Contents আল-বিদায়া ওয়ান নিহায়া 8৫ পথ-প্ৰদৰ্শক তারকাগুলো যথাস্থানে আছে নাকি স্থানচ্যুত হয়েছে। তিনি উক্ত বয়োবৃদ্ধ ব্যক্তির নাম বলেছেন আমর ইব্ন উমায়্যা । সুদ্দী বলেছেন, পৃথিবীতে কোন নবী না থাকলে কিংবা আল্লাহ্র কোন প্রধান দীন বিদ্যমান না থাকলে আকাশে প্রহরা থাকত না। রাসূলুল্লাহ্ (সা)-এর নবুওয়াত লাভের পূর্বে শয়তানরা দুনিয়ার আকাশে নিজেদের আসন নির্ধারণ করে রেখেছিল ৷ কি বিষয় সম্পর্কে আকাশ জগতে ফেরেশতাদের মধ্যে আলোচনা হত, তা তারা আড়ি পেতে শুনত ৷ আল্লাহ্ তা'আলা হযরত মুহাম্মাদ (সা)-কে যখন নবীরূপে প্রেরণ করলেন, তখন এক রাতে ওদের প্রতি উল্কাপিণ্ড নিক্ষেপ করা হল । এটি দেখে তাইফের অধিবাসীরা আতংকিত হয়ে উঠে তারা বলাবলি করতে শুরু করে যে, আকাশের অধিবাসীদের ধ্বংস অনিবার্য । আকাশে ভয়ংকর অগুক্ষুলিঙ্গ এবং উন্ধাপিণ্ডের পতন দেখে তারা দাসদাসী মুক্ত করা এবং পশুপাখী উৎসর্গ করা শুরু করে আবদে তাইফবাসি! তোমাদের নিজেদের ধন-সম্পদগুলো এভাবে নষ্ট করো না । বরং বড় বড় তারকাগুলোকে ভালভাবে পর্যবেক্ষণ কর । যদি দেখতে পাও যে, সেগুলো নিজ নিজ স্থানে স্থির আছে, তবে বুঝে নিবে যে, আকাশের অধিবাসিগণ ধ্বংস হয়নি । বরং আবূ কাবাশার বংশধর ব্যক্তিটির কারণে এরূপ ঘটছে । আর যদি ওই তারকাগুলোকে যথাস্থানে দেখতে না পাও, তাহলে আকাশের অধিবাসিগণ নিশ্চয় ধ্বংস হয়েছে । তারা তারকাগুলো যথাস্থানে দেখতে পায় এবং নিজেদের ধন-সম্পদ বিলিয়ে দেয়া থেকে বিরত থাকে ৷ ওই রাতে শয়তানরা বিচলিত হয়ে ইবলীসের নিকট গিয়ে উপস্থিত হয়। পৃথিবীর সকল স্থান থেকে এক মুষ্টি করে মাটি আনার জন্যে সে ওদেরকে নির্দেশ দেয়৷ তারা তার কথামত তা নিয়ে আসে । সে মাটিগুলোর ঘ্রাণ নেয় এবং বলে, তোমাদের প্রতিপক্ষ তো মক্কধাতেই রয়েছে । নসীবায়ন অঞ্চলের অধিবাসী সাতটি জিনকে সে মক্কা পাঠায় । সেখানে এসে তারা রাসূলুল্লাহ্ (সা)-কে দেখতে পায় । তিনি হারাম শরীফের মসজিদে কুরআন মজীদ তিলাওয়াত করছিলেন । কুরআন তিলাওয়াত শোনার প্রবল আগ্রহে তারা তার খুবই নিকটে পৌছে যায় । যেন তাদের বক্ষ রাসূলুল্লাহ্ (সা)-এর দেহ মুবারক স্পর্শ করবে। এরপর ওই জিনগুলো ইসলাম গ্রহণ করে । তাদের বিষয়টি ওহীর মাধ্যমে আল্লাহ্ তাআলা প্রিয়নবী (সা)-কে অবহিত করেন । ওয়াকিদী বলেন, মুহাম্মাদ ইব্ন সালিহ্ হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) যখন নবুওয়াত লাভ করেন, তখন সকল মূর্তি মাথা নুইয়ে পড়ে যায়। শয়তানরা ইবলীসের নিকট এসে জানায় যে, দুনিয়ার তাবৎ মূর্তি মাথা নুইয়ে পড়ে রয়েছে। সে বলল, এরূপ ঘটেছে একজন নবীর কারণে যাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে । শস্য-শ্যামল জনপদে তোমরা তার খোজ নাও! তারা বলল, সেখানে তাকে খুঁজে আমরা তাকে পাইনি । ইবলীস বলল, ঠিক আছে, আমি নিজে তাকে খুঁজে বের করব.। এবার সে নিজে বের হল । তাকে ডেকে অদৃশ্য থেকে বলা হল, দরজার পাশে তাকে খুঁজে দেখ ৷ অর্থাৎ মক্কায় খুঁজে দেখ ৷ “কারনুস'ছা'আলিব” নামক স্থানে সে রাসূলুল্লাহ্ (সা)-কে দেখতে পায়। এরপর সে তার বাহিনীর নিকট গিয়ে বলে, আমি তাকে পেয়েছি এবং লক্ষ্য করেছি যে, তার সহায়তায় www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।