Contents ৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া মাটিতে আঘাত করলেন । তার ফলে যমযম কূপের সাথে সংযোগ সম্পন্ন একটি ঝর্ণার সৃষ্টি হয়। হযরত জিবরাঈল (আ) ও প্রিয়নবী (সা) দু'জনে ওই পানিতে উযূ করেন । তারপর জিবরাঈল (আ) চার সিজদায় দু'রাকআত নামায আদায় করেন । তার নয়ন জুড়ালো ও হৃদয় প্রশান্ত হলো । এমতাবস্থায় রাসূলুল্লাহ্ (সা) আপন ঘরে ফিরে এলেন । আল্লাহ্র নিকট থেকে তাই এলো যা তিনি পসন্দ করতেন ৷ ঘরে ফিরে গিয়ে তিনি হযরত খাদীজার হাত ধরে তাকে নিয়ে ওই ঝর্ণাধারার নিকট আসলেন তারপর জিবরাঈল (আ) যেমনটি উষূ করেছিলেন রাসূলুল্লাহ্ (সা)-ও তেমনটি উযূ করলেন । তারপর চার সিজদাসহ দু’রাকআত নামায আদায় করলেন । এরপর থেকে তারা দু'জনে গোপনে নিয়মিত নামায আদায় করতেন । আমি বলি, হযরত জিবরাঈল (আ)-এর এই নামায তার বায়র্তুল্লাহ শরীফের সন্মুখে দু'বার আদায় করা নামায থেকে পৃথক একটি নামায ৷ বায়তুল্লাহ্ শরীফের সম্মুখে দু'বার আদায়কৃত নামাযে তিনি পাচ ওয়াকৃত নামাযের প্রথম ও শেষ ওয়াক্ত সম্পর্কে শিক্ষা দিয়েছেন এবং ওই শিক্ষামূলক নামায ছিল মি‘রাজ রাতে পাচ ওয়াক্ত নামায ফরয হওয়ার পরের ঘটনা । এ বিষয়ে আলোচনা পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ্ । পরিচ্ছদ সর্বপ্রথম ঈমান আনয়নকারী সাহাবায়ে কিরাম ইব্ন ইসহাক বলেন, ওই ঘটনার একদিন পর হযরত আলী (রা) তাদের নিকট আসেন । তখন রাসুলুল্লাহ ও হযরত খাদীজা নামায আদায় করছিলেন । আলী (রা) বললেন £ আপনারা এ কী করছেন? রাসূলুল্লাহ্ (সা) বললেন, এটি আল্লাহ্র দীন ৷ তার নিজের জন্য এ দীনকে তিনি মনোনীত করেছেন এবং এ দীন সহকারে তিনি রাসূলগণকে প্রেরণ করেছেন। আমি তখন তোমাকে একক ও লা-শরীক আল্লাহ্র দিকে এবং তার ইবাদতের দিকে আহ্বান করছি। আমি তোমাকে আহ্বান জানাচ্ছি লাত ও উষ্যা প্রতিমা পরিত্যাগ করতে ৷ হযরত আলী (রা) বললেন, এটি তো এমন একটি বিষয়, যা ইতোপূর্বে আমি কখনো শুনিনি । আমার পিতা আবূ তালিবের _ সাথে আলোচনা না করে আমি কোন সিদ্ধান্ত নিতে পারছি না পুরো বিষয়টি প্রকাশ্যে ঘোষিত হওয়ার পূর্বে আবূ তালিবের নিকট এ গোপনীয় বিষয়টি প্রকাশিত হোক রাসূলুল্লাহ্ (সা) তা সমীচীন মনে করলেন না । তাই হযরত আলী (রা)-কে বললেন, হে আলী! তুমি যদি এখনই ইসলাম গ্রহণ না কর, তবে আপাতত বিষয়টি গোপন রাখ, কাউকে বলো না । হযরত আলী (রা) ওই রাত অপেক্ষা করলেন । . এরপর আল্লাহ্ তা'আলা হযরত আলী (রা)-এর অন্তরে ইসলাম গ্রহণের আগ্রহ সৃষ্টি করে দিলেন । ভোর বেলা তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট গেলেন এবং বললেন, আপনি আমার নিকট কি প্রস্তাব পেশ করেছিলেন? রাসূলুল্লাহ্ (সা) বললেন, প্রস্তাবটি এই, তুমি সাক্ষ্য দিবে যে, আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই, তিনি একক, তার কোন শরীক নেই । আর তুমি লাত ও উষ্যা প্রতিমাকে পরিত্যাগ করবে এবং সকল প্রকার অংশীবাদিতা থেকে নিজেকে মুক্ত রাখবে । হযরত আলী তাই করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। তবে পিতা আবূ তালিবের ভয়ে তিনি www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।