Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৫ হবে । তবে এ বিষয়ে সর্বাধিক উত্তম পথ হল এটি আল্লাহ্র প্রতি ন্যস্ত করা যে, আল্লাহ্ই ভাল জানেন তাদের দু'জনের কে অধিকতর মর্যাদাবান ও শ্রেষ্ঠ । কোন বিশেষ ক্ষেত্রে অকাট্য ও সন্দেহাতীত প্রমাণ পেলে সে ক্ষেত্রে নিশ্চিত মন্তব্য করা যেতে পারে অথবা কোন ক্ষেত্রে প্রবল ধারণা জন্যালে সে বলবে যে, আমার জানা মতে আমার এই মন্তব্য পেশ করলাম ৷ যে ব্যক্তি এ মাসআলায় কিংবা অন্য কোন মাসআলায় মন্তব্য করা থেকে বিরত থাকতে চায়, তার জন্যে উত্তম পন্থা হল একথা বলা “আল্লাহই ভাল জানেন” । ইমাম আহমদ, বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ প্রমুখ হিশাম ইব্ন উরওয়া ....... আলী ইব্ন আবূ তালিব (রা) সূত্রে বর্ণনা করেন । তিনি বলেছেন যে, রাসুলুল্লাহ (সা) ইরশাদ করেছেন £$ ADs i Ll Fe EE! CRS ls 3 শ্েষ্ঠ মহিলা ইমরানের কন্যা মারয়াম এবং শ্রেষ্ঠ মহিলা এওয়াইলিদের কন্যা খাদীজা (রা)। এর অর্থঁ_তারা নিজ নিজ যুগের শ্েষ্ঠ মহিলা ছিলেন । শুবা....... বুররা ইব্ন ইয়াস থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন $ “2 0 LA -] 2-090 on 3 4 5 হে ক পল GGT Ou Eo AE ট PAE ais Ble i ETAL TSE pbb SL de ol “পুরুষদের মধ্যে অনেকেই কামালিয়াত অর্জন করেছেন, কিন্তু মহিলাদের মধ্যে কামালিয়াত ও পূর্ণতা পেয়েছেন তিনজন ৷ ইমরানের কন্যা মারয়াম, ফিরআওনের স্ত্রী আসিয়া এবং খুওয়াইলিদের কন্যা খাদীজা (রা) । আর সকল মহিলার উপর আইশার (রা) শ্রেষ্ঠত্ব তেমন যেমন সকল খাদ্যের উপর ছারীদ অর্থাৎ গোশত-রুটির মিশ্রিত খাদ্যের শ্রেষ্ঠত্ব ।” ইব্ন মারদাবিয়্যাহ এই হাদীছ তার তাফসীর গ্রন্থে উদ্ধৃত করেছেন ৷ শু'বা ও তার পরবর্তী বর্ণনাকারিগণ পর্যন্ত এই হাদীছের সনদ বিশুদ্ধ । বিশ্রেষকগণ বলেন, যে অবদান ও কর্মগুণ উল্লিখিত তিন মহিলা অর্থাৎ আসিয়া, মারয়াম্ন ও খাদীজা (রা)-এর মধ্যে ছিল তাহল, তাদের প্রত্যেকেই এক একজন নবী-রাসূলের যিশদ্বাদারী গ্রহণ করেছিলেন এবং অত্যন্ত বিশ্বস্ততা ও নিষ্ঠার সাথে ওই যিন্মাদারী পালন করেছেন । তারা সংশ্লিষ্ট নবীগণের প্রতি ঈমান এনেছেন । আসিয়া হযরত মূসা (আ)-কে লালন, পালন করেছেন, তার উপকার করেছেন এবং নবুওয়াত লাভের পর তাকে সত্য নবী রূপে গ্রহণ করে তার প্রতি ঈমান এনেছেন। মারয়াম (আ) তার পুত্র ঈসা (আ)-এর যিম্মাদারী নিয়েছিলেন। পরিপূর্ণভাবে সে যিনম্মাদারী পালন করেছিলেন । রিসালাত পাওয়ার পর তিনি তার প্রতি ঈমান এনেছিলেন । হযরত খাদীজা (রা) প্রিয়নবী (সা)-এর সাথে স্বেচ্ছায় ও সাগ্রহে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে নিজের ধন-সম্পদ ব্যয় করেছিলেন তার প্রতি ওহী নাযিল হওয়ার পর তাকে সত্য নবী রূপে গ্রহণ করে তার প্রতি ঈমান এনেছিলেন । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।