আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩ মখমলের মণিমুক্তাখচিত বিছানায় বসানো হল । জিবরাঈল (আ) রাসূলুল্লাহ্‌ (সা)-কে রিসালাতের সুসংবাদ দিলেন । শেষ পর্যন্ত রাসূলুল্লাহ্‌ (সা) প্রশান্তি লাভ করলেন । তখন জিবরাঈল (আ) বললেন, “পাঠ করুন” ৷ তিনি বললেন, কেমন করে পাঠ করব? জিবরাঈল (আ) বললেন ৪ 2 2 #- 0০/৪ OL $g-- 8. 9 ৰ" EE 9 . ur a. ME EE 0 £০ SHIT LS l-3le e SULA GE GE AND pl i als Le slate lil le পাঠ করুন, আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন । সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে ৷ পাঠ করুন, আর আপনার প্রতিপালক তো মহান ৷ যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন ৷ মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না (৯৬ $ ১-৫) সাঈদ ইব্‌ন মুসায়্যাব বলেন, কেউ কেউ মনে করেন যে, সূরা মুদ্দাছ্ছিরই সর্বপ্রথম নাযিলকৃত সূরা ৷ আল্লাহই ভাল জানেন । বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) আল্লাহ্‌ প্রদত্ত রিসালাত গ্রহণ করলেন এবং আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে জিবরাঈল (আ) যা আনলেন, তিনি তার অনুসরণ করলেন ৷ সেখান থেকে তিনি যখন গৃহে প্রত্যাবর্তন করছিলেন, তখন পথিমধ্যে সকল গাছ ও পাথর তাকে সালাম করছিল । তিনি সন্তুষ্ট চিত্তে এবং যা দেখেছেন তা নিশ্চয়ই অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই প্রত্যয় নিয়ে ঘরে ফিরে আসলেন ৷ হযরত খাদীজার (রা) নিকট গিয়ে বললেন, আমি যে স্বপ্নে যা দেখেছি বলে তোমাকে বলেছিলাম, তিনি আসলে জিবরাঈল (আ) ৷ এবার তিনি প্রকাশ্যে আমার নিকট উপস্থিত হয়েছেন। আমার প্রতিপালক তাকে আমার নিকট প্রেরণ করেছেন । জিবরাঈল (আ) যে বাণী নিয়ে এসেছিলেন এবং তার নিকট থেকে রাসূলুল্লাহ্‌ (সা) যা শুনেছেন তাও খাদীজার নিকট ব্যক্ত করলেন । খাদীজা (রা) বললেন, আপনি সুসংবাদ নিন৷ আল্লাহর কসম, আল্লাহ্‌ আপনার কল্যাণই করবেন ৷ আল্লাহ্র পক্ষ থেকে যা এসেছে আপনি তা গ্রহণ করুন ৷ নিশ্চয়ই তা সত্য । আর আপনি সুসংবাদ নিন যে, আপনি নিশ্চয়ই আল্লাহ্র প্রেরিত সত্য রাসূল । এরপর খাদীজা (রা) সেখান থেকে উঠে যান এবং উতবা ইব্‌ন রাবীআর এক খৃস্টান ক্রীতদাসের নিকট উপস্থিত হন ৷ তার নাম ছিল আদ্দাস ৷ তিনি ছিলেন নিনেভার অধিবাসী ৷ খাদীজা (রা) বললেন, হে আদ্দাস! আমি তোমাকে আল্লাহর কসম দিচ্ছি, তুমি আমাকে সত্য তথ্য দাও । বলো, জিবরাঈল সম্পর্কে তুমি কি কিছু জান? আদ্দাস বললেন, পবিত্র! পবিত্র! এই মূর্তিপূজারীদের দেশে আবার জিবরাঈল (আ)-এর আলোচনা ৷ খাদীজা (রা) বললেন, জিবরাঈল (আ) সম্পর্কে তোমার যা জানা আছে তা আমাকে বল! তিনি বললেন, তিনি তো আল্লাহ্‌ তা'আলা ও তার নবীগণের মধ্যে বিশ্বস্ত মাধ্যম ৷ তিনি মূসা (আ) ও ঈসা (আ)-এর "এ নিকটও এসেছেন। হযরত খাদীজা (রা) সেখান থেকে ফিরে এলেন । এবার গেলেন ওয়ারাকা হব্ন নাওফিলের নিকট । রাসূলুল্লাহ্‌ (সা)-এর সকল ঘটনা এবং জিবরাঈল (আ) তাকে যা দিয়ে গেছেন তার সবই তিনি ওয়ারাকাকে জানালেন ৷ ওয়ারাকা বললেন, ভাতিজী! আমি সঠিক জানি না. তবে সম্ভবত == www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।