আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া মনে করে। বকর বললেন, ওকে আমার নিকট নিয়ে এসো! সাওদা এলেন । বকর বললেন, প্রিয় কন্যা! এই যে খাওলা, সে বলছে যে, মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ তোমাকে বিবাহ করার প্রস্তাব দিয়ে তাকে পাঠিয়েছেন। এটি তো খুব ভাল ও মানানসই সম্বন্ধ, তুমি কি চাও যে, আমি তোমাকে তার নিকট বিয়ে দিয়ে দিই । সাওদা বললেন, হ্যা । বকর বললেন, খাওলা. তুমি গিয়ে মুহাম্মদকে নিয়ে এসো! রাসূলুল্লাহ্‌ (সা) এলেন ৷ বকর তার কন্যা সাওদাকে রাসূলুল্লাহ-এর নিকট বিয়ে দিলেন। সাওদার ভাই আব্দ ইব্‌ন যামআ হজ্জ থেকে ফিরে এসে এ সংবাদ শুনল এবং ক্ষোভে-দুঃখে মাথায় ধূলি ছিটাতে লাগল । পরবর্তীতে আব্দ ইব্‌ন যামআ যখন ইসলাম গ্রহণ করলেন, তখন বললেন, আমার জীবনের কসম, রাসূলুল্লাহ (সা) সাওদাকে বিয়ে করেছেন এ বাদ শুনে যেদিন আমি আমার মাথায় ধুলো ছিটিয়ে ছিলাম সেদিন আমি নিশ্চয়ই মূর্খ ছিলাম । হযরত আইশা (রা) বলেন, পরে আমরা মদীনায় এসে সুনহ নামক স্থানে বনু হারিছ ইব্‌ন খাযরাজ গোত্রে অবস্থান করতে থাকি । এক সময় রাসূলুল্লাহ্‌ (সা) সেখানে হাযির হন । আনসারী পুরুষ ও মহিলাগণ তার নিকট সমবেত হন । আমার মা এলেন আমার নিকট । আমি তখন খেজুর বাগানে দু'ডালের মাঝে অবস্থান করছিলাম ৷ তিনি আমাকে ওখান থেকে নিয়ে এলেন । আমার চুল খোপা বাধা ছিল । তিনি খৌপা খুলে আচড়িয়ে দিলেন । পানি দিয়ে আমার মুখ মুছে দিলেন। এরপর আমাকে টেনে এনে ঘরের দরজায় দাড় করালেন। আমি ভয় পাচ্ছিলাম । এক সময় আমি কিছুটা শান্ত হলাম ৷ তারপর তিনি আমাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন । আমাদের ঘরের মধ্যে দেখতে পেলাম রাসূলুল্লাহ্‌ (সা)-কে। তিনি একটি চৌকিতে বসে আছেন। তার নিকট আনসারী পুরুষ ও মহিলাগণ উপস্থিত । আমার মা আমাকে একটি কক্ষে বসালেন এবং বললেন ওরা তোমার পরিবার । আল্লাহ্‌ তাদের মধ্যে তোমাকে এবং তোমার মধ্যে তাদেরকে শান্তি ও কল্যাণ দান করুন । এরপর নারী-পুরুষ সবাই দ্রুত বেরিয়ে গেলেন ৷ রাসূলুল্লাহ্‌ (সা) আমাদের ঘরে আমাকে নিয়ে বাসর করলেন । তখন উট-বকরী কিছুই যবাহ্‌ করা হয়নি। অবশেষে সাআদ ইব্‌ন উবাদাহ (রা) এক গামলা খাবার পাঠালেন রাসূলুল্লাহ (সা) যখন তার স্ত্রীগণের নিকট যেতেন, তখন সাআদ (রা) ওরকম খাবার পাঠাতেন। তখন আমার বয়স ছিল নয় বছর ৷ বাহ্যত মনে হবে যে, এই বর্ণনাটি মুরসাল কিন্তু মূলত এটি অবিচ্ছিন্ন সনদের হাদীছ । কারণ, বায়হাকী আহমদ ইব্‌ন আবদুল জাব্বার....... হযরত আইশা (রা) সূত্রে হযরত খাদীজা (রা)-এর ইনতিকালের পর খাওলা বিন্ত হাকীমের আগমন ও হযরত রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিবাহের প্রস্তাব সংক্রান্ত হাদীছটি বর্ণনা করেছেন । এতে প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ্‌ (সা) সাওদা বিন্ত যামআকে বিবাহ করার পূর্বে আইশা (রা)-কে বিবাহ করেন । তবে হযরত সাওদা (রা)-এর সাথে বাসর করেন মক্কায় আর আইশা (রা)-এর বাসর হয় পরে মদীনা শরীফে দ্বিতীয় হিজরীতে । ইমাম আহমদ (র) বলেন আসওয়াদ....... হযরত আইশা (রা) সূত্রে বর্ণিত । তিনি বলেন, সাওদা (রা) যখন বৃদ্ধা হয়ে পড়লেন, তখন তিনি তার পালার রাতটি আমাকে দান করে দেন। ফলে রাসূলুল্লাহ্‌ (সা) তার স্ত্রীদেরকে রাত বণ্টনের ক্ষেত্রে আমাকে আমার রাত এবং সাওদার ১.. মূল গ্রন্থে আবূ বকর শব্দ থাকলেও সম্ভবত বকর শব্দটি মুদ্রণ প্রমাদ ৷ সম্পাদক পরিষদ__ www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।