আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া ইব্ন ইসহাক বলেন, আবদুল মালিক জনৈক আলিমের বরাতে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা)-কে যখন আল্লাহ্‌ তা'আলা সম্মান ও মর্যাদা দান এবং তার প্রতি ওহী প্রেরণের সূচনা করার ইচ্ছা করলেন, তখন তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে লোকালয় থেকে অনেক দূরে চলে যেতেন । তখন তিনি বস্তু উন্মোচন করে প্রয়োজন সেরে নিতেন । এ উপলক্ষ্য তিনি মঙ্কার পাহাড়ী পথ-প্রান্তরের দিকে চলে যেতেন তিনি যে পাথর ও বৃক্ষের পাশ দিয়েই যেতেন সেটি তার উদ্দেশ্যে সালাম দিয়ে বলত আসসালামু আলায়কা ইয়া রাসূলাল্লাহ্‌! তখন তিনি তার ডানে-বায়ে ও পেছনে তাকাতেন কিন্তু বৃক্ষ ও পাথর ব্যতীত কিছুই দেখতে পেতেন না৷ এভাবেই তার দেখা ও শোনা চলতে থাকে । যতদিন না আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে মর্যাদা ও সম্মানের বার্তা নিয়ে হযরত জিবরাঈল (আ) তার নিকট উপস্থিত হলেন । তখন তিনি হেরা গুহায় অবস্থান করছিলেন । তখন ছিল রমাযান মাস । ইব্‌ন ইসহাক বলেন, যুবায়র পরিবারের আযাদকৃত দাস ওয়াহাব ইব্‌ন কায়সান বলেছেন. আমি আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র (রা)-কে বলতে শুনেছি, তিনি উবায়দ ইব্‌ন উমায়র ইব্‌ন কাতাদা লায়ছীকে বলছিলেন, হে উবায়দ! রাসূলুল্লাহ্‌ (সা)-এর নবুওয়াতপ্রাপ্তির সূচনা সম্পর্কে এবং তার নিকট হযরত জিবরাঈল (আ)-এর আগমন সম্পর্কে আমাদেরকে কিছু বিবরণ শুনান তো! বর্ণনাকারী বলেন, তখন উবায়দ বলতে শুরু করেন । আমিও অবশ্য সেখানে উপস্থিত ছিলাম । আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের সকলের উদ্দেশ্যে উবায়দ বলেন, বছরে একমাস করে রাসুলুল্লাহ (সা) হেরা গুহায় নির্জনবাস করতেন । সেখানে তিনি ইবাদতে নিয়োজিত থাকতেন ৷ এটি অবশ্য জাহিলী যুগে কুরায়শদের একটি প্রিয় ইবাদত-রীতি ছিল। রাসূলুল্লাহ্‌ (সা) প্রতিবছর ওই মাসে হেরা গুহায় ইবাদতে নিয়োজিত থাকতেন । এ সময়ে যে সকল ফকীর-মিসকীন তার নিকট আসত তিনি তাদেরকে খাদ্য দান করতেন মাসব্যাপী অবস্থান শেষ হলে ঘরে প্রত্যাবর্তনের পূর্বে সর্বপ্রথম তিনি কাবা শরীফে উপস্থিত হতেন এবং সাতবার কিংবা আল্লাহ্র যা ইচ্ছা সে পরিমাণ তাওয়াফ করতেন । তারপর ঘরে ফিরে আসতেন । এরপর যে মাসে নবুওয়াত প্রদানের মাধ্যমে আল্লাহ্‌ তা'আলায় তাকে সম্মানিত করতে চাইলেন ওই মাসটি এলো । ওই মাসটি ছিল রমাযান মাস । তখন তিনি সপরিবার হেরা গুহায় গেলেন । তারপর যখন সে রাতটি এল যে রাতে রিসালাত প্রদান করে আল্লাহ্‌ তা‘আলা তাকে সম্মানিত করলেন এবং তার মাধ্যমে সমগ্র বান্দাকে রহমত দান করলেন, তখন আল্লাহ্‌ তা'আলার নির্দেশে হযরত জিবরাঈল (আ) তার নিকট উপস্থিত হলেন । এ প্রসঙ্গে রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, তিনি আমার নিকট আসলেন । আমি তখন নিদ্রামগু । তিনি রেশমী একটি চাদরে রক্ষিত একটি কিতাব নিয়ে এলেন । তিনি আমাকে লক্ষ্য করে বললেন, পাঠ করুন! আমি বললাম, আমি পড়তে পারি না । তিনি আমাকে সজোরে চেপে ধরলেন, আমি আশঙ্কা করছিলাম যে, তাতে আমার মৃত্যু হবে৷ এরপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন পাঠ করুন। আমি বললাম, আমি পড়তে পারি না। তখন তিনি আমাকে আবার সজোরে চেপে ধরলেন । আমি আশঙ্কা করছিলাম যে তাতে আমার মৃত্যু হবে । এরপর আমাকে www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।