আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া 8১ বিরোধিতা ও অবাধ্যতায় লিপ্ত হয়। স্বাধীন বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করেন হযরত আবূ বকর সিদ্দীক (রা) ৷ অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করেন হযরত আলী ইব্‌ন আবী তালিব (রা) মহিলাদের মধ্যে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহধর্মিণী হযরত খাদীজা (রা) এবং আযাদকৃত দাসদের মধ্যে রাসূলুল্লাহ্‌ (সা)-এর ক্রীতদাস হযরত যায়দ ইব্‌ন হারিছা কালবী ৷ আল্লাহ্‌ তাদের প্রতি সন্তুষ্ট হোন এবং তাদেরকে সন্তুষ্ট করুন । ওহী সম্পর্কিত সংবাদ পাওয়ার পর ওয়ারাকা ইব্‌ন নাওফিলের ঈমান আনয়ন সম্পর্কে ইতোপূর্বে আলোচনা হয়েছে৷ রাসুলুল্লাহ (সা)-এর প্রতি ওহী-বিরতিকালে ওয়ারাকা ইনতিকাল করেন। পরিচ্ছেদ কুরআন নাযিলকালে জিনদেরকে প্রতিহতকরণ প্রসঙ্গে কুরআন মজীদ নাযিল হওয়ার প্রাক্কালে জিন ও সত্যাদ্রোহী শয়তানদের আসমানী সংবাদ শ্রবণে বাধা দেয়া হতো যাতে করে তারা কুরআনের একটি বর্ণও চুরি করে শুনতে না পায় । কুরআনের কিছু অংশও যদি তারা শুনতে পেত, তবে তা তাদের বন্ধুদের নিকট পৌছিয়ে দিত । ফলে সত্য-মিথ্যায় সংমিশ্রণ ঘটার আশঙ্কা থাকতো ! এটি সৃষ্টিজগতের প্রতি আল্লাহ তা'আলার পরম দয়া ও অনুগ্রহ যে, তিনি জিন ও দুর্ধর্ষ শয়তানদেরকে আসমানী সংবাদ শ্রবণ থেকে বিরত রেখেছেন। এ প্রসঙ্গে আল্লাহ্‌ তা‘আলা তাদের উক্তির উল্লেখ করেন এভাবে ৪ 20 #4 A Z 3 £9 A -) i i) পল ০০ প [) El 2 “ bo “০০ ং প “9 0 EA & পণ i MEE NE HEHE EAA sad lua lls ‘2 ঞ 0G 0d oe MOS 2 VIEL a 0 ST __এবং আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে । কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর গ্রহণ ও উল্ধপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ । আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন খাটিতে সংবাদ শোনার জন্যে বসতাম । কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্যে প্রস্তুত জ্বলন্ত উন্কাপিণ্ডের সম্মুখীন হয়। আমরা জানি না, জগতবাসীর অকল্যাণই অভিপ্রেত, নাকি তাদের প্রতিপালক তাদের কল্যাণ চান ? (৭২ ৪ ৮- 8 আল্লাহ্‌ তা'আলা অন্যত্ৰ বলেন $ Ls শয়তানরা তা নিয়ে অবতরণ করেনি! তারা এ কাজের যোগ্য নয় এবং তারা এটির সামর্থও রাখে না। ওদেরকে তো তা শোনার সুযোগ থেকে দূরে রাখা হয়েছে (২৬ ৪ ২১০-২১১) । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।