আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া ইব্‌ন ইসহাক বলেন, আমি এ হাদীছ আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানকে শোনাই ৷ তিনি তখন বলেন যে, আমি আমার মা ফাতিমা বিন্ত হুসাইনকে হযরত খাদীজা (রা)-এর বরাতে এ হাদীছটি বর্ণনা করতে শুনেছি। তবে আমি তাকে আরো বলতে শুনেছি যে, খাদীজা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-কে নিজের জামার মধ্যে ঢুকিয়ে ফেললেন । আর তখন জিবরাঈল (আ) চলে যান । বায়হাকী (র) বলেন, এটি ছিল হযরত খাদীজার একটি কৌশল । নিজের দীনও ঈমান রক্ষার জন্যে তিনি এর দ্বারা বিষয়টির সত্যতা ও যথার্থতা যাচাই করে নিলেন । অন্যদিকে জিবরাঈল (আ) রাসূলুল্লাহ্‌ (সা)-কে যা বলেছেন এবং একের পর এক যে সকল নিদর্শনাদি দেখিয়েছেন এবং তার প্রতি গাছ ও পাথরের সালাম শুনেছেন, সেগুলো যে সত্য ও যথার্থ এ ব্যাপারে রাসূলুল্লাহ্‌ (সা) তো আস্থাবান ও পরিপূর্ণ বিশ্বাসী ছিলেনই । ইমাম মুসলিম (র) তার সহীহ্‌ গ্রন্থে উদ্ধৃত করেছেন যে, আবূ বকর_-- জাবির ইব্‌ন সামুরা (রা) থেকে বর্ণিত ৷ রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, মন্ধার একটি পাথরকে আমি চিনি। আমি রাসূলের দায়িত্ব পাওয়ার পূর্বেও সেটি আমাকে সালাম দিত । এখনও আমি সেটিকে চিনি । আবু দাউদ তায়ালিসী সুলায়মান ইব্‌ন মুআয থেকে এ মর্মে আরো একখানা হাদীছ বর্ণনা করেছেন। বায়হাকী (র) আলী ইব্‌ন আবী তালিব (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে মন্ধায় অবস্থান করছিলাম । একদিন তিনি একদিকে যাত্রা করলেন । তখন যত গাছ ও পাথর তার সম্মুখে পড়লো তার সবগুলোই আসসালামু আলায়কা ইয়া রাসূলাল্লাহ্‌ বলে তাকে সালাম দিয়েছে। অপর এক বর্ণনায় আছে, আমি দেখতে পাই যে, আমি তার সাথে এক পার্বত্য উপত্যকায় প্রবেশ করলাম ৷ তখন যত গাছ ও পাথরের পাশ দিয়ে তিনি অতিক্ৰম করলেন তার সবগুলোই তাকে উদ্দেশ্য করে বলছে, আস্সালামু আলায়কুম ইয়া রাসূলাল্লাহ” । আমি তা শুনতে পাচ্ছিলাম । পরিচ্ছেদ ইমাম বুখারী (র) তার পূর্বোল্লিখিত বর্ণনায় উল্লেখ করেছেন যে, তারপর ওহী আসা বন্ধ হয়ে যায়৷ ফলে রাসূলুল্লাহ্‌ (সা) চিন্তিত হয়ে পড়েন । তিনি এমন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে, একাধিকবার তিনি নিজেকে পর্বতশৃঙ্গ থেকে ফেলে দিতে উদ্যত হয়েছিলেন। এরপর যখনই নিজেকে নীচে ফেলে দেয়ার জন্যে তিনি পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন, তখনই জিবরাঈল (আ) তার নিকট উপস্থিত হয়েছেন এবং বলেছেন, হে মুহাম্মাদ (সা), আপনি নিশ্চয়ই আল্লাহ্র রাসূল । এতে রাসূলুল্লাহ্‌ (সা)-এর অস্থিরতা প্রশমিত হত এবং তার মন শান্ত হত ৷ তিনি ফিরে আসতেন ওহীর বিরতিকাল দীর্ঘ হয়ে পড়লে তিনি পুনরায় এরূপ নিজেকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দেয়ার জন্যে উদ্যত হন । তিনি যখন পাহাড়ের চূড়ায় আরোহণ করতেন, তখন হযরত জিবরাঈল (আ) সেখানে উপস্থিত হতেন এবং পূর্বের ন্যায় তাকে আশ্বস্ত করতেন । সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমে এসেছে, আবদুর রায্যাক--জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা)-এর বরাতে বর্ণনা করেন । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে ওহী-বিরতি সম্পর্কে www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।