আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ٥٩٦
📝 نص 📖 PDF

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩৩ ইব্‌ন ইসহাক বলেন, আবূ তালিব অণ্তিম শয্যায় শায়িত এ সংবাদ পেয়ে কুরায়শ (রা) একে অন্যকে বলাবলি করতে লাগলো, হামযা ও উমর (রা) ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছে আর মুহাম্মদ (সা)-এর আনীত বিষয়টি কুরায়শের সকল গোত্রের মধ্যে ছড়িয়ে পড়েছে ! এখন চল, আমরা আবূ তালিবের নিকট যাই এবং তার ভাতিজার স্বার্থে সে আমাদের থেকে কিছু অঙ্গীকার নিক আর আমাদের স্বার্থে তার থেকে কিছু প্রতিশ্রুতি 'নয়ে দিক । আল্লাহ্র কসম, আরবগণ যে আমাদের উপর তাকে প্রাধান্য দিবে না সে ব্যাপারে আমরা নিশ্চিন্ত নই । ইবন ইসহাক বলেন, আব্বাস ইবন আবদুল্লাহ্‌ ...ইবৃূন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তারা আকু তালিবের নিকট গেল এবং তার সাথে আলাপ আলোচনা করল । এ প্রতিনিধি দলে ছিল কুরায়শ বংশের অভিজাত নেতৃবর্গ । তাদের মধ্যে উতবা ইবৃন রাবীআ, শায়বা ইব্‌ন রাবীআ, আবূ জাহ্‌ল ইব্‌ন হিশাম, উমাইয়া ইবন খাল্‌ফ, আবূ সুফিয়ান ইব্‌ন হার্ব প্রমুখ ছিল । তারা বলল, হে আবু তালিব! আমাদের মধ্যে আপনাব স্থান যে কত উর্ধ্বে তাতো আপনি জানেন । এখন আপনার অন্তিম অবস্থা, তাও আপনি দেখছেন । আপনার মৃত্যু ঘটবে এ আশংকায় আমরা শংকিত ৷ আমাদের মাঝে এবং আপনার ভাতিজার মাঝে যে মতবিরোধ রয়েছে তাতো আপনি জানেনই ৷ আপনি তাকে একটু ডেকে পাঠান ৷ তারপর তার স্বাথে আসাদের কিছু অঙ্গীকার নিন আর আমাদের স্বার্থে তার কিছু অঙ্গীকার নিয়ে দিন যাতে পরে আমরা তার থেকে বিরত থাকি, সেও আমাদের পেছনে লাগা থেকে বিরত থাকে যাতে সে আমাদের এবং আমাদের ধর্মের ব্যাপারে বিরূপ সমালোচনা না করে আর আমরাও তাকে এবং তার ধর্মকে গালমন্দ না করি । আবু তালিব রাসূলুল্লাহ্‌ (সা)-কে ডেকে পাঠালেন । তিনি এলে আবূ তালিব বললেন, ভাতিজা! এই যে তোমার সম্পৃদায়ের সন্তরান্ত ব্যক্তিবর্গ । তারা তোমার নিকট এসেছেন যাতে তুমি ওদের থেকে কিছু অঙ্গীকার নিয়ে নাও এবং ওদেরকে তুমি কিছু অঙ্গীকার দিয়ে দাও ৷ রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, চাচা! আপনারা আমাকে শুধু একটি কথা দিন যার মাধ্যমে আপনারা সম্পূর্ণ আরব জাহানের অধিপতি হতে পারবেন এবং সমগ্র অনারব অঞ্চল আপনাদের করতলগত থাকবে । তখন আবূ জাহ্‌ল বলল, হ্যা এরূপ হলে আমরা তোমার পিতার কসম, একটি কেন দশটি কথাও মানতে পারি । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, তবে আপনারা সবাই বলুন “লা-ইলাহা ইল্লাল্লাহ্‌” ৷ আর আল্লাহ্‌ ব্যতীত যেগুলোর উপাসনা করছেন সেগুলো আপনারা পরিত্যাগ করুন । তার একথা শুনে তারা হাত তালি দিয়ে উঠলো এবং বলল “হে মুহাম্মদ! তুমি কি বহু উপাস্যের পরিবর্তে একজন মাত্র ইলাহ্‌ সাব্যস্ত করতে চাও ? এতো তোমার এক আশ্চর্যজনক প্রস্তাব! এরপর তারা পরস্পরে বলাবলি করলো, আল্লাহ্র কসম, এই লোকের নিকট তোমরা যা চাচ্ছ তার কিছুই সে তোমাদেরকে দেবে না । সুতরাং চলে যাও এবং নিজেদের পিতৃধর্মে অবিচল থাক যতক্ষণ না আল্লাহ্‌ তোমাদের ও তার মধ্যে ফায়সালা করে দেন । একথা বলে তারা নিজ নিজ পথে চলে গেল । এবার আবূ তালিব বললেন, ভাতিজা! আমি তো দেখলাম যে, তুমি ওদের নিকট অন্যায় কিছু চাওনি। আবূ তালিবের একথা শুনে রাসূলুল্লাহ (সা) আশাবাদী হলেন যে, আবূ তালিব www.eelm.weeblly.com ৩০ _ Y

— صفحة ٢٣٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.