Contents ২৪৬ | আল-বিদায়া ওয়ান নিহায়া “সকল মহিলার উপর আইশার শ্রেষ্ঠত্ব তেমন সকল খাদ্যের উপর ছারীদ খাদ্যের শ্রেষ্ঠতৃ্ যেমন ৷” হাদীছের এই অংশটি শু'বা...... আবূ মূসা আশআরী (রা) সনদে সহীহ্ বুখারী এবং সহীহ্ মুসলিমে উদ্ধৃত আছে। আবূ মূসা আশআরী (রা) বলেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন “অনেক পুরুষ কামালিয়াত অর্জন করেছে কিন্তু মহিলাদের মধ্যে কামালিয়াত লাভ করেছেন মাত্র ফিরআওনের স্ত্রী আসিয়া, ইমরানের কন্যা মারয়াম। আর সকল মহিলার উপর আইশা (রা)-এর শ্রেষ্ঠত্ব সকল খাদ্যের উপর ছারীদের শ্রেষ্ঠত্বের ন্যায় । ছারীদ হল রুটি ও গোশতের সংমিশ্রণে তৈরী খাদ্য । যেমন একজন কবি বলেছেনঃ LA adit Ll lis - Ll Ee LAE [Sl “কুটির সাথে ব্যঞ্জনরূপে যখন গোশত মিশ্রিত করা হয়, তখন এটি ছারীদ খাদ্যে পরিণত হয়। এটি আল্লাহ্র পক্ষ থেকে উপহার বিশেষ ৷” রাসূলুল্লাহ্ (সা)-এর বাণী “আইশার শ্রেষ্ঠত্ অন্য নারীদের উপর” এটি দ্বারা হয়ত ব্যাপকতা বুঝানো হয়েছে। তা হলে অর্থ হবে-_ হাদীছে উল্লিখিত মহিলাগণ সকলে সমমর্যাদা সম্পন্ন এবং তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিতে গেলে অন্য দলীল-প্রমাণ প্রয়োজন হবে । আল্লাহই ভাল জানেন । হযরত খাদীজা (রা)-এর মৃত্যু-উত্তর রাসূলুল্লাহ্ (সা)-এর বিবাহ বিশুদ্ধ অভিমত এই যে, হযরত খাদীজা (রা)-এর পর রাসূলুল্লাহ (সা) সর্বপ্রথম হযরত আইশা (রা)-কে বিবাহ করেন। এ বিষয়ক আলোচনা শীত্মখই আসছে । ইমাম বুখারী (র) “হযরত আইশা (রা)-এর বিবাহ” অধ্যায়ে উল্লেখ করেছেন যে, মু‘আল্লা....... আইশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সা) তাকে বলেছেন £ 'স্বপ্রে আমার নিকট তোমাকে দুইবার দেখানো হয়েছে । একবার আমাকে দেখানো হল যে, তুমি একটি রেশমী চাদরে জড়ানো ৷ কে যেন আমাকে বলছেন, এই যে আপনার স্ত্রী, ঘোমটা তুলে তাকে দেখুন ৷!” তখন আমি দেখলাম যে, তুমি । তখন আমি মনে মনে বললাম £ “এটি যদি আল্লাহর ফায়সালা হয়ে থাকে, তবে তা আল্লাহ্ কার্যকরী করবেন ।” ইমাম বুখারী (র) “কুমারীর বিবাহ” অধ্যায়ে উল্লেখ করেছেন যে, ইব্ন আবু মুলায়কা বলেছেন, হযরত ইব্ন আব্বাস (রা) হযরত আইশা (রা)-কে বলেছিলেন, রাসূলুল্লাহ্ (সা) তো আপনি ব্যতীত অন্য কোন কুমারী মেয়েকে বিবাহ করেননি । ইসমাঈল ইব্ন আবদুল্লাহ্........ হযরত আইশা (রা) সূত্রে বলেছেন, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনি যদি এমন কোন প্রান্তরে যান, যেখানে কতক গাছপালা রয়েছে যেগুলো থেকে ইতোপূর্বে কিছু খাওয়া হয়েছে আর কতক আছে যেগুলো অক্ষত, যেগুলো থেকে ইতোপূর্বে খাওয়া হয়নি, তখন আপনি কোন্ ঘাস-বৃক্ষে আপনার উট চরাবেন ? উত্তরে রাসূলুল্লাহ্ (সা) বললেন, যে ঘাস-বৃক্ষ থেকে ইতোপূর্বে খাওয়া হয়নি সেটিতে চরাব । এ উক্তি দ্বারা হযরত আইশা (রা) বুঝাতে চেয়েছেন যে, রাসূলুল্লাহ্ (সা) তাকে ছাড়া অন্য কোন কুমারী স্ত্রী গ্রহণ করেননি ৷ ইমাম বুখারী একাই এই হাদীছ উদ্ধৃত করেছেন। তারপর ইমাম বুখারী (র) বলেছেন, উবায়দ ইব্ন www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।