Contents ২৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া হিজরতের পূর্বে তিনি আমাকে বিবাহ করেন, তখন আমার বয়স ছয় কিংবা সাত বছর । আমরা মদীনায় আসার পর একদিন কতক মহিলা আমার নিকট উপস্থিত হয়। আমি তখন একটি বাগানের মধ্যে খেলা করছিলাম । আমার চুলগুলো খোপা বাধার উপযুক্ত ছিল । তারা আমাকে সাজিয়ে-গুছিয়ে পরিপাটি করে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট নিয়ে আসলেন । তখন আমার বয়স নয় বছর ৷ এই হাদীছে আইশা (রা) বলেছেন, “খাদীজা (রা)-এর মৃত্যুর সাথে সাথে” তাতে ধারণা করা যায় যে, খাদীজা (রা)-এর মৃত্যুর অল্প কিছুকালের মধ্যেই বিবাহ সম্পন্ন হয়েছিল । হ্যা, তবে যদি এটা বলা যায় যে, বর্ণনায় “খাদীজার মৃত্যুর সাথে সাথে” শব্দের পূর্বে একটি “পরে” শব্দ বিলুপ্ত হয়ে গিয়েছে, তখন অর্থ হবে হযরত খাদীজার ইনতিকালের পরবর্তীতে, তবে ইউনুস ইবৃন বুকায়র ও আবূ উসামা সূত্রে বর্ণিত হিশাম ইব্ন উরওয়ার বর্ণনার সাথে কোন সংঘর্ষ হয় না । আল্লাহই ভাল জানেন । ইমাম বুখারী (র) বলেন, ফারওয়া ইব্ন আবুল মাগরা .... হযরত আইশা (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেছেন রাসূলুল্লাহ্ (সা) আমাকে বিবাহ করেন যখন আমার বয়স ছয় বছর । পরবর্তীতে আমরা মদীনায় আসি এবং বনু হারিছ ইব্ন খাযরাজ গোত্রের মধ্যে অবস্থান করতে লাগলাম । একদিন আমি জ্বরে আক্রান্ত হলাম । আমার চুল এলোমেলো হয়ে গেল । তখন আমার খোপা বাধার মত চুল ছিল । আমার মা উম্মু রমান আমার নিকট আসলেন । আমি তখন আমার কতক বান্ধবীর সাথে একটি দোলনায় বসা ছিলাম ৷ মা আমাকে চীৎকার করে ডাকলেন ৷ তার নিকট তিনি আমাকে নিয়ে কী করতে চাচ্ছিলেন তা আমি বুঝে উঠতে পারছিলাম না ! তিনি আমার হাত চেপে ধরে ঘরের দরজায় এসে থামলেন । আমি ভড়কে গিয়েছিলাম ৷ এক সময় আমার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো ! তিনি একটু পানি নিয়ে আমার মুখমণ্ডলে ও মাথা মুছে দিলেন ৷ তারপর আমাকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন ঘরের মধ্যে কয়েকজন আনসারী মহিলা ছিলেন । তারা বললেন, কল্যাণ হোক বরকত হোক এবং শুভ হোক । মা আমাকে ওদের হাতে তুলে দিলেন তারা আমাকে সাজিয়ে-গুছিয়ে পরিপাটি করে দিলেন । দুপুরের পূর্বক্ষণে রাসূলুল্লাহ (সা) ঘরে ঢুকলেন ৷ তার উপস্থিতিতে আমি ভড়কে গেলাম ৷ ওরা আমাকে তার হাতে তুলে দিলেন । তখন আমার বয়স নয় বছর । ইমাম আহমদ (র) উম্মুল মু'মিনীন আইশা-এর মসনদে উল্লেখ করেছেন যে, মুহাম্মদ ইবন বিশর বর্ণনা করেছেন, মুহাম্মদ ইবন আমর আবূ সালামা এবং ইয়াহইয়া থেকে ৷ তারা দু'জনেই বলেছেন যে, হযরত খাদীজা (রা)-এর ইনতিকালের পর উছমান ইব্ন মাযউটনের স্ত্রী খাওলা বিনত হাকীম রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট উপস্থিত হন। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ্ (সা)! আপনি কি বিবাহ করবেন না ? রাসূলুল্লাহ্ (সা) বললেন, কাকে বিবাহ করব ? খাওলা বললেন, আপনি কুমারী চাইলে কুমারী পাত্রী পাবেন আর পূর্ব-বিবাহিতা চাইলে তা-ই পাবেন ৷ রাসূলুল্লাহ্ (সা) জিজ্ঞেস করলেন, কুমারী পাত্রীটি কে ? খাওলা বললেন, জগতে আপনার সবচেয়ে প্রিয় আবূ বকর (রা)-এর কন্যা আইশা। তিনি জিজ্ঞেস করলেন, পূর্ব-বিবাহিতা মহিলাটি কে ? খাওলা বললেন, তিনি হলেন যামআর কন্যা সাওদা ৷ তিনি আপনার প্রতি ঈমান আনয়ন করেছেন এবং আপনার অনুগতা ৷ রাসূলুল্লাহ্ (সা) বললেন, তবে তুমি ওদের নিকট যাও এবং www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।