Contents ২৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া যায়। কারণ, রূপে-গুণে, যৌবন-সোৌন্দর্যে এবং মনোরম সংসার জীবন যাপনে হযরত আইশা (রা) ছিলেন পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ । “আল্লাহ্ আপনাকে তার উত্তম বিকল্প দান করেছেন ।” এ মন্তব্য দ্বারা নিজের পবিত্রতা বর্ণনা করা এবং নিজেকে খাদীজা (রা) থেকে ভাল বলা হযরত আইশা (রা)-এর উদ্দিষ্ট ছিল না। কে পবিত্রাত্মা আর কে তা নন, সে বিচারের ভার মূলত আল্লাহ্রই হাতে ৷ যেমন আল্লাহ্ তা'আলা বলেন $ 0 - of. 2 “তোমরা আত্মপ্রশংসা করো না।” তিনিই ভাল জানেন মুত্তাকী কে? আল্লাহ্ তা'আলা অন্যত্র বলেন ঃ CEE CE ENE EY EE EEE CECT US HE HUME OSE ইচ্ছা পবিত্র করেন ৷” (8৪ £ ৪৯) খাদীজা (রা) ও আইশা (রা)-এর মধ্যে কে শ্রেষ্ট_এ মানআলাতে অতীত ও বর্তমান উলামায়ে কিরাম ভিন্ন ভিন্ন মত পোষণ করেন । শিয়াপন্থিগণ কোন মহিলাকেই হযরত খাদীজা (রা)-এর সমকক্ষ মনে করে না যুক্তি হিসেবে তারা বলে যে, স্বয়ং আল্লাহ্ তা'আলা তাকে সালাম জানিয়েছেন। ইবরাহীম (রা) ব্যতীত রাসূলুল্লাহ্ (সা)-এর সকল সন্তান তার গর্ভে জন্ব নেন। তার জীবদ্দশায় তার সম্মানার্থে রাসূলুল্লাহ্ (সা) অন্য কাউকে বিয়ে করেননি ৷ ইসলাম গ্রহণে তিনি সকলের অগ্রণী । তিনি সত্যানুসারীদের অন্যতম এবং রাসূলুল্লাহ (সা)-এর নবুওয়াত লাভের সূচনায় তিনি তার নবুওয়াতের স্বীকৃতি দিয়েছেন। তার জান-মাল রাসূলুল্লাহ্ (সা)-এর জন্যে উৎসর্গ করে দিয়েছেন । আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কেউ কেউ বলেন, তাদের উভয়ের প্রত্যেকেরই কোন কোন দিকে অন্যজন থেকে শ্রেষ্ঠত্ব রয়েছে। এটি সর্বজন বিদিত । তবে হযরত আইশা (রা)-কে অধিকতর শ্রেষ্ঠত্ব প্রদানে যারা উৎসাহবোধ করেন, তাদের এমনো ভাবের কারণ হচ্ছে তিনি হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর কন্যা ! তিনি হযরত খাদীজা (রা) থেকে বেশী জ্ঞানী । বস্তুত মেধা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও ভাষার প্রাঞ্জচলতার ক্ষেত্রে উম্মতের কেউই হযরত আইশার (রা) সমকক্ষ নন । রাসূলুল্লাহ (সা) হযরত আইশা (রা)-কে যত ভালবাসতেন, অন্য কাউকে ততটা নয়। তার পবিত্রতা ও সতীত্বের সমর্থনে সপ্ত আকাশের উপর থেকে আয়াত নাযিল হয়েছে । রাসূলুল্লাহ্ (সা)-এর ইনতিকালের পর তার থেকে হাদীছ বর্ণনার মাধ্যমে হযরত আইশা (রা) জ্ঞানের এক বিশাল ও বরকতময় ভাণ্ডার উন্মতকে উপহার দিয়েছেন। এমনকি কেউ কেউ এ প্রসিদ্ধ হাদীছটি বর্ণনা করেছেন যে, el oe pis Shot Isis “তোমাদের দীনের অর্ধাংশ তোমরা হুমায়রা অর্থাৎ আইশা (রা) থেকে গ্রহণ কর ৷” তবে , সঠিক কথা হল, তীদের প্রত্যেকেই এক এক দিক থেকে শ্রেষ্ঠত্বের অধিকারী ৷ তাদের শ্রেষ্ঠত্বের বিষয়গুলো সম্পর্কে যে চিন্তা-ভাবনা ও পর্যবেক্ষণ করবে, সে অবশ্যই পরম আনন্দিত ও বিস্মিত www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।