আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া বুঝি ঈমান আনয়ন করবেন । তাই তিনি বলতে লাগলেন, চাচা! তবে আপনি ওই কালেমাটি বলুন, তাহলে কিয়ামতের দিনে আপনার জন্যে সুপারিশ করা আমার জন্যে বৈধ হবে। রাসুলুল্লাহ (সা)-এর আগ্রহ দেখে আবূ তালিব বললেন, ভাতিজা! যদি আমার মৃত্যুর পর তোমাকে ও তোমার নিজ গোষ্ঠীর প্রতি গাল-মন্দের আশংকা না থাকত এবং আমি মৃত্যু ভয়ে ভীত হয়ে এ কথা উচ্চারণ করছি এমন অপবাদের আশংকা না থাকত, তবে আমি অবশ্যই ওই কালেমা পাঠ করতাম ৷ শুধু তোমাকে খুশী করার জন্যে আমি ওই কথাটি বলেছি । অবশেষে আবূ তালিবের মৃত্যুর মুহূর্তটি যখন খুবই নিকটবর্তী হলো, তখন আব্বাস তার দিকে তাকিয়ে দেখলেন যে, তার ঠোট দুটো নড়ছে। আব্বাস তার ঠোটে নিজের কান লাগালেন এবং রাসূলুল্লাহ্‌ (সা)-কে ডেকে বললেন, ভাতিজা ? আল্লাহর কসম, আমার ভাইকে তুমি যা বলতে অনুরোধ করেছিলে তিনি এখন তাই বলছেন । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আমি তো তা শুনিনি ৷ বর্ণনাকারী বলেন, আগত কুরায়শ প্রতিনিধিদল সম্পর্কে আল্লাহ তা'আলা নাযিল করলেন ৪ Its ye 4S HL Ks sr, “সোয়াদ, শপথ উপদেশপূর্ণ কুরআনের, তুমি অবশ্যই সত্যবাদী । কিন্তু কাফিররা গুদ্ধত্য ও বিরোধিতায় ডুবে আছে (৩৮ ৪ ১-২)। তাফসীর গ্রন্থে আমি এ আয়াতের ব্যাখ্যা দিয়েছি। উপরোক্ত হাদীছে উল্লিখিত হযরত ' আব্বাস (রা)-এর বক্তব্য “ভাতিজা! আমার ভাইকে তুমি যা বলতে অনুরোধ করেছিলে অর্থাৎ “লা ইলাহা ইল্লাল্লাহ” আমার ভাই তো এখন তাই বললেন” দ্বারা প্রমাণ উপস্থাপন করে শিয়া সম্প্রদায়ের কতক গোড়া ব্যক্তি এই অভিমত পোষণ করে যে, আবূ তালিব মুসলিম রূপে ইনতিকাল করেছেন । তাদের এই অভিমতের বিরুদ্ধে একাধিক যুক্তি পেশ করা যায় । প্রথমত, . এই হাদীছের সনদে অজ্ঞাত ব্যক্তি রয়েছে যার পরিচয় অস্পষ্ট । যেমন বলা হয়েছে আবদুল্লাহ্‌ ইব্ন মা‘বাদ তার পরিবারের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেছেন। এতে সংশ্লিষ্ট ব্যক্তির নাম এবং অবস্থা দুটোই অজ্ঞাত রয়েছে। এ প্রকারের অস্পষ্টতাসম্পন্ন একক বর্ণনা অগ্রহণযোগ্য বটে ৷ এ সম্পর্কে ইমাম আহমদ, নাসাঈ ও ইব্‌ন জারীর প্রমুখ আবূ উসামা.... সাঈদ ইব্ন জুবায়র থেকে বর্ণনা করেছেন কিন্তু ওই বর্ণনায় হযরত আব্বাস (রা)-এর বক্তব্য নেই ! সুফিয়ান ছাওরী..... সাঈদ ইব্ন জুবায়র (রা) সূত্রে ইব্‌ন আব্বাস (রা) থেকে এই হাদীছখানা বর্ণনা করেছেন কিন্তু তাতে হযরত আব্বাসের (রা) বক্তব্য নেই ৷ তিরমিযী, নাসাঈ ও ইব্ন জারীর (র) এই বর্ণনা উল্লেখ করেছেন এবং ইমাম তিরমিযী এটি হাসান পর্যায়ের হাদীছ বলে মন্তব্য করেছেন । আল্লামা বায়হাকী (র) ছাওরী ....... ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, আবূ তালিব যখন মৃত্যু শয্যায়, তখন কুরায়শের লোকজন তার নিকট উপস্থিত হয়। রাসূলুল্লাহ্‌ (সা) ছিলেন আবূ তালিবের মাথার নিকট ৷ অন্য এক লোক এসে সেখানে বসে পড়ে। তাকে বাধা দেয়ার জন্যে আবূ জাহ্‌ল উদ্যত হয়। তারা সকলে আবূ তালিবের নিকট রাসুলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে অভিযোগ পেশ করল । এরপর তাকে উদ্দেশ্য করে আবূ তালিব বললেন, ভাতিজা! তোমার সম্পরদায়ের নিকট তুমি কি চাও ?$ উত্তরে www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।