আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩ আবূ বকর ইব্‌ন আবী শায়ক হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আসমানী সংবাদ শ্রবণের জন্যে জিনদের প্রত্যেক গোত্রের আকাশে আলাদা আলাদা বসার স্থান ছিল। যখন ওহী নাযিল হত, তখন ফেরেশতাগণ কঠিন পাথরে লোহার আঘাতের ন্যায় শব্দ শুনতে পেতেন । ওই শব্দ শুনে ফেরেশতাগণ সিজদায় লুটিয়ে পড়তেন ৷ ওহী নাযিল সমাপ্ত না হওয়া পর্যন্ত তারা মাথা তুলতেন না। ওহী নাযিল শেষ হওয়ার পর তারা একে অন্যে বলাবলি করতেন, “তোমাদের প্রতিপালক কী বললেন ?” যদি ওহীটি উর্ধ্ব জগত বিষয়ক হত, তবে তারা বলতেন, “তিনি সত্য বলেছেন, তিনি সমুচ্চ মহান ৷” আর যদি সেটি পৃথিবীতে অনুষ্ঠিতব্য অদৃশ্য বিষয় হত, অথবা পৃথিবীর কারো মৃত্যু সম্পর্কিত হত, তখন তারা ওই বিষয় নিয়ে আলাপ-আলোচনা করতেন এবং তারা বলাবলি করতেন, এরূপ হবে । এদিকে শয়তানগণ ফেরেশতাদের আলোচনা শুনে ফেলত এবং তা এনে নিজেদের মানুষ বন্ধুদের নিকট পৌছিয়ে দিত ৷ রাসূলুল্লাহ্‌ (সা)-এর রিসালাতপ্রাপ্তির পর থেকে শয়তানদেরকে উদ্ধাপিণ্ড নিক্ষেপ করে বিতাড়িত করা হয়। উন্ধাপিণ্ড নিক্ষেপের বিষয়টি সর্বপ্রথম অবগত হয় ছাকীফ গোত্রের লোকেরা । উক্ধাপিণ্ডের পতনকে বিপদ মনে করে ওই বিপদ থেকে মুক্তিলাভের জন্যে তাদের মধ্যে যারা বকরীর মালিক তারা প্রতিদিন একটি করে বকরী যবাহ্‌ দিতে লাগল । আর যারা উটের মালিক তারা প্রতিদিন একটি উট যবাহ্‌ দিতে লাগল । অন্যরাও দ্রুত তাদের মালামাল দান-সাদাকা করতে শুরু করল । ইতোমধ্যে তাদের কেউ কেউ বলল, আপাতত তোমরা ধন-সম্পদ নষ্ট করো না । বরং গভীরভাবে পর্যবেক্ষণ কর। খসে পড়া তারকাগুলো যদি পথ-নির্দেশক তারকা হয়, তবে এটি বিপদ বটে, অন্যথায় বুঝতে হবে এটি নতুন কোন ঘটনার ফলশ্ৰুতি । গভীরভাবে পর্যবেক্ষণ করে তারা বুঝে নিল যে, পথ-নির্দেশক তারকাগুলো যথাস্থানে রয়েছে। এগুলো মোটেও কক্ষচ্যুত হয়নি। এরপর তারা মালামাল ও পশুপাখী উৎসর্গ করা থেকে বিরত রইল । এদিকে আল্লাহ্‌ তা'আলা একদল জিনকে কুরআন শোনার সুযোগ দিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) নামাযরত থাকা অবস্থায় তারা কুরআন পাঠ শুনল । সেখানে উপস্থিত হয়ে তারা নিজেদেরকে বলল, চুপ করে শোন! শয়তানরা ইবলীসকে বিষয়টি জানাল । সে বলল, ওহী শ্রবণে বাধাপ্রাপ্ত পৃথিবীতে ঘটে যাওয়া কোন ঘটনার ফলশ্রুতি । তোমরা পৃথিবীর সকল অঞ্চল থেকে কিছু কিছু ন গমকে লয়েতয। অন্য সাচর সাতে তার ডিহ্য়াহ অঞ্জলের সাত বয়ে তল ইবলীস বলল, ঘটনা ঘটেছে এ স্থানে । বায়হাকী ও হাকিম এ হাদীছটি হাশাদ ইব্ন সালামা সূত্রে আতা ইব্‌ন সাইব থেকে উদ্ধৃত করেছেন । ওয়াকিদী বলেন, উসামা ইব্ন যায়দ ইব্‌ন আসলাম- কা'ব (রা) সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হযরত ঈসা (আ)-এর উর্ধ্বারোহণের পর থেকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নবুওয়াতপ্রাপ্তির পূর্ব পর্যন্ত কারো প্রতি উন্কাপিণ্ড নিক্ষেপ করা হয়নি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নবুওয়াত লাভের পর তা শুরু হয়। কুরায়শগণ তখন উল্কা পতনের এ বিস্ময়কর ঘটনাটি দেখতে পেলো যা ইতোপূর্বে তারা দেখেনি ৷ পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে মনে করে তারা তা থেকে www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।