদ সম্পর্কে আলী ইবন মাদীনী বলেছেন যে, হাদীছ শাস্ত্রে তিনি দুর্বল লোক বলে গণ্য । ইমাম বুখারী (র) বলেছেন, এই রাবী সন্দেহমুক্ত নন । ইব্ন হাইয়ান তাকে আস্থাভাজনদের অন্তর্ভুক্ত রেখেছেন । মোদ্দাকথা উপরোক্ত হাদীছটি সর্বাবস্থায়ই অগ্রহণযোগ্য । হযরত আলী (রা) এমন কথা বলেননি লোকজনের নামায পড়ার সাত বছর পূর্বে তিনি নামায আদায় করেছেন এটা কী করে সম্ভব ? এমন কথা কল্পনাই করা যায় না । আল্লাহই ভাল জানেন । অন্যান্য আলিমগণ বলেন, এই উন্মতের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আবূ বকর সিদ্দীক (রা) । বস্তুত এই সব বক্তব্যের সমন্বয়সূচক ব্যাখ্যা এই যে, মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত খাদীজা (রা) ৷ তিনি সকল মহিলা থেকে এ ব্যাপারে অগ্রবর্তী । কারো কারো মতে নারী-পুরুষ সবার চেয়ে তগ্রবর্তী । ক্রীতদাসদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত যায়দ ইবন হারিছা (রা) । বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হযরত আলী ইব্ন আবী তালিব (রা) ৷ কারণ, তখন তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন । স্বাধীন এবং প্রাপ্তবয়স্ক লোকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবূ বকর সিদ্দীক (রা) । ইতোপূর্বে যাদের কথা উল্লেখ করা হয়েছে, তাদের তুলনায় হযরত আবূ বকরের ইসলাম গ্রহণ অধিকতর কল্যাণকর ও তাৎপর্যবহ ছিল । কারণ, তিনি ছিলেন আরবের সন্মানিত নেতা; কুরায়শ বংশের সর্বজন শ্রদ্ধেয় নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ও সম্পদশালী লোক । তিনি ছিলেন ইসলামের প্রতি আহ্বানকারী, আল্লাহ্ ও তার রাসূলের আনুগত্যে ধনসম্পদ ব্যয় করে তিনি সকলের প্রিয় ও ভালোবাসার পত্র হয়ে উঠেছিলেন। এ বিষয়ে পরে আলোচনা আসবে । ইউনুস ইব্ন ইসহাক থেকে বর্ণনা করেন যে, হযরত আবূ বকর সিদ্দীক (রা) প্রিয়নবী (সা)-এর সাথে সাক্ষাত করে বলেছিলেন, আপনার সম্পর্কে কুরাশের লোকেরা যা বলছে তা কি সত্য ? তারা তো বলছে যে, আপনি আমাদের উপাস্যদেরকে বর্জন করছেন, আমাদের বুদ্ধিমান www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।