আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩৫ রাসুলুল্লাহ (সা) বললেন, আমি তাদের নিকট শুধু একটি কালেমার ঘোষণা চাই, যার ফলে সমগ্র আরব জাতি তাদের অনুগত হবে, সমগ্র অনারব লোক তাদেরকে কর দেবে শুধু একটি কালেমার ঘোষণা চাই । আবূ তালিব জিজ্ঞেস করলেন, ওই কালেমাটি কী ? রাসুলুল্লাহ (সা) বললেন, সেটি হল “লা ইলাহা ইল্লাল্লাহ” । তখন উপস্থিত কুরায়শগণ বলল, সে কি সকল উপাস্যের পরিবর্তে একজন মাত্র উপাস্য নির্ধারণ করতে চায় ? এটি তো আশ্চর্য ব্যাপার ৷ এ ংগে আল্লাহ তা'আলা নাযিল করলেন $ SLY eit Cet SUENIAER Ill “সোয়াদ, শপথ উপদেশপূর্ণ কুরআনের, তুমি অবশ্যই সত্যবাদী : কিন্তু কাফিররা ওদ্ধত্য ও বিরোধিতায় ডুবে আছে। তাদের পূর্বে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করেছি । তখন ওরা আর্ত চীৎকার করেছিল কিন্তু তখন পরিত্রাণের কোন উপায় ছিল না । তারা বিস্ময় বোধ করছে যে, তাদের নিকট তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী এল এবং কাফিররা বলে এতো এক জাদুকর মিথ্যাবাদী । সে কি বন্ু ইলাহের পরিবর্তে এক ইলাহ বানিয়ে নিয়েছে ? এতো এক অত্যাশ্চর্য ব্যাপার ৷ তাদের প্রধান প্রধান ব্যক্তিরা সরে পড়ে এই বলে, “তোমরা চলে যাও এবং তোমাদের দেবতাদের পূজায় তোমরা অবিচল থাক ৷ নিশ্চয়ই এ ব্যাপারটি উদ্দেশ্যমূলক । আমরা তো অন্য ধর্মাদর্শে এরূপ কথা শুনিনি ৷ এটি একটি মনগড়া উক্তি মাত্র ৷” এ ছাড়াও ইব্‌ন ইসহাকের উদ্ধৃত একটি অধিকতর বিশুদ্ধ বর্ণনা উপরোক্ত বর্ণনার বিপরীত মর্ম প্রকাশ করছে। তা হল, ইমাম বুখারী........ ইব্‌ন মুসায়্যাব তার পিতা থেকে বর্ণনা “করেছেন যে, আবূ তালিবের মৃত্যু যখন ঘনিয়ে এলো, তখন রাসূলুল্লাহ্‌ (সা) সেখানে উপস্থিত হন । আবু জাহূল তখন সেখানে ছিল। আবু তালিবের উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সা) বললেন, ‘চাচা! আপনি একটিমাত্র কালেমা-লা ইলাহা ইল্লাল্লাহ” বলুন, সেটির ওসীলায় আমি আল্লাহ্র নিকট আপনার জন্যে সুপারিশ করব ৷’ একথা শুনে আবূ জাহ্‌ল ও আবদুল্লাহ ইবন উমাইয়া বলল, “আবূ তালিব! আপনি কি আবদুল মুত্তালিবের ধর্ম পরিত্যাগ করছেন?” তারা অনবরত একথা বলে যাচ্ছিল । সর্বশেষে আবূ তালিব বললেন, আমি আবদুল মুত্তালিবের ধর্মে অবিচল আছি । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, “আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্যে ক্ষমা প্রার্থনা করেই যাব । তখনই নাযিল হল ৪ 8 hE Ty SS Sl TARE Dl Cl ely Gt SSL Lili Esl Ar “আত্মীয়-স্বজন হলেও মুশরিকদের জন্যে ক্ষমা প্রার্থনা করা নবী এবং মু’মিনদের জন্যে ংগত নয় । যখন এটি স্পষ্ট হয়ে গিয়েছে যে. তারা জাহার্ামী (৯ £ঃ ১১৩-১১৪) এবং নাযিল হলঃ oa! I SEY Ll “তুমি যাকে ভালবাসো ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবে না” (২৮ ৪ ৫৬) । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।