Contents ৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া এতে তিনি মুহাম্মাদ (সা)-এর প্রতি আল্লাহ্র অনুগ্রহ উপলব্ধি করলেন । এরপর হযরত খাদীজা উতবা ইব্ন রাবীআর ক্রীতদাস আদ্দাস-এর নিকট গেলেন। তাকে তিনি জিবরাঈল সম্পর্কে জিজ্ঞেস করলেন। যাজক যা বলেছেন আদ্দাসও তাই বললেন । বরং এতটুকু অতিরিক্ত বললেন যে, আল্লাহ্ তা'আলা ফিরআওন ও তার সনম্পৃদায়কে যখন পানিতে ডুবিয়ে মারলেন, তখন জিবরাঈল (আ) হযরত মূসা (আ)-এর সাথে ছিলেন । আল্লাহ্ তা'আলা তুর পাহাড়ে যখন মূসা (আ)-এর সাথে কথা বলেন, তখনও জিবরাঈল (আ) মূসা (আ)-এর সাথে । তিনি হযরত ঈসা (আ)-এর সাথেও ছিলেন তার দ্বারা আল্লাহ্ তা'আলা ঈসা (আ)-কে সাহায্য করেন। সেখান থেকে উঠে হযরত খাদীজা (রা) গেলেন ওয়ারাকা ইবন নাওফিলের নিকট । জিবরাঈল (আ)-এর পরিচয় জানতে চাইলে তার নিকট তিনি€ পূর্ববৎ উত্তর দিলেন ওয়ারাকা খাদীজা (রা)-এর নিকট প্রকৃত ঘটনা জানতে চাইলেন ৷ তিনি যা বলবেন ওয়ারাকা তা অবশ্যই গোপন রাখবেন এই বিষয়ে ওয়ারাকার শপথ নিলেন ৷ ওয়ারাকা সেরূপ শপথ করলেন । এরপর খাদীজা (রা) বললেন, আবদুল্লাহ-এর পুত্র মুহাম্মাদ (সা) আমাকে জানিয়েছেন, তিনি তো চির সত্যবাদী ৷ তার বক্তব্য মিথ্যা নয় । তার বক্তব্য এই যে, হেরা গুহায় হযরত জিবরাঈল (আ) তার নিকট এসেছিলেন তিনি তাকে জানিয়েছেন যে, তিনি এই উন্মতের নবী ৷ উপরন্তু প্রেরিত কতগুলো আয়াত তিনি মুহাম্মাদ (সা)-কে পাঠ করিয়েছেন। এ কথা শুনে ওয়ারাকা নিজেই ভয় পেয়ে গেলেন এবং বললেন, জিবরাঈল যদি পৃথিবীতে পদার্পণ করেন, তবে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির নিকট আসেন ৷ নবী ব্যতীত কারো নিকট তিনি আসেন না । তিনি নবী-রাসূলগণের সাথী । আল্লাহ্ তা'আলা তাকে তাদের নিকটই পাঠান ৷ তবে তার সম্পর্কে তোমার বক্তব্য আমি সত্য বলে গ্রহণ করছি । আবদুল্লাহ্র পুত্র মুহাম্মাদ (সা)-কে তুমি আমার নিকট পাঠিয়ে দিবে। আমি তীর অবস্থা জানব, তার কথা শুনব এবং তার সাথে কথা বলব । আমি শংকাবোধ করছি এ জন্যে যে, ওই আগস্তুক জিবরাঈল না হয়ে অন্য কেউও হতে পারে। কারণ, মানুষকে বিভ্রান্ত করার জন্যে এবং সত্যচ্যুত করার জন্যে কতক শয়তানও জিবরাঈলের আকৃতি নিয়ে আবির্ভূত হয়ে থাকে ফলে সুস্থ বুদ্ধি বিবেক সম্পন্ন মানুষ কিংকর্তব্য- বিমূঢ় ও উন্মাদ হয়ে পড়ে । হযরত খাদীজা (রা) ওয়ারাকার নিকট থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আসলেন । আল্লাহ্ তা'আলার প্রতি খাদীজার (রা) সুদৃঢ় বিশ্বাস ছিল যে, তিনি মুহাম্মাদ (সা)-এর কল্যাণই করবেন । ওয়ারাকার সকল পরামর্শ তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে জানালেন । তখন আল্লাহ্ তা'আলা নাযিল করলেন ৪ ur > oa Ee) ESE ill, 0 নুন__ শপথ কলমের এবং তা যা লিপিবদ্ধ করে তার, আপনার প্রতিপালকের অনুগ্রহে আপনি উন্মাদ নন (৬৮ $ ১-২)। রাসুলুল্লাহ (সা) বললেন, আল্লাহ্র কসম ওই আগস্তুক অবশ্যই জিবরাঈল (আ)। খাদীজা বললেন, আমি চাই আপনি ওয়ারাকার সাথে দেখা করুন । আশা করি, আল্লাহ্ তাকে সঠিক পথ দেখাবেন । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।