Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৭ ইসমাঈল ... হযরত আইশা (রা) সূত্রে বলেছেন, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, “স্বপ্নে আমার নিকট তোমাকে দেখানো হয়েছে। একজন ফেরেশতা একটি রেশমী চাদরে জড়িয়ে তোমাকে আমার নিকট এনে বলেছিলেন, এই যে আপনার স্ত্রী। আমি তখন তোমার মুখ থেকে কাপড় সরিয়ে ফেলি এবং দেখতে পাই যে সে তুমি । আমি বললাম, এটি যদি আল্লাহ্র পক্ষ থেকে ফায়সালা হয়ে থাকে, তবে তা আল্লাহ্ কার্যকর করবেনই । এক বর্ণনায় তিন রাতে তাকে স্বপ্নে দেখানো হয়েছে বলে উল্লিখিত হয়েছে । ইমাম তিরমিযী উদ্ধৃত করেছেন যে. জিবরাঈল (আ) হযরত আইশা (রা)-এর ছবি একটি সবুজ রেশমী কাপড়ে জড়িয়ে রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত করেছিলেন এবং বলেছিলেন যে এই আপনার স্ত্রী দুনিয়াতেও আখিরাতেও । ইমাম বুখারী (র) “বয়স্কদের নিকট ছোটদেরকে বিয়ে দেয়া” অধ্যায়ে উল্লেখ করেছেন, ' আবদুল্লাহ ইব্ন ইউসুফ... উরওয়া থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) হযরত আইশা (রা)-কে বিয়ে করার জন্যে হযরত আবূ বকর (রা)-এর নিকট প্রস্তাব পাঠান । আবু বকর (রা) বললেন, “আমি তো আপনার ভাই ৷” রাসূলুল্লাহ (সা) বললেন, আপনি তো আল্লাহর দীন ও তার কিতাবের সূত্রে আমার ভাই, আপনার কন্যা বিয়ে করা আমার জন্যে হালাল । এই হাদীছটি সাধারণত মুরসাল বলে মনে হয়৷ কিন্তু ইমাম বুখারী ও অন্যান্য বিশ্লেষকদের নিকট এটি অবিচ্ছিন্ন সনদে বর্ণিত । কারণ, উরওয়া এটি বর্ণনা করেছেন আইশা (রা) থেকে । এ হাদীছটিও ইমাম বুখারী (র) একক ভাবে উদ্ধৃত করেছেন । , ইউনুস ইব্ন বুকায়র... হিশাম ইব্ন উরওয়া তার পিতা থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন হযরত খাদীজা (রা)-এর ইনতিকালের তিন বছর পর রাসূলুল্লাহ্ (সা) হযরত আইশা (রা)-কে বিবাহ করেন। তখন হযরত আইশা (রা)-এর বয়স ছিল ছয় বছর । তার নয় বছর বয়সে তাদের বাসর হয়। হযরত আইশা (রা)-এর বয়স যখন ১৮ বছর, তখন রাসূলুল্লাহ্ (সা)-এর ইনতিকাল হয়। এটি একটি বিরল বর্ণনা ৷ ইমাম বুখারী (র) উবায়দ ইব্ন ইসমাঈল ... হিশাম ইব্ন উরওয়া সূত্রে বর্ণনা করেছেন যে, তার পিতা বলেছেন, রাসূলুল্লাহ্ (সা)-এর হিজরতের তিন বছর পূর্বে হযরত খাদীজা ইনতিকাল করেন। এরপর তিনি দুই বছর বা তার কাছাকাছি সময় অপেক্ষা করেন। তারপর আইশা (রা)-কে বিবাহ করেন । তখন হযরত আইশা (রা)-এর বয়স ছয় বছর ৷ তার নয় বছর বয়সে তাদের বাসর হয়। বর্ণনাকারী উরওয়া (র) যা বললেন বাহ্যত তা মুরসাল হাদীছ বলে মনে হলেও প্রকৃত পক্ষে এটি অবিচ্ছিন্ন সনদে বর্ণিত হাদীছ । তিনি যে বলেছেন, “ছয় বছর বয়সে হযরত আইশা (রা)-এর বিবাহ হয় এবং নয় বছর বয়সে বাসর হয়” এতে কারো কোন দ্বিমত নেই । সিহাহ্ ও অন্যান্য গ্ৰন্থসমূহে এ তথ্য বর্ণিত হয়েছে। হযরত আইশা (রা)-এর সাথে রাসূলুল্লাহ (সা)-এর বাসর হয়েছিল মদীনায় হিজরতের দ্বিতীয় বছরে ৷ কিন্তু হযরত খাদীজা (রা)-এর ইনতিকালের প্রায় তিন বছর পর আইশা (রা)-কে বিবাহ করেছেন বলে যে তথ্য দেয়া হয়েছে তা পর্যালোচনা সাপেক্ষ । কারণ ইয়াকৃব ইব্ন সুফিয়ান আলহাফিযম.... হযরত আইশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন, খাদীজা (রা)-এর মৃত্যুর পরে রাসূলুল্লাহ (সা)-এর www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।