Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১ ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন । আমি বললাম আমি পড়তে পারি না। তিনি আমাকে আবার সজোরে চেপে ধরলেন । আমি আশঙ্কা করছিলাম, যে তাতে আমার মৃত্যু হবে। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন ৷ আমি বললাম, আমি কী পাঠ করবো? আমি এরূপ ' বলেছি এজন্যে যে, তিনি যেন আমার সাথে সে আচরণ করেন যা ইতোপূর্বে তিনি আমার সাথে করেছিলো ।১ এবার তিনি বললেন ৪ [:) % sno Br ন Lt 5 a “9 bd oe HS og “০ ল ° €- 0 sl -poSYl bos 1 23l Hh mr JY = - SFE SH ab pl 12) FEC Ce pL ls পাঠ করুন আপনার প্রতিপালকের নামে--- যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে রক্তজমাট থেকে ৷ পাঠ করুন, আপনার প্রতিপালক তো মহা-মহিমান্বিত । যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা ৷ শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না । (৯৬ $ ১-৫) রাসূলুল্লাহ্ (সা) বলেন, এরপর আমি তা পাঠ করি। এরপর তিনি থেমে যান এবং আমাকে ছেড়ে চলে যান । আমি ঘুম থেকে জেগে উঠি ৷ এমতাবস্থায় যে, আমার অন্তরে যেন কিতাব লিপিবদ্ধ করে দেয়া হয়েছে। এরপর আমি পথে বের হই । আমি যখন পাহাড়ের মধ্যস্থানে উপস্থিত হলাম, তখন আকাশ থেকে আগত একটি শব্দ শুনতে পাই । একজন বলছে, হে মুহাম্মদ! আপনি আল্লাহ্র রাসূল । আমি জিবরাঈল । আমি মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে দেখি জিবরাঈল (আ)-কে। একজন পুরুষের আকৃতিতে তার পদদ্বয় জোড় করে দিগন্ত জুড়ে দাড়িয়ে রয়েছেন। তিনি বলছেন, হে মুহাম্মদ (সা)! আপনি আল্লাহ্র রাসূল । আমি জিবরাঈল । আমি তার দিকে তাকিয়ে ঠায় দাড়িয়ে থাকি । সামনেও যেতে পারছিলাম না, পেছনেও নয় । তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে আমি আকাশের এপ্রান্তে ওপ্রান্তে তাকাই । কিন্তু সবদিকে শুধু তাই দেখি যা পূর্বে দেখেছি । তারপর আমি স্থির হয়ে দাড়িয়ে থাকি । সামনেও অগ্রসর হতে পারছিলাম না, পিছুও হটতে পারছিলাম না । ততক্ষণে খাদীজা আমার খোজে লোক পাঠিয়ে দেন। তারা মক্কা পর্যন্ত গিয়ে আমাকে খুঁজেছে এবং সেখান থেকে ফিরে এসেছে অথচ আমি তখনও স্বস্থানে দাড়িয়ে রয়েছিলাম । এরপর জিবরাঈল (আ) আমার নিকট থেকে চলে যান আর আমিও আমার পরিবারের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করি। আমি আসি খাদীজার নিকট । আমি তার কাছাকাছি বসি । তিনি বললেন, আবুল কাসিম! আপনি কোথায় ছিলেন? আল্লাহ্র কসম, আমি তো আপনার খৌজে লোক পাঠিয়েছিলাম ৷ তারা মক্কা পর্যন্ত গিয়েছিল কিন্তু আপনাকে না পেয়ে তারা ফিরে আসে। রাসুলুল্লাহ (সা) বলেন, এরপর আমি যা দেখেছি তা খাদীজাকে জানাই । আমার বর্ণনা শুনে তিনি বলেন, চাচাত ভাই, আপনি সুসংবাদ গ্রহণ করুন এবং স্থির থাকুন । খাদীজার প্রাণ যার হাতে তার কসম করে বলছি, আমি সুনিশ্চিতভাবে আশাবাদী যে, আপনি এই উম্মতের নবী ১. সম্ভবত প্রতিবারে চাপেই যে তার বক্ষ প্রসারিত হচ্ছিল, তা তিনি অনুভব করতে পারছিলেন । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।