আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া তোমার স্বামী সেই প্রতীক্ষিত নবী কিতাবীরা যার অপেক্ষায় রয়েছে এবং যার সম্পর্কে তারা ' তাওরাত ও ইনজীল কিতাবে বিবরণ পেয়েছে। আমি আল্লাহ্র কসম করে বলছি, তোমার স্বামী যদি সেই শেষ নবী হয়ে থাকেন এবং তিনি যদি তা প্রকাশ্যে ঘোষণা করেন এবং আমি তখন জীবিত থাকি, তবে রাসুলুল্লাহ (সা)-এর আনুগত্যে এবং তার সাহায্য-সহযোগিতাদানে আমি আল্লাহ্র পথে বিপদাপদ সহ্য করব । এরপর ওয়ারাকার মৃত্যু হয়। আল্লাহ্‌ তার প্রতি দয়া করুন । যুহরী বলেন, হযরত খাদীজা (রা)-ই সর্বপ্রথম আল্লাহ্‌র প্রতি ঈমান এনেছেন এবং তার রাসূলকে সত্য বলে গ্রহণ করেছেন। আমরা যে বর্ণনা উল্লেখ করেছি তা উল্লেখ করার পর হাফিয বায়হাকী১ মন্তব্য করেছেন যে, এই বর্ণনায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর বক্ষ বিদারণের যে বিবরণ এসেছে তা দ্বারা হালীমা-এর তত্ত্বাবধানে থাকা অবস্থায় শৈশবে তার বক্ষ বিদারণের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। অথবা এও হতে পরে যে, দ্বিতীয় বার কোন এক সময়ে তার বক্ষ বিদারণ করা হয়েছিল এবং তৃতীয় বার বক্ষ বিদারণ করা হয়েছিল মি‘রাজের রাতে আসমানে আরোহণের সময় । আল্লাহ্‌ই ভাল জানেন। প্রসঙ্গে উল্লেখ করেছেন যে, সুলায়মান বলেছেন, আমাদের নিকট এ বর্ণনা পৌছেছে যে, কা'বা পুনঃনির্মাণের ৫০ বছরের মাথায় আল্লাহ্‌ তা'আলা মুহাম্মাদ (সা)-কে রাসূলরূপে দায়িত্ব প্রদান করেছেন নবী করীম (সা)-এর নবুওয়াত ও মর্যাদাপ্রাপ্তির সর্বপ্রথম পর্যায় হল তার স্বপ্ন দর্শন । তখন রাসূলুল্লাহ্‌ (সা) স্বপ্ন দেখতেন । এরপর সেটি তার সহধর্মিণী খাদীজা বিন্ত খুওয়ায়লিদকে জানাতেন ৷ খাদীজা বলতেন, আপনি সুসংবাদ নিন । আল্লাহ্র কসম তিনি আপনাকে কল্যাণই দান করবেন। একদিন রাসূলুল্লাহ্‌ (সা) হেরা গুহায় অবস্থান করছিলেন। তার সম্প্রদায়ের লোকদের ংস্পর্শ ত্যাগ করে তিনি এখানে আসতেন । তখন জিবরাঈল (আ) তার নিকট উপস্থিত হলেন। তিনি তার খুবই নিকটে এলেন । তাকে দেখে রাসূলুল্লাহ্‌ (সা) ভীষণ ভয় পেলেন । জিবরাঈল (আ) রাসূলুল্লাহ্‌ (সা)-এর বক্ষে এবং পেছন দিক থেকে দু'’কাধের মাঝখানে হাত রাখলেন এবং বললেন, হে আল্লাহ্‌! এর ক্রটিগুলো মোচন করে দিন বক্ষ প্রসারিত করে দিন। অন্তর পবিত্র করে দিন। মুহাম্মাদ (সা)! আপনি সুসংবাদ নিন, নিশ্চয়ই আপনি এ উম্মতের নবী, আপনি পাঠ করুন! আল্লাহ্র নবী বললেন, তখন তিনি ভয়ে কাপছিলেন__ আমি তো কখনো কিতাব পাঠ করিনি। আমি ভালভাবে পাঠ করতে পারি না । আমি পড়িও না, লিখিও না । জিবরাঈল (আ) তাকে সজোরে চেপে ধরলেন, তারপর ছেড়ে দিলেন এবং বললেন, পাঠ করুন!” রাসুলুল্লাহ (সা) পূর্বের ন্যায় উত্তর দিলেন । এরপর তিনি একটি মখমলী বিছানায় রাসূলুল্লাহ্‌ (সা)-কে বসালেন । তিনি ওই বিছানায় মণিমুক্তা ও ইয়াকৃত খচিত দেখতে পান। এবার বলেন ঃ A Pl Ar [-] Fe) “ v [*) 0 ন 5 : Ba seve oo ee eve oreo co nu ss ee coo co cs es ee eo ec seeaveonueeoe ‘ veneer ui Fee eo Os es ee estas sete es SM mutter / ol) ন Ed ১. এখান থেকে শুরু করে “বায়হাকী বলেছেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন হাফিয আমাদের নিকট হাদীছ বর্ণনা করেছেন” পর্যন্ত এ গ্রন্থের মিসরে মুদ্রিত কপিতে উল্লেখ নেই । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।