Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫১ (রা) রাত সঙ্গ দিতেন । আইশা (রা) বলেন, আমাকে বিবাহ করার পর রাসূলুল্লাহ্ (সা) সর্বপ্রথম সাওদাকে (রা) বিবাহ করেন। ইমাম আহমদ (র) বলেন, আবু নযর....... আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ্ (সা) তার সম্পৃদায়ের এক মহিলাকে বিবাহ করার প্রস্তাব দেন । তার নাম ছিল সাওদা ৷ তিনি ছিলেন বনু সন্তানের জননী ৷ তার মৃত স্বামীর তরফে তার পাচ কিংবা ছয়টি সন্তান ছিল। রাসুলুল্লাহ (সা) বললেন, আমাকে বিবাহ করতে তোমার বাধা কোথায় ? তিনি বললেন, হে আল্লাহ্র নবী! আপনি আমার প্রিয়তম মানুষ না হওয়া বিষয়ক কোন বাধা নেই, বরং আমি আপনাকে শ্রদ্ধাভরে দূরে রাখছি এজন্য যে, আমার ছেলেমেয়েরা সকাল-সন্ধ্যা আপনাকে জ্বালাতন করবে রাসুলুল্লাহ (সা) বললেন, এছাড়া অন্য কোন বাধা নেই তো? সাওদা বললেন, না, আল্মাহ্র কসম, অন্য কোন বাধা নেই ৷ রাসূলুল্লাহ (সা) বললেন, আল্লাহ্ তোমাকে দয়া করুন ! সবেত্তিম মহিলা হচ্ছে ওরা যারা উটের পিঠে চড়ে ৷ কুরায়শের সতী নারীগণ যারা শিশু সন্তানের প্রতি অধিক যত্নশীল, স্বামীর ধন-সম্পদের হফাযতকারী । আমি বলি, রাসূলুল্লাহ্ (সা)-এর পূর্বে সাওদার স্বামী ছিলেন সুহায়ল ইব্ন আমরের ভাই সাকরান ইব্ন আমর । তিনি ইসলাম গ্রহণকারী এবং আবিসিনিয়ায় হিজরতকারী ছিলেন ৷ যেমন পূর্বেই বর্ণিত হয়েছে। তারপর তিনি মক্কায় ফিরে আসেন এবং মদীনায় হিজরতের পূর্বে .তার মৃত্যু হয়। আল্লাহ্ তার প্রতি প্রসন্ন হোন । এ সকল বর্ণনা দ্বারা প্রতীয়মান হয় যে, হযরত সাওদার পূর্বে হযরত আইশা (রা)-এর বিবাহ অনুষ্ঠিত হয়েছিল । আবদুল্লাহ্ ইব্ন মুহাম্মদ ইবন আকীল এমত পোষণ করেন। যুহরী এ মত পোষণ করেন বলে ইউনুস বর্ণনা করেছেন । কিন্তু ইবন আবদুল বার্র এ অভিমত গ্রহণ করেছেন যে, সাওদার (রা) বিবাহ হযরত আইশা (রা)-এর বিবাহের পূর্বে অনুষ্ঠিত হয়েছে । তিনি কাতাদা ও আবূ উবায়দ থেকে এ তথ্য উদ্ধৃত করেছেন ৷ যুহরীও এ মত গ্রহণ করেছেন বলে আকীল বর্ণনা করেছেন । আবু তালিবের মৃত্যুর পর নিযর্তিনের মাত্রা বৃদ্ধি রাসূলুল্লাহ্ (সা)-এর চাচা আবূ তালিবের মৃত্যুর কথা ইতোপূর্বে আলোচিত হয়েছে । তিনি রাসুলুল্লাহ্ (সা)-এর সাহায্যকারী ও রক্ষাকারী ছিলেন। জান-মাল দিয়ে এবং কথা ও কাজের মাধ্যমে তিনি যথাসাধ্য রাসূলুল্লাহ্ (সা)-কে অনিষ্ট থেকে রক্ষা করতেন । তিনি যখন মারা গেলেন, তখন কুরায়শী গৌয়াররা রাসূলুল্লাহ্ (সা)-এর উপর জুলুম-নির্যাতনের দুঃসাহস দেখাল এবং আবূ তালিবের জীবদ্দশায় যা করার সাহস পেতো না এখন তারা তা শুরু করল । এ ংগে বায়হাকী.......... আবদুল্লাহ্ ইব্ন জা‘ফর থেকে বর্ণনা করেন । তিনি বলেন, আবূ তালিবের ইনতিকালের পর কুরায়শের এক মূর্খ ব্যক্তি রাসুলুল্লাহ (সা)-এর সামনে এসে তার প্রতি ধূলি নিক্ষেপ করে। ধুলি-ধূসরিত দেহে তিনি ঘরে ফিরে আসেন ৷ তার এক কন্যা তা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন এবং কেদে কেঁদে ওই মাটি পরিষ্কার করেন । তখন রাসূলুল্লাহ্ (সা) তাকে সান্তনা দিয়ে বলছিলেন, স্মেহের কন্যা, কেঁদো না, আল্লাহই তোমার পিতাকে রক্ষা করবেন । তিনি এও বলছিলেন, আবূ তালিবের মৃত্যুর পূর্বে আমি কষ্ট পাই এমন কোন কাজ কুরায়শ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।