Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৫১ আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে আনীত বিষয় প্রচার করতে গিয়ে ওই নবী-রাসূলগণ জনসাধারণের পক্ষ থেকে যে অপ্রীতিকর আচরণের সম্মুখীন হন এবং ওরা তাদের উপর যে অত্যাচার-নির্যাতন চালায় তার মুকাবিলায় মহান আল্লাহ্র সাহায্য ও দয়ায় তারা দায়িত্ব পালনে সক্ষম হন। এ ভাবেই আপন সনম্প্রদায়ের বিরোধিতা ও নির্যাতনের. মুখে রাসূলুল্লাহ্ (সা) নিয়মিতভাবে আল্লাহ্র নির্দেশ পালন করে গিয়েছেন । ইব্ন ইসহাক বলেন, হযরত খাদীজা বিন্ত খুওয়ায়লিদ ঈমান আনয়ন করলেন, আল্লাহ্র পক্ষ থেকে প্রাপ্ত বিষয় সত্য বলে গ্রহণ করলেন এবং স্বীয় দায়িত্ব পালনে রাসুলুল্লাহ (সা)-কে সাহায্য করেন । তিনিই সর্বপ্রথম আল্লাহ্ ও রাসূলের প্রতি ঈমান এনেছেন । আল্লাহ্র পক্ষ থেকে যা এসেছে তা সত্য বলে গ্রহণ করেছেন । তার মাধ্যমে আল্লাহ্ তাআলা রাসূলুল্লাহ্ (সা)-এর দুঃখ-কষ্ট লাঘব করেছেন। রাসূলুল্লাহ্ (সা) তার বিরুদ্ধবাদীদের প্রত্যাখ্যান ও অস্বীকৃতি ইত্যাকার যত দুঃখজনক আচরণের মুখোমুখি হয়ে শোকে-দুঃখে জর্জরিত হয়ে যখন হযরত খাদীজা (রা)-এর নিকট ফিরে আসতেন, তখন হযরত খাদীজার মাধ্যমে আল্লাহ্ তা'আলা তার সকল দুঃখের উপশম ঘটাতেন । হযরত খাদীজা (রা) তাকে অটল থাকতে বলতেন ৷ তিনি তার গুরুদায়িত্ব পালন সহজ করে তুলতেন। সকল কাজে তার সত্যায়ন করতেন এবং শত্রুদের শত্রুতামূলক আচরণকে সহনীয় করে তুলতেন ৷ আল্লাহ্ হযরত খাদীজার প্রতি সন্তুষ্ট হোন এবং তাকে সন্তুষ্ট করুন । ইব্ন ইসহাক বলেন, হিশাম ইবন উরওয়া তার পিতা থেকে এবং তিনি আবদুল্লাহ্ ইব্ন জা‘ফর থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন ৪ আমাকে নির্দেশ দেয়া হয়েছে আমি যেন খাদীজাকে জার্নাতে মুক্তার তৈরি একটি ঘরের সুসংবাদ দিই__ যেখানে না আছে কোন কোলাহল, আর না আছে কোন দুঃখ-কষ্ট । এ হাদীছ সহীহ্ বুখারী ও সহীহ মুসলিমে হিশাম (র) থেকে উদ্ধৃত আছে । ইব্ন ইসহাক বলেন, আন্মাহ্ তা"আলা প্রিয়নবী (সা)-কে নবুওয়াত প্রদানের মাধ্যমে তার প্রতি এবং সকল বান্দার প্রতি যে নিআমত ও অনুগ্রহ বর্ষণ করেছেন প্রিয়নবী (সা) তার পরিবারের ঘনিষ্ঠজনকে একান্তে সেগুলো জানাতেন । মুসা ইব্ন উকবা যুহরী থেকে বর্ণনা করেছেন যে, হযরত খাদীজা (রা) সর্বপ্রথম আল্লাহ্র প্রতি ঈমান এনেছেন এবং রাসূলকে সত্য বলে গ্রহণ করেছেন। নামায ফরয হওয়ার পূর্বেই তিনি ঈমান আনেন । উক্ত বর্ণনার ব্যাখ্যায় আমি বলি যে, এখানে মি'রাজের রাতে পাচ ওয়াক্ত নামায ফরয হওয়ার পূর্বের কথা বলা হয়েছে । নতুবা মূলত নামায ফরয হয়েছে হযরত খাদীজা (রা)-এর জীবদ্দশায় । এ বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব । ইব্ন ইসহাক বলেন, হযরত খাদীজা (রা)-ই প্রথম লোক, যিনি আল্লাহ্ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছেন এবং রাসূলুল্লাহ্ (সা) যা এনেছেন, তা সত্য বলে গ্রহণ করেছেন । রাসূলুল্লাহ্ (সা)-এর উপর নামায ফরয হওয়ার পরের একদিনের ঘটনা ৷ হযরত জিবরাঈল (আ) এলেন রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট ৷ নিজের পায়ের গোড়ালি দ্বারা তিনি মাঠের এক প্রান্তে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।