আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫ পাঠ করুন আপনার প্রতিপালকের নামে-_ যিনি সৃষ্টি করেছেন ........ । আয়াতগুলো পাঠ করলেন। এরপর জিবরাঈল (আ) বললেন, হে মুহাম্মাদ (সা), আপনি ভয় পাবেন না, নিশ্চয়ই আপনি আল্লাহ্র রাসূল । জিবরাঈল (আ) চলে গেলেন রাসূলুল্লাহ (সা) ভীষণ চিন্তিত হয়ে পড়লেন । তিনি বললেন, হায়! আমি এখন কি করব? আমার সম্পৃদায়ের লোকদেরকে এ ঘটনা কিভাবে বলব ? ভয়ে ভয়ে তিনি উঠে দাড়ালেন । এবার জিবরাঈল (আ) নিজ আকৃতিতে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সম্মুখে এলেন । রাসূলুল্লাহ্‌ (সা) এক মহান অভিজ্ঞতা লাভ করলেন যাতে তার বক্ষ ভরপুর হয়ে গেল ৷ জিবরাঈল (আ) বললেন, হে মুহাম্মাদ (সা)! পাবেন না, আমি জিবরাঈল আল্লাহ্র পক্ষ থেকে নিয়োজিত প্রতিনিধি ৷ জিবরাঈল হলেন আল্লাহ্র পক্ষ থেকে তার নবী-রাসূলের প্রতি যোগাযোগ-মাধ্যম । আপনাকে আল্লাহ্‌ প্রদত্ত মর্যাদা ও সন্মান বিষয়ে আপনি নিশ্চিত বিশ্বাসী হোন। কারণ, আপনি আল্লাহ্র রাসূল . এবার রাসূলুল্লাহ্‌ স্বগৃহের উদ্দেশ্যে যাত্রা করলেন । পথে যত গাছ ও পাথরের পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন, তার সবগুলো সিজদাবস্থায় তাকে উদ্দেশ করে বলল, আস্সালামু আলায়কা ইয়া রাসূলাল্লাহ্‌ । এতে তার মনে প্রশান্তি আসলো এবং তার প্রতি আল্লাহ্‌ তা'আলার অনুগ্রহ তিনি উপলব্ধি করলেন । তার সহধর্মিণী খাদীজা (রা)-এর নিকট পৌছার পর তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর চেহারার পরিবর্তন লক্ষ্য করে বিচলিত হয়ে পড়েন তিনি দ্রুত তার কাছে যান এবং তার চেহারার ঘাম মুছে দেন। তিনি বলেন, আপনি ইতোপূর্বে যা দেখতেন এবং যা শুনতেন সম্ভবত ওই জাতীয় কোন ঘটনার প্রেক্ষিতে আপনার এ অবস্থা হয়েছে। রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হে খাদীজা! ইতোপূর্বে যা আমি স্বপ্নে দেখতাম এবং যে শব্দ শুনতাম এবার তা আমি সজাগ অবস্থায় দেখেছি । হযরত জিবরাঈল (আ) প্রকাশ্যে আমার সম্মুখে এসেছেন, আমার সাথে কথা বলেছেন এবং আমাকে কিছু বাণী পড়িয়েছেন। তাতে আমি অস্থির ও বিচলিত হয়ে পড়েছি । এরপর তিনি পুনরায় আমার নিকট আসেন এবং আমাকে জানান যে, আমি এই উম্মতের নবী । এরপর আমি যখন বাড়ী ফিরে আসছিলাম, তখন আমার সম্মুখস্থ সকল পাথর ও বৃক্ষ আমাকে সালাম জানিয়ে বলছিল- আস্সালামু আলায়কা ইয়া রাসূলাল্লাহ্‌! খাদীজা (রা) বললেন, আপনি সুসংবাদ নিন! আল্লাহ্র কসম আমি জানতাম যে, আল্লাহ্‌ আপনার কল্যাণই করবেন । আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি এই উম্মতের নবী । ইয়াহুদিগণ যার প্রতীক্ষায় রয়েছে । আমার ক্রীতদাস নাসিহ এবং ধর্মযাজক বাহীরা আমাকে তা জানিয়েছেন । আজ থেকে কুড়ি বছর পূর্বে বাহীরা আমাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্যে বলে দিয়েছিলেন। এরপর হযরত খাদীজা তার সাথে সাথে থাকলেন যতক্ষণ না তিনি পানাহার সেরে নিলেন এবং স্বাভাবিক হাসিখুশী অবস্থায় ফিরে এলেন । এবার হযরত খাদীজা তাকে যাজকের নিকট নিয়ে গেলেন। মক্কার নিকটেই যাজকের বসবাস ছিল। কাছে যেতেই তিনি খাদীজা (রা)-কে চিনলেন এবং বললেন, হে কুরায়শ নারীদের নেত্রী! কী সংবাদ? তিনি বললেন, আমি আপনার নিকট এসেছি জিবরাঈল-এর পরিচয় জানার জন্যে । যাজক বললেন, সুবহানাল্লাহ, আমার প্রতিপালক পবিত্র । যে দেশের মানুষ মূর্তিপূজা করে, সে দেশে আবার জিবরাঈল (আ)-এর আলোচনা? তবে জিবরাঈল (আ) আল্লাহ্র বিশ্বস্ত ফেরেশতা, নবী ও রাসূলগণের নিকট আল্লাহ্র বিশ্বস্ত বাণীবাহক এবং হযরত মূসা (আ) ও ঈসা (আ)-এর সাথী । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।