আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া করতে সাহস পেতো না । এখন তারা তা শুরু করেছে । যিয়াদ বুকাঙঈ মুহাম্মদ ইব্‌ন ইসহাক থেকে উরওয়া সূত্রে মুরসাল রূপে হাদীছটি বর্ণনা করেছেন । আল্লাহই ভাল জানেন । বায়হাকী....... উরওয়া সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, আবূ তালিবের মৃত্যুর পূর্ব পর্যন্ত তার ভয়ে কুরায়শরা ভীত ছিল । হাকিম...... আইশা (রা) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন । হাফিয আবুল ফারাজ ইবনুল জাওযী আপন সনদে ছা’লাবাহ ইব্‌ন সাঈর ও হাকীম ইব্ন হিযাম থেকে বর্ণনা করেছেন, তারা বলেছেন আবূ তালিব ও খাদীজা (রা) যখন ইনতিকাল করেন, তখন রাসূলুল্লাহ্‌ (সা) একই সাথে এই দুইটি বিপদের সম্মুখীন তন । তাদের উভয়ের মৃত্যুর মধ্যে মাত্র পাচ দিনের ব্যবধান ছিল । তখন তিনি অধিকাংশ সময় ঘরেই থাকতেন ৷ বের হতেন কম । ইতোপূর্বে কুরায়শরা তার সাথে যে আচরণ করতে সাহস পেতো না এখন তারা সে আচরণ করতে লাগল । এ সংবাদ আবূ লাহাবের নিকট পৌছে । সে র সলুল্লাহ (সা)-এর নিকট এসে বলে, হে মুহাম্মদ! তুমি তোমার লক্ষে এগিয়ে যাও এবং আকু তালিবের জীবদ্দশায় তুমি যা যা করতে এখনও তুমি তা করে যাও লাত দেবীর কসম, আমার মৃত্যু পর্যন্ত ক্ষতি সাধনের উদ্দেশ্যে কেউ তোমার নিকট পৌঁছতে পারবে না । ইব্‌ন গায়তালাহ্‌ নামে এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-কে গালি দিয়েছিল । আবূ লাহাব এগিয়ে গিয়ে তাকে শাস্তি দেয়। ইব্‌ন গায়তালাহ্‌ তখন চীৎকার করে কুরায়শদেরকে ডেকে বলে, হে কুরায়শ সম্প্রদায়! আবূ উতবা অর্থাৎ আবূ লাহাব পিতুধর্ম ত্যাগ করেছে, সে ধর্মান্তরিত হয়েছে । কুরায়শরা ত্ূরিতগতিতে আবু লাহাবের বাড়িতে উপস্থিত হয়। সে বলে, আমি আমার পিতা আবদুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করিনি । তবে আমি আমার ভাতিজাকে সকল অত্যাচার থেকে রক্ষা করব যাতে করে সে তার লক্ষ্যে এগিয়ে যেতে পারে। তারা বলল, তাহলে তো আপনি ভাল ও মহৎ কাজ করেছেন এবং আত্মীয়তার মর্যাদা রক্ষা করেছেন । ফলে রাসূলুল্লাহ্‌ (সা) কিছুদিন নিরাপদ রইলেন ৷ নিজের মত করে বিভিন্ন স্থানে যাতায়াত করতে লাগলেন । আবূ লাহাবের ভয়ে কেউ তাকে কিছু বলতো না । এভাবে চলছিল । একদিন উকবা ইব্‌ন আবূ মুআাইত এবং আবূ জাহ্‌ল আবু লাহাবের নিকট এসে উপস্থিত হল । তারা বলল, আপনি আপনার ভাতিজাকে জিজ্ঞেস করুন, সে বলুক আপনার পিতার শেষ ঠিকানা কোথায় ? আবূ লাহাব বলল, হে মুহাম্মদ! আবদুল মুত্তালিবের শেষ ঠিকানা কোথায় ? রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, তার ঠিকানা তার সম্প্রদায়ের সাথে । আবূ লাহাব ওদেরকে গিয়ে বলল, আমি তাকে জিজ্ঞেস করেছি । সে বলেছে যে, আমার পিতার শেষ ঠিকানা তার সম্প্রদায়ের সাথে তারা দু'জনে বলল, সে তো বলে যে, আবদুল মুত্তালিবের শেষ ঠিকানা জাহান্নামে । এবার আবূ লাহাব বলল, হে মুহাম্মদ! আবদুল মুত্তালিব কি জাহান্নামে যাবেন? রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আবদুল মুত্তালিব যে ধর্মাবিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করেছেন ওই ধর্মবিশ্বাস নিয়ে কারো মৃত্যু হলে সে তো জাহান্নামেই যাবে। তখন অভিশপ্ত আবু লাহাব বলল, আল্লাহ্র কসম, আমি চিরদিনের জন্যে তোমার শত্রু হয়ে থাকব ৷ কারণ. তুমি বিশ্বাস কর যে, আবদুল মুত্তালিব জাহান্নামে যাবেন । তখন থেকে আবৃ লাহাব ও সমগ্র কুরায়শ সম্প্রদায় বহুগুণ কঠোর হয়ে রাসুলুল্লাহ (সা)-এর প্রতি শত্রুতায় লিপ্ত হয় । ইব্‌ন ইসহাক বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বাড়ীতে অবস্থানকালে যারা তার প্রতি জুলুম করত www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।