Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯ বলতে শুনেছি, একদিন আমি হেঁটে যাচ্ছিলাম । হঠাৎ উপরের দিকে একটি শব্দ শুনতে পাই । আমি আকাশের দিকে তাকালাম । তখন দেখি সেই ফেরেশতা, যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন। আকাশের একটি কুরসীতে তিনি আসীন রয়েছেন। তাকে দেখে আমি ভীষণ ঘাবড়ে যাই । আমি যেন মাটিতে পড়ে যাচ্ছিলাম । এরপর আমি আমার পরিবারের নিকট ফিরে আসি এবং বলি, তোমরা আমাকে কশম্বলে ঢেকে দাও! কম্বলে ঢেকে দাও! তখন আল্লাহ্ তা'আলা নাযিল করলেন ৪ __হে বস্তাচ্ছাদিত! উঠুন! সতৰ্কবাণী প্রচার করুন এবং আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন আপনার পরিচ্ছদ পবিত্র রাখুন এবং অপবিত্রতা হতে দূরে থাকুন (৭০ ৪ ১-৫)। তারপর থেকে নিয়মিত ওহী নাযিল হতে থাকে । উপরোক্ত আয়াতগুলো বিরতির পর প্রথম নাযিল হওয়া কুরআনের অংশ ৷ সর্বপ্রথম নাযিল হওয়া অংশ নয় । সর্বপ্রথম নাযিল হওয়া অংশ হল ....... SE HID, pul i 3I— বৰ্ণিত হয়েছে যে, সর্বপ্রথম নাযিল হওয়া অংশ হল ......... "71 20, । আমরা উপরে যে ব্যাখ্যা দিয়েছি তার বক্তব্যটিকে ওই ব্যাখ্যার আলোকে গ্রহণ করাই যুক্তিযুক্ত । তার বক্তব্যের প্রাসঙ্গিকতাও তার ইঙ্গিত দেয়। কারণ, তীর বর্ণনা প্রমাণ করে যে, ইতোপূর্বেও ওহী নাযিল হয়েছিল । যার ফলে সংশ্লিষ্ট ফেরেশতাকে প্রথম দেখার প্রেক্ষিতে দ্বিতীয় বার রাসূলুল্লাহ্ (সা) ওই ফেরেশতাকে চিনতে পেরেছিলেন। উপরস্তু তার বক্তব্য 'রাসূলুল্লাহ্ (সা) ওহী-বিরতি সম্পর্কে হাদীছ বর্ণনা করছিলেন” দ্বারাও প্রমাণিত হয় যে, আলোচ্য ওহী আগমনের পূর্বেও ওহী নাযিলের ঘটনা ঘটেছিল। আল্লাহ্ই ভাল জানেন। সহীহ্ বুখারী ও মুসলিমে ইয়াহইয়া ইব্ন কাছীর সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন যে, আমি আবূ সালামাকে জিজ্ঞেস করেছিলাম, সর্বপ্রথম কুরআনের কোন্ অংশ নাযিল হয় ? উত্তরে তিনি বলেন, ......... '7২]। (490, । আমি পুনরায় জিজ্ঞেস করলাম 47, ০৮ 1,5। কি প্রথম নাযিল হয়নি ? তিনি বললেন, এ বিষয়ে আমি জাবির ইব্ন আবদুল্লাহ্কে জিজ্ঞেস করেছিলাম । জবাবে তিনি বলেছিলেন ...... ১০ ৮, ৷ তখন আমি বলেছিলাম 45, ০১ 1১% নয় কি? তখন তিনি বললেন যে, রাসুলুল্লাহ বলেছেন £ OO “আমি একমাস হেরা গুহায় ইবাদতে নিয়োজিত ছিলাম ৷ নির্ধারিত ইবাদত শেষ করে আমি গুহা থেকে বেরিয়ে পড়ি । মাঠের মধ্যখানে আসার পর আমি শুনতে পাই যে, কে যেন আমাকে ডাক দিল। আমি আমার সামনে, পেছনে, ডানে এবং বায়ে তাকালাম; কিন্তু কিছুই দেখতে পেলাম না। এরপর আমি তাকালাম আকাশের দিকে । তখন দেখি সেই তিনি শূন্যে একটি আসনে উপবিষ্ট । তাতে আমি কেপে উঠি বা ভয় পেয়ে যাই । তখন আমি খাদীজা (রা)-এর নিকট আসি এবং আমাকে কাপড়ে ঢেকে দিতে বলি । তারা আমাকে কাপড়ে ঢেকে দেয় । অনন্তর আল্লাহ্ তা'আলা নাযিল করেন $ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।