আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪১ আবু তালিবের মৃত্যু একই বছরে হয়৷ বায়হাকী (র) বলেন, আমার নিকট বর্ণনা পৌঁছেছে যে, আবূ তালিবের মৃত্যুর তিন দিন পর হযরত খাদীজা (রা)-এর ওফাত হয়। আবদুল্লাহ্‌ ইবন মুনদাহ্‌ তার “আল মাআরিফাহ্‌” গ্রন্থে এবং আমাদের শায়খ আবূ আবদুল্লাহ হাফিয তা উদ্ধৃত করেছেন। বায়হাকী (র) বলেন, ওয়াকিদীর ধারণা যে, আবূ তালিব ও হযরত খাদীজা (রা) হিজরতের তিন বছর পূর্বে ইনতিকাল করেন । গিরিসঙ্কটের নির্বাসন "কে তারা যে বছর বেরিয়ে এসেছিলেন সে বছরেই তাদের মৃত্যু হয়। আবূ তালিবের ৩৫ দিন পূর্বে খাদীজার (রা) ওফাত হয়! আমার মতে, তীরা “নামায ফরয হওয়ার পূর্বে” বলে বুঝিয়েছেন মি‘রাজের রাতে নামায ফরয হওয়ার পূর্বে । আমাদের জন্যে সমীচীন ছিল মি‘রাজের ঘটনা বর্ণনার পূর্বে খাদীজা (রা) ও আবু তালিবের ওফাতের ঘটনা উল্লেখ করা যেমনটি করেছেন বায়হাকী প্রমুখ আলিমগণ! তবে একটি বিশেষ উদ্দেশ্যে আমরা তাদের মৃত্যুর ঘটনা পরে উল্লেখ করেছি । অচিরেই তা' বিবৃত হবে। কারণ, এই পদ্ধতিতেই বাক্য ও ঘটনা সাজিয়ে-গুছিয়ে বর্ণনা করা যাবে ইন্শাআল্লাহ্‌ । ইমাম বুখারী (র) বলেন, কুতায়বা ......আবৃ হুরায়রা সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদিন. জিবরাঈল (আ) উপস্থিত হয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-কে বললেন, ইয়া রাসূলুল্লাহ্‌! এই যে খাদীজা (রা), তিনি পাত্রের তরকারি অথবা আহার্য অথবা পানীয় নিয়ে আসছেন আপনার নিকট । তিনি যখন আপনার নিকট উপস্থিত হবেন তখন, তার প্রতিপালক আল্লাহ্‌ তা‘আলার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনি তাকে সালাম পৌছিয়ে দিবেন এবং তাকে জান্নাতের একটি বাসস্থানের সুসংবাদ দেবেন। সেটি হবে মুক্তার তৈরী । তাতে কোন শোরগোল ও দুঃখ-কষ্ট থাকবে না । ইমাম মুসলিম (র) মুহাম্মদ ইব্ন ফুযায়ল থেকে এটি বর্ণনা করেছেন । ইমাম বুখারী (র) বলেন, মুসাদ্দাদ আমাদের নিকট বর্ণনা করেছেন যে, ইয়াহ্‌ইয়া ইব্‌ন ইসমাঈল আবদুল্লাহ্‌ ইবন আবু আওফাকে জিজ্ঞেস করেছিলেন যে, নবী করীম (সা) কি খাদীজা (রা)-কে সুসংবাদ দিয়েছিলেন ? উত্তরে আবদুল্লাহ্‌ ইব্‌ন আবু আওফা বললেন, হ্যা, তিনি সুসংবাদ দিয়েছিলেন একটি জান্নাতী গৃহের, যেটি মুক্তার তৈরী । তাতে না থাকবে কোন শোরগোল আর না থাকবে কোন দুঃখ-কষ্ট । ইমাম বুখারী ও মুসলিম এই হাদীছটি ইসমাঈল ইব্‌ন আবু খালিদ থেকেও বর্ণনা করেছেন । সুহায়লী বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) হযরত খাদীজা (রা)-কে জান্নাতে বাশের তৈরী গৃহের সুসংবাদ দিয়েছিলেন অর্থাৎ মুক্তার বাশ । কারণ, তিনি ঈমান আনয়নে সকল বাধা তুচ্ছ করে অগ্রগামিতা লাভ করেছিলেন। ওই গৃহে শোরগোল এবং দুঃখ-কষ্ট থাকবে না । কারণ, তিনি কখনো রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে উচ্চৈঃস্বরে কথা বলেননি এবং তার নিকট শোরগোল করেননি ৷ তিনি জীবনে কোন দিন রাসূলুল্লাহ (সা)-কে কষ্ট দেননি, দুঃখ দেননি ৷ ইমাম বুখারী ও মুসলিম তাদের সহীহ্‌ গ্রন্ধে হিশাম ইবন উরওয়ার মাধ্যমে তার পিতা সূত্রে হযরত আইশা (রা) থেকে উদ্ধৃত করেছেন যে, হযরত আইশা (রা) বলেছেন, আমি হযরত www.eelm.weeblly.com ৩১ = Y

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।