Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৩ রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট যাতায়াত করতেন না । তার ইসলাম গ্রহণের বিষয়টি তখনকার মত তিনি গোপন রাখলেন । ইতোমধ্যে যায়দ ইবন হারিছা ইসলাম গ্রহণ করলেন । তারা এভাবে প্রায় একমাস কাটালো । মাঝে মাঝে হযরত আলী (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আসতেন । হযরত আলী (রা)-এর প্রতি আল্লাহ্ তা'আলার অন্যতম অনুগ্রহ ছিল এই যে, ইসলাম গ্রহণের পূর্বে তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর তত্ত্বাবধানে ছিলেন । ইব্ন ইসহাক বলেন, ইব্ন আবী নাজীহ মুজাহিদ সূত্রে বলেছেন যে, হযরত আলী (র)-এর প্রতি আল্লাহ্ তা'আলার অন্যতম অনুগ্রহ ছিল এই যে, একবার কুরায়শ সম্প্রদায় চরম দুর্ভিক্ষে পতিত হয়। হযরত আবূ তালিবের পরিবারের লোকসংখ্যা ছিল অনেক । তখনকার সময়ে হাশিম গোত্রে অপেক্ষাকৃত ধনী লোক ছিলেন হযরত আব্বাস (রা'। রাসূলুল্লাহ্ (সা) তার চাচা আব্বাস (রা)-কে বললেন, চাচা ! আপনার ভাই আবূ তালিবের পরিবারের লোকসংখ্যা তো অনেক ৷ মানুষ যে দুর্ভিক্ষে পতিত হয়েছে তাও তো আপনি দেখতে পাচ্ছেন। আপনি বরং তার নিকট যান এবং এমন ব্যবস্থা করুন যাতে পরিবারের ভরণ-পোষণ তার জন্য সহজ হয়। এ সূত্রে রাসূলুল্লাহ্ (সা) হযরত আলী (রা)-কে তার নিকট নিয়ে আসেন এবং নিজের কাছেই রেখে দেন। হযরত আলী রাসূলুল্লাহ্ (সা)-এর নবুওয়াত লাভ পর্যন্ত তার সাথেই থাকেন । হযরত আলী (রা) তার অনুসরণ করেন, তার প্রতি ঈমান আনেন এবং তার বক্তব্যের সত্যতা স্বীকার করে নেন। ইউনুস ইব্ন বুকায়র আফীফ থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে, আমি ছিলাম একজন ব্যবসায়ী । একবার হজ্জ মওসুমে আমি মীনাতে উপস্থিত হই ৷ আবদুল মুত্তালিবের পুত্র আব্বাস (রা)-ও একজন ব্যবসায়ী ছিলেন । ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে আমি তার নিকট উপস্থিত হই । আমরা সেখানে থাকা অবস্থায় হঠাৎ দেখি একটি তাবু থেকে একজন লোক বের হল এবং কা'বামুখী হয়ে নামাযে দাড়িয়ে গেল । তারপর একজন মহিলা এসে তার সাথে নামাযে যোগ দিল । এরপর একজন বালকও তার সাথে নামাযে শরীক হল । আমি বললাম, হে আব্বাস! এটি আবার কেমন ধর্ম ? এটি কোন ্ প্রকারের ধর্ম তার কিছুই তো আমি রুঝতে পারছি না । আব্বাস (রা) বললেন, ইনি হচ্ছেন আবদুল্লাহ-এর পুত্র মুহাম্মাদ (সা) ৷ তার দাবী হচ্ছে আল্লাহ্ তাকে রাসূল রূপে প্রেরণ করেছেন। পারস্য ও রোমান সম্রাটের সকল ধন-সম্পদ তার হস্তগত হবে। মহিলাটি তার স্ত্রী । খুওয়ায়লিদের কন্যা খাদীজা (রা) । সে ও'র প্রতি ঈমান এনেছে । বালকটি হল তার চাচাত ভাই । আবূ তালিবের পুত্র আলী (রা) । সেও তার প্রতি ঈমান এনেছে । বর্ণনাকারী আফীফ (রা) পরে আক্ষেপ করে বলেছেন, হায়! আমি যদি সেদিন ঈমান আনতাম, তবে আমি পুরণ্ষদের মধ্যে দ্বিতীয় ঈমান আনয়নকারী হতে পারতাম । ইবরাহীম ইব্ন সাআদ মুহাম্মদ ইব্ন ইসহাক থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ওই হাদীছের ভাষ্য এরূপঃ হঠাৎ নিকটবর্তী একটি তাবু থেকে একজন লোক বের হল এবং আৰুশের দিকে তাকিয়ে দেখল । যখন সে দেখল যে, সূর্য কিছুটা ঢলে পড়েছে, তখন সে নামাযে দাড়িয়ে গেল । তারপর তার পেছনে হযরত খাদীজা (রা)-এর দাড়ানোর কথা এ হাদীছে উল্লিখিত হয়েছে। ইবন জারীর বলেন, মুহাম্মাদ ইবন উবায়দ মুহারিবী ইয়াহ্ইয়া ইব্ন আফীফ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জাহিলী যুগে আমি মক্কায় এসেছিলাম ৷ সেখানে আমি অবস্থান www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।