Contents ৮ আল-বিদায়া ওয়ান নিহায়া খমণ্ডলের পর্দা ফাক করে দিলেন । তখন তার প্রতি ওহী নাযিল হচ্ছিল । তার মুখমণ্ডল ছিল গল টকটকে ৷ তখন তিনি গোভঙাচ্ছিলেন। এ ঘটনা ঘটেছিল জিইররানা নামক স্থানে । সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমে হযরত আইশা (রা) থেকে বর্ণিত ৷ পর্দার আয়াত নাযিল ওয়ার অব্যবহিত পূর্বে একরাতে হযরত সাওদা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গয়েছিলেন। তাকে দেখে হযরত উমর (রা) বললেন, হে সাওদা' আমি আপনাকে চিনে ফলেছি। হযরত সাওদা ঘরে পৌছে এ বিষয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট অনুযোগ করলেন । গসূলুল্লাহ্ (সা) তখন বসে বসে রাতের খাবার গ্রহণ করছিলেন । তার হাতে ছিল একটি হাড় । চখনি আল্লাহ্ তা'আলা তার প্রতি ওহী নাযিল করলেন । ওই হাড় তখনও তার হাতে ছিল । এরপর তিনি মাথা তুলে বললেন, “প্রয়োজন সমাধা করার জন্য বাইরে যাওয়ার অনুমতি তামাদেরকে দেয়া হয়েছে।” এতে প্রমাণিত হয় যে, ওহী নাযিল হওয়ার সময় তার অনুভূতি নম্পূৰ্ণরূপে বিলুপ্ত হত না । কারণ, হাদীছে রয়েছে যে, তিনি বসা ছিলেন এবং তার হাত থেকে হাড়টি পড়ে যায়নি ৷ আবু দাউদ তায়ালিসী বলেন, আব্বাদ ইবন মানসূর হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেন, ওহী নাযিল হওয়ার সময় রাসুলুল্লাহ (সা)-এর দেহ মুবারক ও মুখমণ্ডল ঘৰ্মাক্ত হয়ে যেত ৷ তিনি তখন সাহাবীদের সাথে কথা বলা থেকে বিরত থাকতেন । তাদের কেউ তখন তার সাথে কথাবার্তা বলতেন না । মুসনাদে আহমদ প্রভূতি গন্ধে ইব্ন লাহ্ইয়া আবদুল্লাহ্ ইবন আমর (রা) সূত্রে বর্ণিত । তিনি বলেন, আমি বলেছিলাম, ইয়া রাসূলাল্লাহ্! ওহী নাযিল হওয়ার বিষয়টি কি আপনি অনুভব করতে পারেন? তিনি বললেন, হ্যা, আমি তখন ঘনণ্টাধ্বনির ন্যায় আওয়াজ শুনতে পাই আর তখন আমি স্থির হয়ে থাকি । যখন আমার প্রতি ওহী নাযিল হতে থাকে, তখন আমার আশংকা হয় যে, এর কারণে আমার প্রাণ বেরিয়ে যাবে। আবু ইয়ালা মূসিলী বলেন, ইবরাহীম ইবন হাজ্জাজ আল্ইয়াস ইব্ন আসিম থেকে বর্ণনা করেন তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট ছিলাম ৷ তখন তার প্রতি ওহী নাযিল হচ্ছিল । তার প্রতি যখন ওহী নাযিল হত, তখন তাঁর দৃষ্টি স্থির হয়ে যেত, চক্ষুদ্বয় থাকত খোলা । তার শ্রবণেন্দিয় ও অন্তর আল্লাহ্র পক্ষ থেকে যা নাযিল হচ্ছে তা সংরক্ষণের জন্যে প্রস্তুত থাকত । আবু নুআয়ম হযরত আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি যখন ওহী নাযিল হত, তখন তার মাথা ধরে যেত এবং তিনি মেহদী দ্বারা মাথায় প্রলেপ দিতেন ৷ হাদীছটি অত্যন্ত গরীব পর্যায়ের । ইমাম আহমদ বলেন, আবূ নাসর আসমা বিন্ত ইয়াযীদ (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, একদিনের ঘটনা । আমি রাসূলুল্লাহ্ (সা)-এর “আযবা” নামক উদ্ট্রীর লাগাম ধরে দাড়িয়ে ছিলাম ৷ তখন সূরা মায়িদা পুরোটাই তার প্রতি নাযিল হল ৷ ওহীর ভারে উদ্থরার পার্হ্যদেশ ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছিল । এ হাদীছটি আবু নুআয়মও বর্ণনা করেছেন৷ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।