Contents ২৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া খাদীজা (রা)-এর প্রতি যত ঈর্ষাকাতর ছিলাম রাসূলুল্লাহ্ (সা)-এর অন্য কোন সহধর্মিণীর প্রতি তেমনটা ছিলাম না । রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে আমার বিবাহের পূর্বেই খাদীজা (রা)-এর ওফাত হয় । ঈৰ্ষাকাতর ছিলাম এ জন্যে যে, আমি তাকে বারবার খাদীজা (রা)-এর কথা আলোচনা করতে শুনতাম ৷ উপরস্তু আল্লাহ্ তা'আলা রাসূল (সা)-কে নির্দেশ দিয়েছিলেন তাকে জান্নাতে মুক্তার তৈরী একটি বাসগৃহের সংবাদ দিতে ৷ রাসূলুল্লাহ্ (সা) কখনো বকরী যনবাহ্ করলে খাদীজা (রা)-এর বান্ধবীদের নিকট যথাসাধ্য অধিক পরিমাণে গোশত পাঠাতেন ৷ এটি ইমাম বুখারীর ভাষ্য । অন্য এক বর্ণনায় আছে, হযরত আইশা (রা) বলেন, খাদীজা (রা)-এর প্রতি আমি যত ঈর্ষাতখিত ছিলাম রাসুলুল্লাহ (সা)-এর অন্য কোন সহধর্মিণীর প্রতি আমি তত ঈর্ষাত্বিত ছিলাম না। রাসুলুল্লাহ্ (সা) অধিক পরিমাণে তার কথা আলোচনা করতেন বলে আমি তা করতাম । তার ইনতিকালের তিন বছর পর রাসূলুল্লাহ্ (সা) আমাকে বিয়ে করেন । আল্লাহ্ তা'আলা জিবরাঈল (আ)-এর মাধ্যমে রাসূলুল্লাহ্ (সা)-কে নির্দেশ দিয়েছিলেন খাদীজা (রা)-কে জান্নাতে মুক্তার তৈরী একটি বাসগৃহের সংবাদ দেয়ার জন্যে । ইমাম বুখারী (র)-এর অন্য এক বর্ণনায় আছে, হযরত আইশা (রা) বলেন, আমি খাদীজা (রা)-এর প্রতি যত ঈর্ঘাকাতর ছিলাম অন্য কারো প্রতি ততটা ছিলাম না। আমি তাকে দেখিনি কিন্তু রাসূলুল্লাহ্ (সা)-অনেক বেশী বেশী খাদীজার (রা) বান্ধবীদের জন্যে পাঠিয়ে দিতেন । মাঝে মাঝে আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলতাম, দুনিয়াতে যেন খাদীজা ছাড়া আর কোন মহিলাই ছিল না । তখন তিনি বলতেন, সে তো স্ত্রীর ন্যায় স্ত্রী ছিল বটে । তার ঘরেই আমার ছেলেমেয়ে জন্য নিয়েছিল । এরপর ইমাম বুখারী (র) বলেছেন, ইসমাঈল....... আইশা (রা) সূত্রে বর্ণিত । তিনি বলেছেন, খুওয়াইলিদের কন্যা এবং খাদীজার (রা) বোন হালাহ্ একদিন রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট প্রবেশের অনুমতি প্রার্থনা করলেন । তার কণ্ঠস্বর শুনে খাদীজা (রা)-এর অনুমতি প্রার্থনা করার কথা রাসূল (সা)-এর মনে পড়ল । তাতে তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন, হায় আল্লাহ্! এ যে হালাহ্ এসেছে । এ ঘটনায় আমি ঈর্ষাণিত হলাম এবং বললাম, আপনার কী হল যে, রক্তিম দু চোয়াল বিশিষ্ট কুরায়শী এক বুড়ীর কথা আপনি বারবার স্মরণ করছেন। সে তো, কবেই কালের আবর্তে হারিয়ে গেছে। তার উত্তম বিকল্প আল্লাহ্ তা'আলা আপনাকে দান করেছেন। ইমাম মুসলিম (র) সুওয়াইদ...... আলী ইব্ন মুসহির থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এতে স্পষ্ট বুঝা যায় যে, হযরত আইশা (রা) হযরত খাদীজা (রা)-এর চেয়ে শ্রেষ্ঠ ছিলেন সম্মানের দিক থেকে হোক কিংবা দাম্পত্য জীবনের দিক থেকে হোক । কারণ, রাসূলুল্লাহ্ (সা) হযরত আইশা (রা)-এর উপরোক্ত মন্তব্য প্রত্যাখ্যান করেননি এবং এর কোন উত্তরও দেননি । ইমাম বুখারী (র)-এর বর্ণনা থেকে তা প্রতীয়মান হয় । পক্ষান্তরে ইমাম আহমদ....... হযরত আইশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্ (সা) হযরত খাদীজা (রা) সম্পর্কে আলোচনা করলেন । তার প্রশংসা তিনি আনেক দীর্ঘায়িত করলেন তাতে মহিলাদের সাথে যা হয়ে থাকে আমারও তা হল । আমি তাতে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।