আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া করছিলাম আব্বাস ইবন আবদুল মুত্তালিবের নিকট । সূর্য যখন উদিত হল এবং আকাশের অনেক উপরে উঠে গেল, তখন আমি কা'বাগৃহের দিকে তাকিয়েছিলাম । আমি দেখতে পেলাম, একটি যুবক সেখানে এসে আকাশের দিকে তাকাল তারপর কা'বাগৃহের সম্মুখে এসে সেটিকে সামনে রেখে দাড়িয়ে গেল । অবিলম্বে সেখানে উপস্থিত হল একটি বালক এবং সে তার ডান পাশে দাড়িয়ে গেল। এরপর এল একজন মহিলা । সে দাড়াল ওদের দু'জনের পেছনে । প্রথম যুবকটি রুকুতে গেল । সাথে সাথে বালক ও মহিলাটি রুকুতে গেল ৷ যুবকটি রুক্‌ থেকে মাথা তুলল ৷ বালক এবং মহিলাটিও রুকু থেকে মাথা তুলল ৷ তারপর যুবক সিজদায় গেল । ওরা! দু'জনও সিজদায় গেল । আমি বললাম, হে আব্বাস! এতো এক আশ্চর্যজনক ব্যাপার ৷ তিনি বললেন, আশ্চর্যজনকই বটে । আব্বাস বললেন, যুবকটির পরিচয় তুমি জান কি? আমি বললাম, না, জানি না! তিনি বললেন, সে হল আমার ভাতিজা মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল মুত্তালিব । বালকটির পরিচয় তোমার জানা আছে কি? আমি বললাম, না, জানা নেই । তিনি বললেন, সে হল আবূ তালিবের পুত্র আলী (রা) ৷ ওদের পিছনে মহিলাটি কে চেন কি? আমি বললাম, না, চিনি না । তিনি বললেন, সে হল আমার ভাতিজার স্ত্রী । খুওয়ায়লিদের কন্যা খাদীজা (রা) ৷ ভাতিজা মুহাম্মদ (সা) আমাকে বলেছে, আপনার প্রতিপালক হলেন আকাশ ও পৃথিবীর প্রতিপালক । তার কাজকর্ম এই যা এখন তুমি দেখেছ । আল্লাহ্‌র কসম দুনিয়াতে ওই দীনের অনুসারী ওই তিনজন ব্যতীত অন্য কেউ আছে বলে আমার জানা নেই । হাযিয ও কালবী বলেছেন যে, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আলী (রা) কালবী (রা) বলেন, হযরত আলী নয় বছর বয়সে ইসলাম গ্রহণ করেন । ইবন ইসহাক বলেছেন, পুরুষদের মধ্যে হযরত আলী (রা) প্রথম ঈমান আনয়ন করেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে নামায আদায় করেন এবং তাকে সত্য বলে গ্রহণ করেন । তখন তার বয়স ছিল দশ বছর ৷ ইসলামের পূর্বেও তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর পরিবারভুক্ত ছিলেন। ওয়াকিদীও হযরত আলী (রা) দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন বলে উল্লেখ করেছেন । ওয়াকিদী বলেন, আমাদের ইমামগণ এ বিষয়ে একমত যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর নবুওয়াত লাভের এক বছর পর হযরত আলী (রা) ইসলাম গ্রহণ করেছেন। মুহাম্মদ ইব্‌ন কাআব বলেন, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করেছেন খাদীজা (রা) এবং পুরুষদের মধ্যে প্রথম ঈমান আনয়নকারী দু’জন হলেন হযরত আবূ বকর (রা) ও হযরত আলী (ব্লা)। হযরত আবূ বকরের ঈমান আনয়নের পূর্বে হযরত আলী ঈমান আনয়ন করেন । পিতার ভয়ে হযরত আলী (রা) তার ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন । একদিন তার পিতার মুখোমুখি হলে তার পিতা বলেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছ? তিনি বললেন, হ্যা । পিতা বললেন, তবে তোমার চাচাত ভাইকে সাহায্য-সহযোগিতা করবে অবশ্য, সর্বপ্রথম ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন হযরত আবূ বকর (রা) । ' ইবন জারীর তার ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন যে, শু'বা.......ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন । তিনি বলেছেন, সর্ব প্রথম নামায আদায় করেছেন আলী আবদূর হামীদ হযরত www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।