আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া ইমাম মুসলিম (র) এটি ইসহাক ইব্‌ন ইবরাহীম ও আবদুল্লাহ্‌ ইবন আবদুর রায্যাকের বরাতে উদ্ধৃত করেছেন । তারা দু'জনে যুহরী সূত্রে সাঈদ ইব্‌ন মুসাইয়াবের মাধ্যমে তার পিতা থেকে অনুরূপ বর্ণনা করেছেন ওই বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) আবূ তালিবের নিকট বারবার তার প্রস্তাব পেশ করছিলেন আর আবূ জাহ্‌ূল ও আবদুল্লাহ্‌ ইব্‌ন উমাইয়া তাদের কথা পুনরুল্লেখ করে যাচ্ছিল ৷ শেষ পর্যন্ত আবূ তালিব বললেন, “আমি আবদুল মুত্তালিবের ধর্মমতে অবিচল রইলাম এবং তিনি “লাইলাহা ইল্লাল্লাহ” বলতে অস্বীকৃতি জানালেন ৷ তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, “আপনার জন্যে ক্ষমা প্রার্থনার ব্যাপারে নিষেধ ন! করা পর্যন্ত আমি আপনার জন্যে ক্ষমা প্রার্থনা করেই যাব ।” তখন আল্লাহ্‌ তা'আলা নাযিল করলেন ৪ sl Stal iis Vl al oly ss EOF oo 2 এবং আবূ তালিব সম্পর্কে নাযিল হল ৪ cel sas in mse Dol re SEY sis wells তুমি যাকে ভালবাসো ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবে না । তবে আল্লাহই যাকে ইচ্ছা করেন তাকে সৎপথে আনয়ন করেন এবং তিনিই ভাল জানেন সৎপথ অনুসারীদেরকে ৷ ইমাম আহমদ, মুসলিম তিরমিযী ও নাসাঈ (র) হযরত আবু হুরায়রা (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন । তিনি বলেছেন, আবূ তালিবের মৃত্যু যখন ঘনিয়ে এলো, তখন রাসূলুল্লাহ (সা) তার নিকট এলেন এবং বললেন-“চাচা আপনি “লা ইলাহা ইল্লাল্লাহ্‌” বলুন, তাহলে আমি কিয়ামতের দিনে আপনার পক্ষে সাক্ষ্য দিব।” আবূ তালিব বললেন, “মৃত্যুভয় আবু তালিবকে একত্বববাদের সাক্ষ্য প্রদানে প্ররোচিত করেছে” কুরায়শদের এরূপ অপবাদ দানের আশংকা না থাকলে আমি অবশ্যই ওই সাক্ষ্য প্রদানের মাধ্যমে তোমার মন শান্ত করতাম এবং কেবলমাত্র তোমাকে খুশী করার জন্যে আমি ওই কালেমা উচ্চারণ করতাম । এ প্রেক্ষিতে আল্লাহ তা'আলা নাযিল করলেন ৪ lel Le SE Yl আবদুল্লাহ ইবন আব্বাস (রা), ইব্‌ন উমর (রা), মুজাহিদ (র), কাতাদা (র), শা“বী প্রমুখ তাফসীরকারগণও একথা বলেছেন যে, আয়াতটি নাযিল হয়েছে আবূ তালিব সম্পর্কে । রাসূলুল্লাহ্‌ (সা) আবূ তালিবকে “লাইলাহা ইল্লাল্লাহ” বলার প্রস্তাব দিয়েছিলেন । তিনি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন যে, তিনি পূর্বপুরুষদের ধর্মমতে অবিচল থাকবেন । তার শেষ কথা ছিল তিনি আবদুল মুত্তালিবের ধর্মমতেই আছেন । ইমাম বুখারী (র)-এর একটি বর্ণনা এসকল বর্ণনাকে শক্তিশালী করে। তা হল ইমাম বুখারী বর্ণিত আর তা হচ্ছে এই ৪ আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিব হযরত রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলেছিলেন, আপনার চাচা আবু তালিব তো আপনাকে রক্ষা করতেন এবং আপনার জনে; www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।