আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents 88 আল-বিদায়া ওয়ান নিহায়া মুক্তিলাভের জন্যে পশু উৎসর্গ করতে ও ক্রীতদাস মুক্ত করতে শুরু করে। তাদের এ সংবাদ তাইফে পৌঁছলে ছাকীফ গোত্রের লোকেরাও অনুরূপ দান-দক্ষিণা শুরু করে । ছাকীফ গোত্রের কার্যকলাপের কথা তাদের গোত্রপতি আব্দে ইয়ালীল-এর কানে যায়। সে বলল, তোমরা এরূপ কেন করছ ? তারা বলল, আকাশ থেকে উদ্কাপিণ্ড নিক্ষেপ করা হচ্ছে। আমরা ওইগুলোকে আকাশ থেকে নিক্ষিপ্ত হতে দেখেছি । সে বলল, ধন-সম্পদ হাতছাড়া হয়ে গেলে পুনরায় অর্জন করা কষ্টসাধ্য হবে। তোমরা তাড়াহুড়ো করে কিছু করো না । বরং ঘটনা পর্যবেক্ষণ করে থাকো । যদি ঘটনা এমন হয় যে, আমাদের চেনা-জানা ও পরিচিত তারকাগুলো খসে পড়ছে, তাহলে বুঝবে যে, মানুষের ধ্বংস শুরু হয়েছে। আর যদি আমাদের চেনা-জানা ও পরিচিতির বাইরের তারকাগুলো খসে পড়ে, তাহলে বুঝতে হবে পৃথিবীতে নতুন কোন ঘটনা ঘটার প্রেক্ষিতে এমন হচ্ছে। তারা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখতে পেল যে, পতনশীল উদ্ধাগুলো তাদের পরিচিত তারকা নয় । বিষয়টি তারা আবদে ইয়ালীলকে জানায় । সে বলল, তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। কোন নবীর আবির্ভাব ঘটলে এমনটি হয়ে থাকে । অল্প কয়েক দিন পর নিজের ধন-সম্পদের খোজখবর নেয়ার জন্যে আবু সুফিয়ান ইব্‌ন হার্ব তাদের নিকট যায় । আবদে ইয়ালীল এসে তার সাথে সাক্ষাত করে এবং উন্ধাপতন বিষয়ে আলোচনা করে। আবু সুফিয়ান বলল, মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ আবির্ভূত হয়েছে। সে নিজেকে রিসালাতপ্রাপ্ত নবী বলে দাবী করে। আবদে ইয়ালীল বলল, এ কারণেই উল্কাপিণ্ড নিক্ষেপ করা হচ্ছে । সাঈদ ইব্‌ন মানসূর আমির শা'বী সূত্রে অনুরূপ একটি হাদীছ বর্ণনা করেছেন । বায়হাকী ও হাকিম (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে, হযরত ঈসা (আ) থেকে মুহাম্মাদ (সা) পর্যন্ত ওহী বিরতির মেয়াদে দুনিয়ার আকাশে প্রহরা ছিল না । বস্তুত যারা প্রহরা না থাকার কথা বলেছেন সম্ভবত তারা এ কথা বুঝাতে চেয়েছেন যে, তখন আকাশে প্রহরার কঠোরতা ছিল না৷ অবশ্য সাধারণ প্রহরা ছিল । তাদের উপরোক্ত বক্তব্যের এরূপ ব্যাখ্যা দেয়া একান্ত আবশ্যক ৷ কারণ, উক্ত বক্তব্যের বিপরীতে আবদুর রাযযাক ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, একদিন আমাদেরকে নিয়ে রাসুলুল্লাহ (সা) একটি মজলিসে বসা ছিলেন। হঠাৎ একটি উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হয়ে চারিদিক আলোকিত করে তোলে ৷ তিনি বললেন, এরূপ উদ্ধাপিণ্ড নিক্ষিপ্ত হলে তোমরা কী ধারণা কর ? ইব্‌ন আব্বাস (রা) বললেন, তখন আমরা বলি যে, কোন সম্মানিত লোকের মৃত্যু হয়েছে বা জন্য হয়েছে । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, না, তা নয়, বরং ব্যাপার হল এই, একথা বলে তিনি সেই হাদীছটি বললেন, যেটি “জগত সৃষ্টির সূচনা অধ্যায়ে আকাশ ও তার নক্ষত্ররাজির সৃজন” শিরোনামের মধ্যে আমরা উল্লেখ করেছি সকল প্রশংসা আল্লাহ্র । ইব্‌ন ইসহাক তার সীরাত গ্রন্থে উন্কাপিণ্ড নিক্ষেপের কাহিনী উল্লেখ করেছেন । ছাকীফ গোত্রের জনৈক বয়োবৃদ্ধ ব্যক্তির কথা উল্লেখ করে তিনি বলেছেন যে, ওই ব্যক্তি তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিল যে, তোমরা তারকাগুলো ভালভাবে পর্যবেক্ষণ কর যে, . www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।