Contents মহাপরিচালকের কথা ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবেত্তা আল্লামা ইব্ন কাসীর (র) প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ । এই গ্রন্থে সৃষ্টির শুরু তথা আরশ, কুরসী, নভোমণ্ডল, ভূমণ্ডল প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা হাশর, নশর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, প্রভৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই বৃহৎ গ্রন্থটি মোট ১৪ খণ্ডে সমাপ্ত হয়েছে। এই খণ্ডে অন্তর্ভুক্ত বিষয়গুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে আরশ, কুরসী, ভূমণ্ডল, নভোমণ্ডল এতদুভয়ের অন্তর্বতী ঘটনাবলী তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম (আ)-এর সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবী-রাসূলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলাম-পূর্ব যুগের ঘটনাবলী এবং মুহাম্মদ (সা)-এর জীবন-চরিত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে রাসূলুল্লাহ্ (সা)-এর ওফাতকাল থেকে ৭৬৮ হিজরী সাল পর্যন্ত সুদীর্ঘকালের বিভিন্ন ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচিত হয়েছে । তৃতীয় ভাগে রয়েছে ফিৎনা-ফাসাদ, যুদ্ধ-বিগ্রহ, কিয়ামতের আলামত, হাশর, নশর, জান্নাত ও জাহান্নামের বিবরণ ইত্যাদি । লেখক তার এই গ্রন্থের প্রতিটি আলোচনা পবিত্র কুরআন, হাদীস, সাহাবাগণের বর্ণনা, তাবেঈন ও অন্যান্য মনীষীর উক্তি দ্বারা সমৃদ্ধ করেছেন। ইব্ন হাজার আসকালানী (র), ইবনুল ইমাদ, আল-হাম্বলী (র) প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন। বদরুদ্দান আইনী (র) এবং ইব্ন হাজার আসকালানী (র) গ্রন্থটির সার-সংক্ষেপ রচনা করেছেন। বিজ্ঞজনদের মতে, এ গ্রন্থের লেখক ইব্ন কাসীর (র) ইমাম তাবারী, ইবনুল আসীর, মাস্উদী ও ইব্ন খালদূনের ন্যায় উচ্চন্তরের ভাষাবিদ, সাহিত্যিক ও ইতিহাসবেত্তা ছিলেন। বিখ্যাত এ গ্রন্থটির বাংলা অনুবাদের তৃতীয় খণ্ড পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা আল্লাহ্ তা'আলার শুকরিয়া আদায় করছি । গ্রন্থখানির অনুবাদক ও সম্পাদকমণ্ুলীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি । অনুবাদ ও সংকলন বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং গ্রন্থটির জানাচ্ছি । পরম করুণাময় আল্লাহ্ তা'আলা আমাদের এ শ্রম কবুল করুন । আমীন! www.eelm.weeblly.com
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.