Contents আল-বিদায়া ওয়ান নিহায়া 8৯ ইমাম আহমদ হাসান আবদুল্লাহ্ ইব্ন আমর সূত্রে বর্ণনা করেন । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) সওয়ারীর পৃষ্ঠে ছিলেন এ অবস্থায় সূরা মায়িদা নাযিল হতে থাকে । সওয়ারী ওহীর ভার সইতে অক্ষম হয়ে পড়ে । তখন রাসূলুল্লাহ্ (সা) সেটি থেকে নেমে পড়েন ৷ ইব্ন মারদারিয়্যাহ উন্মে আমরের চাচা সূত্রে বর্ণনা করেছেন যে, একদা তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে সফরে ছিলেন। তখন তার প্রতি সূরা মায়িদা নাযিল হয় । ওহীর ভারে সংশ্লিষ্ট সওয়ারীর ঘাড় ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছিল । এ সনদে হ্যদীছটি গরীব পর্যায়ের । সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমে বর্ণিত আছে যে, হুদায়বিয়া থেকে প্রত্যাবর্তনের সময় রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি সূরা ফাত্হ নাযিল হয়। তখনও তিনি সওয়ারীর পিঠে ছিলেন । অবস্থা ভেদে সেটি একবার এদিক, একবার ওদিক নড়াচড়া করছিল । সহীহ্ বুখারীর ভাষ্য গ্রন্থের প্রথম দিকে আমরা ওহীর প্রকারভেদ আলোচনা করেছি ৷ হালীমী প্রমুখ ইমামগণ যা মন্তব্য করেছেন তাও আমরা সেখানে উল্লেখ করেছি । পরিচ্ছেদ আল্লাহ তা'আলা বলেন $ ci lls SC, as Lie sled LL SY TE HE SNE ee “তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্যে আপনি আপনার জিহ্বা সেটির সাথে সঞ্চালন করবেন না। এটি সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই ৷ সুতরাং আমি যখন সেটি পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন । এরপর সেটির বিশদ ব্যাখ্যার দায়িত্্ আমারই” (৭৫ ৪ ১৬-১৯)। মহান আল্লাহ্ আরো বলেন ৪ “~*~ GG os- 4 # CA or ll of os o-oo lo # or A EA gs glad AAS Sl Ud Gs BA DAY £Z 9 |") “Le “আপনার প্রতি আল্লাহ্র ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে কুরআন পাঠে আপনি ত্বরা করবেন না এবং বলুন হে আমার প্রতিপালক!” আমার জ্ঞান বৃদ্ধি করে দিন (২০ £ ১১৪) ৷ ওহী নাযিলের সুচনাকালে পরিস্থিতি এরূপ ছিল। আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে ফেরেশতা জিবরাঈল (আ) ওহী নিয়ে আসলে ফেরেশতা থেকে তা গ্রহণ করার প্রচণ্ড আগ্রহ হেতু রাসূলুল্লাহ্ (সা) হযরত জিবরাঈলের তিলাওয়াতের সাথে সাথে তিলাওয়াত করতেন । এরপর আল্লাহ্ তা'আলা তাকে এ নির্দেশ দিলেন যে, ওহী নাযিল শেষ হওয়ার পূর্ব পর্যন্ত তিনি যেন চুপ থাকেন । ওই ওহী রাসূলুল্লাহ্ (সা)-এর বক্ষে সংরক্ষণ করা, সেটির তিলাওয়াত ও তাবলীগ সহজ করে দেয়া, সেটির ব্যাখ্যা-বিশ্লেষণ এবং সেটির মর্ম অনুধাবন করিয়ে দেয়ার q www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।