আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া হাফিয আবু নু‘আয়ম বলেন, সুলায়মান ইবন আহমদ তাবারানী-_ হযরত ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেছেন, জিনরা আকাশে আরোহণ করে ওহী বিষয়ক আলোচনা শুনত ৷ তার মধ্য থেকে একটি কথা কন্ঠস্থ করে সেটির সাথে আরও নয়টি কথা তারা যোগ করত ৷ ফলে একটি কথা সত্য হত আর তাদের যোগ করা কথাগুলো অসত্য প্রমাণিত হত নবী করীম (সা) যখন রাসূলরূপে প্রেরিত হলেন, তখন তাদেরকে তাথেকে বাধা দেয়া হয়। বিষয়টি তারা ইবলীসকে জানায় । ইতোপূর্বে অবশ্য তাদের প্রতি উল্ধাপিণ্ড নিক্ষেপ করা হতো না । ইবলীস বলল, নিশ্চয়ই পৃথিবীতে কিছু একটা ঘটেছে যার জন্যে এমনটি হচ্ছে । কারণ অনুসন্ধানের জন্যে সে তার শিষ্যদেরকে পাঠায় । তারা দেখতে পায় যে, দুটো পাহাড়ের মধ্যবর্তী এক স্থানে রাসূলুল্লাহ্‌ (সা) দাড়িয়ে নামায আদায় করছেন ৷ তাবা এসে ইবলীসকে তা জানায় । সে বলে, এ-ই আসল ঘটনা যা পৃথিবীতে ঘটেছে। আবূ আওয়ানা- হযরত ইব্ন আব্বাস (রা)-এর বরাতে বর্ণনা করেন । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ও..তীর সাহাবীগণ উকায বাজারের উদ্দেশ্যে রওনা করেছিলেন। তখন আসমানী সংবাদ শ্ৰবণে শয়তানরা বাধাপ্রাপ্ত হচ্ছিল । তাদের প্রতি উন্ধাপিণ্ড নিক্ষেপ করা শুরু হয়েছিল৷ বাধাপ্রাপ্ত শয়তানরা আপন সম্প্রদায়ের নিকট ফিরে আসে । ওরা জিজ্ঞেস করল, কী ব্যাপার, তোমরা ফিরে এলে কেন ? উত্তরে ওরা বলল, আসমানী সংবাদ শ্রবণে আমাদেরকে বাধা দেয়া হয়েছে। আমাদের প্রতি উন্কাপিণ্ড নিক্ষেপ করা হয়েছে। ওরা বলল, নিশ্চয় পৃথিবীতে নতুন কোন ঘটনা ঘটেছে যার ফলে এমনটি হয়েছে। তোমরা পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত খুঁজে উক্ত ঘটনা সম্পর্কে অবগত হও। জিনদের একটি দল তিহামা অভিমুখে যাচ্ছিল। রাসূলুল্লাহ্‌ (সা)-এর উকায বাজারে যাওয়ার পথে তারা তাকে নাখল নামক স্থানে দেখতে পায় । তিনি তখন সাহাবীগণকে নিয়ে ফজরের নামায আদায় করছিলেন, কুরআন তিলাওয়াত শুনে তারা অত্যন্ত মনোযোগী হয়। তখন তারা বলাবলি করে, এটিই হল মূল ঘটনা যার জন্যে আমরা আসমানী সংবাদ শ্রবণে বাধাপ্রাপ্ত হয়েছি। এরপর তারা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে গিয়ে বলে ৪ “ 0 ore FRE ME o2 - 0 AE r - zo “9 “ % 1" = ” band LY bed MEE FE UE NS SESS TE OEE EE OHNE SE তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের প্রতিপালকের শরীক নির্ধারণ করব না। (৭২ ৪১-২) ৷ এ প্রেক্ষিতে আল্লাহ্‌ তা‘আলা প্রিয়নবী (সা)-এর প্রতি ওহী নাযিল করেন $ EEE Sl 2 2 eel old sll বলুন, আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে, জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে (প্রাগুক্ত) । সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমে এ হাদীছ উল্লিখিত হয়েছে। www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।