আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫৩ ইব্‌ন হামরা, ইব্নুল আসদা হুযালী, এরা তার প্রতিবেশী ছিল । হাকাম ইব্‌ন আবুল আস ব্যতীত তাদের কেউই শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি। আমার নিকট বর্ণনা পৌছেছে যে, তাদের কেউ কেউ রাসূলুল্লাহ্‌ (সা)-এর নামাযরত অবস্থায় বকরীর নাড়িভূড়ি তার প্রতি নিক্ষেপ করত । (সা) একটি পাথর সংগ্রহ করলেন সেটির আড়ালে থেকে তিনি নামায আদায় করতেন ৷ তারা তার প্রতি কিছু নিক্ষেপ করলে সেটিকে লাঠির মাথায় ঝুলিয়ে তার দরজায় এসে দাড়াতেন এবং বলতেন, হে বনু আব্দ মানাফ! প্রতিবেশীর প্রতি এ তোমাদের কেমন আচরণ ? তারপর তা রাস্তায় ফেলে দিতেন । আমি বলি, ইতোপূর্বে যা আলোচিত হয়েছে বেশীর ভাগ দ্বার! প্রতীয়মান হয় যে. তার নামাযরত অবস্থায় তারা তার ঘাড়ের উপর উটের নাড়িভূড়ি (রখে দিত ৷ যেমন ইব্ন মাসউদ (রা) বর্ণনা করেছেন। তাতে আছে যে, ফাতিমা (রা) এগিয়ে এসে ওই নাড়িভুড়ি ফেলে দিয়েছিলেন এবং ফাতিমা (রা) ওদেরকে গালমন্দ করেছিলেন ৷ রাস্লুল্লাহ্‌ (সা) ফিরে এসে ওদের সাতজনের জন্যে বদ দু'আ করেছিলেন । ইতোপূর্বে তা আলোচিত হয়েছে৷ অনুরূপ আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর ইব্‌ন ‘আস বর্ণনা করেছেন সেই ঘটনা যে, তারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর গলায় ফাস লাগিয়ে দিয়েছিল এবং তার গলা শক্তভাবে চেপে ধরেছিল । তখন হযরত আবূ বকর (রা) তাদেরকে বাধা দিয়ে বলেছিলেন। তোমরা কি এমন একজন লোককে খুন করবে, যে বলে আমার প্রতিপালক আল্লাহ্‌ একদিন রাসূলুল্লাহ্‌ (সা) নামায আদায় করছিলেন । এ সময়ে অভিশপ্ত আবূ জাহ্‌ল তার ঘাড়ে পা চাপা দেয়ার ইচ্ছা করেছিল । কিন্তু তার আর রাসূলুল্লাহ্‌ (সা)-এর মাঝখানে তখন বাধা সৃষ্টি হয়েছিল । এ জাতীয় দুঃখজনক ঘটনাগুলো ঘটেছিল চাচা আবু তালিবের ইনতিকালের পর । তাই এগুলো এখানে উল্লেখ করা সমীচীন বটে । দীনের দাওয়াত দেয়ার জন্যে রাসূলুল্লাহ্‌ (সা)-এর তাইফ গমন ইব্‌ন ইসহাক বলেন, আবূ তালিবের ইনতিকালের পর কুরায়শরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি কঠিন অত্যাচার শুরু করে আবূ তালিবের জীবদ্দশায় যা তারা করতে পারত না । তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাইফের উদ্দেশ্যে রওনা হলেন। তার আশা ছিল যে, তাইফের অধিবাসীরা তাকে সাহায্য করবে এবং তার আপন সম্পৃদায়ের অত্যাচার থেকে তারা তাকে রক্ষা করবে । তিনি এও আশা করেছিলেন যে, তিনি আল্লাহ্র পক্ষ থেকে যা পেয়েছেন তারা তা গ্রহণ করবে । তিনি একাকী তাইফের উদ্দেশ্যে যাত্রা করলেন । বর্ণনাকারী ইয়াধীদ ইব্‌ন আবু যিয়াদ মুহাম্মদ ইব্‌ন কাআব কুরাযী থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) তাইফে পৌছে ছাকীফ গোত্রের ' কয়েক জন লোকের নিকট গেলেন তারা ছাকীফ গোত্রের নেতৃস্থানীয় ও সম্তরান্ত ব্যক্তি ছিল৷ তারা ছিল তিন ভাই ৷ আবদাইয়ালীল, মাসউদ ও হাবীব । তাদের পিতা হল আমর ইব্ন উমায়র ইব্‌ন আওফ ইব্‌ন উকদা ইব্‌ন গায়রা ইবন আওফ ইবন ছাকীফ : তাদের একজনের স্ত্রী ছিল কুরায়শের বনু জুমাহ্‌ গোত্রের জনৈক মহিলা৷ রাসূলুল্লাহ্‌ (সা) তাদের নিকট বসলেন । তাদেরকে আল্লাহ্র পথে আসার আহ্বান জানালেন এবং নিজ সনম্পৃদায়ে বিরোধী পক্ষদেন www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।