আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া জিবরাঈল ফেরেশতা রয়েছেন। আচ্ছা, তোমাদের নিকট কী কৌশল আছে ? তারা উত্তর দিল যে, তার সাথীদের নিকট কমনীয় ও রমণীয় বিষয়গুলোকে আমরা চিত্তাকর্ষক ও সুসজ্জিত করে রাখব এবং ওগুলোকে তাদের নিকট মোহনীয় করে তুলব ৷ এবার ইবলীস বলল, ঠিক আছে, তাহলে আমি নিরাশ হব না। ওয়াকিদী বলেন, তালহা ইব্‌ন আমর আবদুল্লাহ্‌ ইবন আমর থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, যে দিন রাসূলুল্লাহ্‌ (সা) নবুওয়াতপ্রাপ্ত হলেন, সেদিন শয়তানদেরকে আকাশে যেতে বাধা দেয়া হল এবং তাদের প্রতি উল্ধাপিণ্ড নিক্ষেপ করা হল । তখন শয়তানরা ইবলীসের নিকট গিয়ে উপস্থিত হয় এবং ওই ঘটনা তাকে জানায় । তখন সে বলে, আন্সলে নতুন একটি ঘটনা ঘটেছে। ইসরাঈলীদের নির্গমন স্থলে পবিত্র ভূমিতে তোমাদের প্রতি একজন নবী প্রেরিত হয়েছেন তার খোজে শয়তানরা সিরিয়ায় যায়। কিন্তু সেখানে তাকে না পেয়ে তারা ইবলীসের নিকট ফিরে এসে বলে, ওখানে তিনি নেই । ইবলীস বলল, ঠিক আছে, আমি নিজে তাকে খুঁজে বের করব । রাসূলুল্লাহ্‌ (সা)-এর খোজে সে মক্কায় গমন করে। সে তাকে দেখতে পায় যে, তিনি হেরা গুহায় অবতরণ করছেন । তার সাথে রয়েছেন ফেরেশতা জিবরাঈল (আ) ৷ সে তার শিষ্যদের নিকট ফিরে আসে । তাদের উদ্দেশ্যে সে বলে, আহমদ (সা) নবীরূপে প্রেরিত হয়েছেন, তার সাথে রয়েছেন জিবরাঈল (আ) ৷ তোমাদের নিকট কী কৌশল আছে ? তারা সমস্বরে উত্তর দিল যে, আমাদের নিকট আছে দুনিয়া । এটিকে আমরা মানব জাতির নিকট চাকচিক্যময় ও আকর্ষণীয় করে তুলব । যে বলল, ঠিক আছে, তবে তাই কর! ওয়াকিদী (র) বলেন, তালহা ইব্‌ন আমর ইব্ন আব্বাস (রা)-এর বরাতে বলেছেন, শয়তানরা আড়ি পেতে ওহী শ্রবণ করত ৷ মুহাম্মাদ (সা) যখন নবুওয়াত লাভ করলেন, তারা ওহী শ্ৰবণে বাধা প্রাপ্ত হল । ইবলীসের নিকট তারা এ বিষয়ে অভিযোগ পেশ করে। সে বলে, নিশ্চয়ই কোন নতুন ঘটনা ঘটেছে। সে আবু কুবায়স পাহাড়ে উঠল । এটি পৃথিবীর আদি পাহাড় । ওখান থেকে সে দেখতে পেল যে, রাসূলুল্লাহ্‌ (সা) মাকামে ইবরাহীমের পেছনে নামায আদায় করছেন। সে বলল, আমি গিয়ে তার ঘাড় মটকে দিই । রাগে গরগর করতে করতে সে রাসুলুল্লাহ (সা)-এর নিকট যায়। তার নিকট তখন হযরত জিবরাঈল (আ) ছিলেন। হযরত জিবরাঈল (আ) তখন ইবলীসকে এমন একটি লাথি মারেন যে, সে দূরে বহুদূরে গিয়ে ছিটকে পড়ল এবং পালিয়ে প্রাণ বাচাল। অন্য এক বর্ণনায় আছে যে, জিবরাঈল (আ) তাকে এমন সজোরে লাথি মেরেছিলেন যে, সে এডেন অঞ্চলে গিয়ে পড়েছিল । রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট ওহী আসতো কেমন করে? হযরত জিবরাঈল (আ) প্রথমবার কোন্‌ অবস্থায় এসেছিলেন তা ইতোপূর্বে আলোচিত হয়েছে । দ্বিতীয়বার কেমন অবস্থায় এসেছিলেন তাও আলোচনা করা হয়েছে৷ মালিক (র) হযরত আইশা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, হারিছ ইব্‌ন হিশাম রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার নিকট ওহী আসে কেমন করে ? উত্তরে তিনি বলেছিলেন, কখনো আসে ঘন্টাধ্বনির ন্যায় । এটি আমার জন্যে খুবই কষ্টকর হয়। এরপর ওই পরিস্থিতি কেটে যায় আর যা নাযিল হল আমি তা সংরক্ষণ করি। কখনো কখনো ওই ফেরেশতা www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।