আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া হবেন । এরপর তিনি উঠে দাড়ান এবং কাপড়-চোপড় পরে আমাকে নিয়ে ওয়ারাকা ইব্‌ন নাওফিলের নিকট যান । রাসুলুল্লাহ (সা) খাদীজার নিকট যা যা বলেছিলেন খাদীজা (রা) তার সবই ওয়ারাকাকে জানান । তখন ওয়ারাকা বলেন, পবিত্র, পবিত্র, ওয়ারাকার প্রাণ যার হাতে তার কসম হে খাদীজা, তুমি যা বলেছ তা যদি সত্য হয়, তবে তীর নিকট যিনি এসেছেন তিনি হলেন প্রধান মাহাত্ম্যপূর্ণ সংবাদবাহক । তিনি মূসা (আ)-এর নিকট আসতেন । আর ইনি নিশ্চয়ই এই উন্মতের নবী । আর তুমি তাকে বলে দাও, তিনি যেন স্থির থাকেন, ধৈর্য ধারণ করেন । খাদীজা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট ফিরে এলেন এবং ওয়ারাকার বক্তব্য তাকে জানালেন । হেরা গুহায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্জনবাস শেষ হওয়ার পর তিনি সেখান থেকে ফিরে আসলেন এবং গৃহে প্রবেশের পূর্বে যথারীতি কা'বা শরীফের তাওয়াফ করতে গেলেন । এ সময় তার সাথে ওয়ারাকা ইবন নাওফিলের সাক্ষাত হয়। তখন তার সাথে তার যে বাক্যালাপ হয় তা পূর্বেই উক্ত হয়েছে। তবে এ বর্ণনায় এতটুকু অতিরিক্ত রয়েছে যে. তারপর ওয়ারাকা তার মাথাকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর খুব নিকটে নিয়ে আসেন এবং রাসুলের মাথার অগ্রভাগে চুম্বন করেন । এরপর রাসূলুল্লাহ্‌ (সা) আপন গৃহে প্রত্যাবর্তন করেন । উবায়দ ইব্‌ন উমায়র সূত্রে বর্ণিত । পরবর্তীকালে সজাগ অবস্থায় যা ঘটেছিল এটা ছিল তারই পূর্বাভাস । যেমন পূর্বোল্লিখিত হযরত আইশা (রা)-এর বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) যে স্বপ্ন দেখতেন পরে সেটি প্রভাত আলোর ন্যায় বাস্তব রূপ লাভ করত ৷ অথবা এমন হতে পারে যে, রাসূলুল্লাহ্‌ (সা) এ স্বপ্নটি দেখেছিলেন সজাগ অবস্থায় জিবরাঈল (আ)-এর সাক্ষাতের ঠিক পরবর্তী রাতের ভোর বেলায় । অথবা এমনও হতে পারে যে, সাক্ষাতের দীর্ঘদিন পর এ স্বপ্ন দেখেছিলেন আল্লাহই ভাল জানেন |_ মুসা ইবন উকবা (র) সাঈদ ইবন মুসায়্যাবের বরাতে বলেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সর্বপ্রথম দেখা স্বপ্ন সম্পর্কে আমাদের নিকট যে তথ্য পৌছেছে তা এইঃ আল্লাহ্‌ তা'আলা তাকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখিয়েছেন । তিনি এটিকে গুরুতর স্বপূরূপে গ্রহণ করেন । তার সহধর্মিণী খাদীজা (রা)-কে তিনি তা জানান ৷ এ স্বপ্রকে মিথ্যা সাব্যস্ত করা থেকে আল্লাহ্‌ তাআলা খাদীজাকে রক্ষা করেন এবং এটি সত্য বলে গ্রহণ করার মত মনের প্রসারতা তাকে দান করেন। তিনি তাকে বলেন, আপনি সুসংবাদ নিন । আল্লাহ্‌ আপনাকে কল্যাণই দান করবেন ৷ এরপর রাসুলুল্লাহ (সা) খাদীজার (রা) নিকট থেকে বেরিয়ে আসেন ৷ তিনি পুনরায় খাদীজার নিকট গিয়ে বললেন যে, তিনি দেখেছেন তার পেট চিরে ফেলা হয়েছে এবং সেটি ধৌত ও পরিচ্ছন্ন করে ইতোপূর্বে যেমন ছিল তেমন ভাবে পুনঃস্থাপন করা হয়েছে বর্ণনা শুনে হযরত খাদীজা (রা) বললেন, আল্লাহূর কসম! এটি তো কল্যাণকর । আপনি সুসংবাদ গ্রহণ করুন৷ এরপর জিবরাঈল (আ) প্রকাশ্যে রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখোমুখি হলেন । তখন তিনি মন্ধায় উঁচু এলাকায় অবস্থান করছিলেন ৷ জিবরাঈল (আ) রাসূলুল্লাহ্‌ (সা)-কে একটি আকর্ষণীয় ও সুসজ্জিত আসনে বসালেন । এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ (সা) এভাবে বলেছেন £ আমাকে একটি www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।