আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া তালিব কালেমা উচ্চারণ করেছিলেন । এ অবস্থায় ঈমান আনয়নে কোন লাভ হয় না ৷ আনল্লাহ্‌ই ভাল জানেন । আবু দাউদ তায়ালিসী বলেন....... আলী (রা) বলছিলেন, আমার পিতার ইনতিকালের পর আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হয়ে বলি, “আপনার চাচার ওফাত হয়েছে । উত্তরে তিনি বললেন, যাও তাকে দাফন করে ফেল । আমি বললাম, তিনি তো মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি বললেন, ‘যাও, তাকে দাফন কর ৷’ এরপর আমার নিকট না আসা পর্যন্ত কোন মন্তব্য করো না । হযরত আলী (রা) বলেন, এরপর আমি তাই করলাম এবং তার নিকট ফিরে এলাম ৷ এবার তিনি আমাকে গোসল করার নির্দেশ দিলেন ৷ এ হাদীছটি ইমাম নাসাঈ, উদ্ধৃত করেছেন । আবু দাউদ ও নাসাঈ দু'জনে এটি বর্ণনা করেছেন সুফিয়ান....... আলী (রা) সূত্রে । হযরত আলী (রা) বলেছেন, আবূ তালিবের মৃত্যুর পর আমি বললাম, “ইয় রাসূলাল্লাহ্‌! আপনার ভ্ৰষ্ট অভিভাবক মারা গেছেন। এখন তাকে দাফন করবে কে ?” তিনি বললেন, “তুমি যাও, তোমার পিতাকে দাফন করে ফেল এবং আমার নিকট না আসা পর্যন্ত কোন মন্তব্য করো না ।” দাফন করে আমি তার নিকট ফিরে আসি । তিনি আমাকে নির্দেশ দেয়ায় আমি গোসল করি । তারপর তিনি এমন কতক দু'আ করলেন সেগুলোর পরিবর্তে দুনিয়ার অন্য যে কোন কিছু গ্রহণে আমি খুশী নই । হাফিয বায়হাকী বলেন......ইব্্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত ৷ রাসূলুল্লাহ (সা) আবূ তালিবের দাফন-কাফন শেষে ফিরে এলেন এবং বললেন, “আমি আপনার আত্মীয়তা রক্ষা করেছি এবং হে চাচা, আপনাকে উত্তম প্রতিদান প্রদান করেছি ।” আবুল ইয়ামান হাওযানী মুরসালভাবে রাসূলুল্লাহ্‌ (সা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি আবূ তালিবের দাফন-কাফনে শরীক হননি । এ বর্ণনায় ইব্রাহীম নামক রাবীর বিশ্বস্ততা সম্পর্কে সমালোচনা রয়েছে। আমি বলি, একাধিক বর্ণনাকারী এই ইব্রাহীম থেকে হাদীছ বর্ণনা করেছেন । তাদের মধ্যে রয়েছে ফযল ইবন মূসা সায়নানী এবং মুহাম্মদ ইব্‌ন সালাম বায়কান্দী । এতদসত্তেও ইব্‌ন আদী বলেছেন যে, তিনি প্রসিদ্ধ ও পরিচিত ব্যক্তি নন এবং যার নিকট থেকেই তিনি হাদীছ বর্ণনা করুন না কেন, সেগুলো বিশুদ্ধ নয় । আমরা পূর্বে উল্লেখ করেছি যে, চাচা আবু তালিব প্রচণ্ডভাবে রাসূলুল্লাহ্‌ (সা)-কে এবং তার সাহাবীদেরকে রক্ষা করতেন ৷ তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রভৃত সুনাম ও প্রশংসা করতেন । আমরা তার সে সব কবিতাও উল্লেখ করেছি, যেগুলোতে তিনি রাসূলুল্লাহ (সা) ও তার সাহাবীদের প্রতি তার মায়া-মমতা ও. ভালবাসার কথা প্রকাশ করেছেন এৰং তার বিরুদ্ধাচরণকারীদেরকে দোষারোপ করেছেন। এ সকল কবিতা তিনি এতবিশুদ্ধ >৪ উচ্চাঙ্জের ভাষায় রচনা করেছেন যে, তার কোন তুলনা হতে পারে না । কোন আররী: ভাষাভাষী ব্যক্তি তার সম মানের কবিতা রচনায় সক্ষম নয় ।. এসর বজ্ধৰ্য-ব্িবৃতি প্রদানের সময় তিনি জানতেন : যে, রাসূলুল্লাহ্‌ (সরা) সত্য, পুণ্যবান ও:জ্পৎপ্রাপ্ত!। কিন্তু তা.লত্তেও তিনি আস্তরিকভাঁটৰ ঈমান আনয়ন, করেননি,।. বুরং তিনি তার অন্ধবের জ্ঞান ও স্বীকারোক্তির মধ্যে..পদর্ক্সক্য সৃষ্টি www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।