Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৭ আমার নিকট আসেন মানুষের রূপ ধরে। তিনি সরাসরি আমার সাথে কথা বলেন । তিনি যা বলেন, আমি তা সংরক্ষণ করি। হযরত আইশা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে দেখেছি যখন তার প্রতি ওহী নাযিল হত প্রচণ্ড ঠাণ্ডার দিনেও ওহী নাযিল হওয়ার পর তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত ৷ বর্ণনাটি বুখারী ও সহীহ্ মুসলিম-এর ৷ ইমাম আহমদ (র) আমির ইব্ন ' সালিহ্ সূত্রে অনুরূপ উদ্ধৃত করেছেন । অনুরূপ আবদা ইব্ন সুলায়মান এবং আনাস ইব্ন ইয়ায এ হাদীছটি বর্ণনা করেছেন । আইয়ূব সুখতিয়ানী হারিছ ইব্ন হিশাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে জিজ্ঞেস করেছিলাম যে, আপনার নিকট কীভাবে ওহী আসে ? এরপর তিনি পূর্বোক্ত হাদীছের ন্যায়ই বর্ণনা করেছেন। তবে ওই সনদে হযরত আইশ' (রা)-এর নাম উল্লেখ নেই । হযরত আইশা (রা)-এর প্রতি অপবাদ সংক্রান্ত হাদীছে রয়েছে যে, তিনি বলেছিলেন, এরপর রাসুলুল্লাহ্ (সা) ওই ঘর থেকে বের হওয়ার ইচ্ছা করেননি আর অন্য কেউও বের হয়নি এমতাবস্থায় তীর প্রতি ওহী নাযিল হতে শুরু করে। ওহী নাযিলকালীন অবস্থার মত তখন তীর চোখ-মুখ কঠিন ও স্থির হয়ে উঠে৷ এরপর তার মুখমণ্ডল থেকে মুক্তাবিন্দুর ন্যায় ঘাম ঝরে পড়তে থাকে । তখন ছিল শীতকাল । ওহী নাযিলের গুরুভারের কারণে এমনটি হয়েছিল । ইমাম আহমদ-_- উমর ইব্ন খাত্তাব (রা) থেকে বর্ণনা করেন তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি যখন ওহী নাযিল হত, তখন তার মুখমণ্ডলের নিকট মৌমাছির গুঞ্জরনের ন্যায় গুঞ্জন শোনা যেত । ১+০$-]৷ | ১৪ আয়াতের শানে নুযুল বর্ণনা প্রসংগে এ হাদীছ বিস্তারিত ভাবে উল্লিখিত হয়েছে। ইমাম তিরমিযী ও নাসাঈ (র) হাদীছটি আবদুর রাষ্যাক সূত্রে বর্ণনা করেছেন। এরপর ইমাম নাসাঈ মন্তব্য করেছেন যে, বর্ণনাটি অগ্রহণযোগ্য । ইউনুস ইব্ন সুলায়ম ব্যতীত অন্য কেউ এটি বর্ণনা করেছেন বলে আমার জানা নেই । আর তিনি একজন . অজ্ঞাত পরিচয় রাবী । সহীহ্ মুসলিম ও অন্যান্য গ্রন্থে আছে যে, হাসান উবাদাহ্ ইবন সামিত (রা) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি যখন ওহী নাযিল হত, তখন তা তার নিকট অত্যন্ত কষ্টকর হত এবং তার মুখমণ্ডল ঘর্মাক্ত হয়ে যেত । এক বর্ণনায় আছে যে, তিনি তখন দু'চোখ বন্ধ করে রাখতেন । তার এ অবস্থার সাথে আমরা পরিচিত ছিলাম । সহীহ্ বুখারী ও মুসলিমে যায়দ ইবন ছাবিত (রা) থেকে বর্ণিত যে, ১c ss “১১০% ৭০]৷ ১০ আয়াত নাযিল হওয়ার পর ইবন উন্মে মাকতুম তার অন্ধত্বের বিষয়টি ‘রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট ব্যক্ত করলেন । এ প্রেক্ষিতে ১2>]! 9! ১ (অৰ্থাৎ যাদের কোন ওযর নেই) আয়াতাংশ (8 : ৯৫) নাযিল হয়। যায়দ ইবন ছাবিত (রা) বলেন যে, তখন রাসূলুল্লাহ্ (সা)-এর উরু মুবারক আমার জানুর উপর ছিল। আমি তখন ওহী লিখছিলাম। ওহী যখন নাযিল হচ্ছিল, তখন তার উরুর চাপে আমার উকর্লু যেতলে যাওয়ার উপক্রম হয়েছিল । সহীহ্ মুসলিমে হিশাম ইব্ন ইয়াহ্য়া ইয়ালা ইবন উমাইয়া সূত্রে বর্ণনা করেন তিনি বলেছেন, হযরত উমর (রা) আমাকে বলেছিলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি ওহী নাযিল হওয়ার সময় তার অবস্থা দেখার কোন আগ্রহ তোমার আছে কি? একথা বলে তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।