Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭ রাসূলুল্লাহ্ (সা) উপস্থিত হলেন ওয়ারাকার নিকট ৷ ওয়ারাকা বললেন, আচ্ছা, আপনার নিকট যিনি এসেছিলেন তিনি কি আলোর মধ্যে এসেছিলেন, নাকি অন্ধকারে? রাসূলুল্লাহ্ (সা) তার দেখা জিবরাঈলের অবস্থা, মাহাত্ম্য এবং তার প্রতি যে ওহী নিয়ে এসেছিলেন তার সবই ওয়ারাকাকে জানালেন । সব শুনে ওয়ারাকা বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই তিনি জিবরাঈল (আ) আর এটি আল্লাহ্র বাণী । এগুলো আপনার সম্প্রদায়ের নিকট পৌছিয়ে দেয়ার জন্যে আল্লাহ্ আপনাকে নির্দেশ দিয়েছেন! এগুলো অবশ্যই নবুওয়াত বিষয়ক নির্দেশ । আপনার যুগে আমি যদি বেচে থাকি, তবে আমি আপনার অনুসরণ করব । এরপর তিনি বললেন, হে আবদুল মুত্তালিবের বংশধর ৷ আল্লাহ্ আপনাকে যে সুসংবাদ দিয়েছেন আপনি তা গ্রহণ করুন । রাসূলুল্লাহ্ (সা) সম্পর্কে ওয়ারাকার মন্তব্য ও সত্যায়নের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে । তাতে তার সম্পুদায়ের নেতৃস্থানীয় লোকেরা বি্ব্বিতবোধ করে। এরপর কিছু দিনের জন্যে ওহী আসা বন্ধ হয়ে যায় ৷ কুরায়শের লোকেরা বলতে থাকে যে, ওই বাণী যদি সত্যিই আল্লাহ্র পক্ষ থেকে আসত, তবে তা বন্ধ হত না, অনবরত আসত । কিন্তু আল্লাহ্ তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। এই প্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা নাযিল করলেন ৪ 2 31 4 ১-২, এবং এ] ১511 দুটো পূর্ণ সূরা । আল্লামা বায়হাকী বলেন, আবূ আবদিল্লাহ্ হাফিয-__ খাদীজা বিন্ত খুওয়ায়লিদ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা) যখন নবুওয়াত লাভে মহিমান্বিত হলেন, তখন খাদীজা (রা) রাসূলুল্লাহ্ (সা)-কে বললেন, হে চাচাত ভাই! আপনার যে সাথী আপনার নিকট আসেন তার আগমন সংবাদ আপনি কি আমাকে জানাতে পারেন ? রাসুলুল্লাহ (সা) বললেন, হ্যা, পারব ৷ খাদীজা (রা) বললেন, তিনি আসলে আমাকে জানাবেন । এক সময়ের ঘটনা । রাসূলুল্লাহ্ (সা) খাদীজার নিকট ছিলেন। তখন জিবরাঈল (আ) এলেন ৷ রাসূলুল্লাহ্ (সা) জিবরাঈলকে দেখে খাদীজা (রা)-কে ডেকে বললেন, হে খাদীজা! এই যে জিবরাঈল (আ) ৷ খাদীজা বললেন, আপনি এখনও তাকে দেখতে পাচ্ছেন ? রাসূলুল্লাহ্ (সা) বললেন, হ্যা । খাদীজা (রা) বললেন, এবার আপনি আমার ডান দিকে এসে বসুন । রাসূলুল্লাহ্ (সা) স্থান পরিবর্তন করে এখানে এসে বসলেন । খাদীজা (রা)বললেন, আপনি এখনও তাকে দেখছেন ? রাসূলুল্লাহ্ (সা) বললেন, হ্যা । খাদীজা (রা) বললেন, এবার ওই স্থান ত্যাগ করে আমার কোলে বসুন ৷ রাসূলুল্লাহ্ (সা) তাই করলেন ৷ খাদীজা (রা) বললেন, এবার তাকে দেখতে পাচ্ছেন ? রাসূলুল্লাহ্ (সা) বললেন, হ্যা । এবার খাদীজা (রা) তার মাথার কাপড় সরিয়ে ফেললেন এবং ওড়না উঠিয়ে ফেললেন ৷ রাসূলুল্লাহ্ (সা) তখনও তার কোলে বসা । খাদীজা (রা) বললেন, এখন তাকে দেখতে পাচ্ছেন ? রাসূলুল্লাহ্ (সা) বললেন, না । খাদীজা (রা) বললেন, ইনি শয়তান নন, ইনি নিশ্চয়ই ফেরেশতা ৷ চাচাত ভাই! আপনি স্থির ও অবিচল থাকুন! আপনি সুসংবাদ গ্রহণ করুন! এরপর হযরত খাদীজা (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি ঈমান আনলেন এবং একথা সাক্ষ্য দিলেন যে, রাসূলুল্লাহ্ (সা) যা পেয়েছেন, তা সত্য ও সঠিক www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।