আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৯ আমার কথা তাদের নিকট আলোচনা কর! খাওলা গেলেন আবূ বকর (রা)-এর গৃহে ৷ তার স্ত্রীকে বললেন, উন্মু রূমান! কী কল্যাণ ও বরকতই না আল্লাহ্‌ আপনাদের জন্যে মনযূর করেছেন । উন্মু রুমান বললেন, কেন কী হয়েছে ? খাওলা বললেন, রাসুলুল্লাহ (সা) আইশাকে বিবাহের প্রস্তাব দিয়ে আমাকে আপনাদের নিকট পাঠিয়েছেন । তিন বললেন, আবূ বকর (রা) আসা পৰ্যন্ত অপেক্ষা করুন! আবু বকর (রা) ঘরে এলেন আমি বললাম, আবু বকর! কী কল্যাণ ও বরকতই না আল্লাহ্‌ আপনার জন্য মনযুর করেছেন! আবূ বকর (রা) বললেন, কেন কী হয়েছে ? খাওলা বললেন, রাসুলুল্লাহ (সা) আইশাকে বিবাহের প্রস্তাব দিয়ে আমাকে আপনাদের নিকট পাঠিয়েছেন। আবূ বকর (রা) বললেন, সে কি তার জন্যে বৈধ হবে ? সে তো তার ভাতিজী । আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট ফিরে গিয়ে আবূ বকর (রা)-এর মন্তব্য তাকে জানালাম ৷ রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, তুমি আবার তার নিকট যাও এবং আমার এ বক্তব্য তার কাছে পৌছে দাও । “আমি আপনার ভাই এবং আপনি আমার ভাই ইসলামের দৃষ্টিকোণ থেকে. আপনার মেয়ে বিয়ে করা আমার জন্যে বৈধ ৷” খাওলা বলেন, আমি আবূ বকর (রা)-এর নিকট ফিরে গেলাম' এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর বক্তব্য তাকে জানালাম ৷ তিনি বললেন, তুমি অপেক্ষা কর! তিনি ঘর থেকে বের হলেন উম্মু রমান বললেন, মুতঈম ইব্‌ন আদী তো আইশার সাথে তার পুত্রের বিবাহের প্রস্তাব দিয়েছিলেন । আল্লাহর কসম, আবূ বকর (রা) তো একবার ওয়াদা করলে তা কখনো ভঙ্গ করেন না । আবূ বকর (রা) গেলেন মুতঈম ইব্‌ন আদীর নিকট ৷ সেখানে মুতঈম-এর স্ত্রী উন্মুস সাবী উপস্থিত ছিলেন । উন্মুস সাবী বললেন, হে আবু কুহাফার পুত্র! আমার ছেলে যদি আপনার মেয়েকে বিয়ে করে তাহলে তো আপনি তাকে আমাদের ধর্ম থেকে ফিরিয়ে আপনার ধর্মে নিয়ে যাবেন তাই না? মুতঈম ইব্‌ন আদীকে আবু বকর (রা) বললেন, তোমার বক্তব্য আর তোমার স্ত্রীর বক্তব্য কি এক ? মূতঈম বলল, সে তো তাই বলছে । আবূ বকর (রা) সেখান থেকে বেরিয়ে এলেন ৷ মুতঈমকে ওয়াদা প্রদান বিষয়ে তার মনে যে অস্বস্তি ছিল তা বিদূরিত হল । ঘরে এসে তিনি খাওলাকে বললেন, তুমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে নিয়ে এস । তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে নিয়ে এলেন । আবূ বকর (রা) আইশা (রা)-কে তার নিকট বিবাহ দিয়ে দিলেন । তখন হযরত আইশা (রা)-এর বয়স ছিল ছয় বছর । এরপর খাওলা গেলেন সাওদা বিন্ত যামআ-এর নিকট ! তাকে বললেন, কী কল্যাণ ও মঙ্গলই না আল্লাহ্‌ আপনার জন্যে মনযূর করেছেন। সাওদা বললেন, কেন কী হয়েছে ? খাওলা বললেন, আপনাকে বিবাহ করার, প্রস্তাব দিয়ে রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে আপনার নিকট পাঠিয়েছেন । সাওদা বললেন, আপনি আমার পিতার নিকট গিয়ে প্রস্তাবটি পেশ করুন । আমার কাছে তো প্রস্তাবটি ভালই মনে হয়। তিনি খুব বৃদ্ধ হয়ে পড়েছিলেন । তাই হজ্জে যেতে পারেননি । আমি তার নিকট গিয়ে জাহিলী নিয়মে অভিবাদন জানালাম ৷ তিনি বললেন কে ? আমি খাওলা বিনত হাকীম খাওলা বললেন ৷ বকর বললেন, কী সংবাদ ? মুহাম্মদ ইবন আবদুল্লাহ আপনার কন্য৷ সাওদাকে বিবাহ করার প্রস্তাব দিয়ে আমাকে পাঠিয়েছেন, খাওলা উত্তর দিলেন ৷ বকর বললেন, এ তো খুব ভাল ও মানানসই সম্বন্ধ । তোমার বান্ধবী কী বলে ? খাওলা বললেন, সে এটি ভাল ৩২ Wwww.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।