Contents ২৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া সব কিস্সা কাহিনীর কোন ভিত্তি নেই ৷ এগুলো সরাসরি মিথ্যা ও বানোয়াট কথা ; এগুলো মোটেই শুদ্ধ নয়। বস্তুত চাদ যখন বিদীর্ণ হয়ে গিয়েছিল, তখনও আকাশেই ছিল । তবে রাসূলুল্লাহ্ (সা) যখন সেটির দিকে ইঙ্গিত করলেন, তখন তার ইঙ্গিতে সেটি দুই খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং একখণ্ড চলতে চলতে হেরা পাহাড়ের উল্টো দিক বরাবর চলে আসে । তখন দর্শকরা এই খণ্ড আর ওই খণ্ড উভয় খণ্ডের মাঝ দিয়ে হেরা পর্বত দেখতে পান । যেমনটি " বলেছেন ইব্ন মাসউদ (রা) যে, তিনি নিজে তা প্রত্যক্ষ করেছেন । পক্ষান্তরে মুসনাদে আহমদ গ্রন্থে হযরত আনাস (র) সূত্রে যা বর্ণিত হয়েছে যে, মক্কায় চাদ বিদীর্ণ হয়েছে দু'বার বাহ্যত তা দ্বারা একথা বুঝানো হয়েছে যে, দুবার নয়, বরং বিদীর্ণ হয়ে চাদ দু’খণ্ডে বিভক্ত হয়ে পড়েছিল । আল্লাহই ভাল জানেন । রাসূলুল্লাহ্ (সা)-এর চাচা আবূ তালিবের ইনতিকাল চাচা আবূ তালিবের ইনতিকালের পর রাসূলুল্লাহ্ (সা)-এর সহধর্মিণী হযরত খাদীজা বিন্ত খুওয়াইলিদ (রা) ইনতিকাল করেন । কারো কারো মতে, চ'চা আবূ তালিবের পূর্বে হযরত খাদীজার (রা) ইনতিকাল হয় প্রথম অভিমতই প্রসিদ্ধ । এ দুটো ঘটনা-ই বেদনাদায়ক । আবু তালিবের বিয়োগ অনুভূত হয় বহিরাঙ্গনে ' খাদীজার (রা) অনুপস্থিতির প্রতিক্রিয়া হয় মর্মমূলে ' আবূ তালিব ছিলেন কাফির । আর খাদীজা (রা) ছিলেন ঈমানদার ও সিদ্দাকা ৷ আল্লাহ্ তার প্রতি প্রসন্ন হোন এবং তাকে সন্তুষ্ট করুন । ইব্ন ইসহাক, বলেন, হযরত খাদীজা (রা) এবং আবূ তালিব দু'জনে একই বছরে ইনতিকাল করেন। এদের দু'জনের অবর্তমানে বিরামহীনভাবে বিপদাপদ আসতে থাকে রাসুলুল্লাহ (সা)-এর উপর । সকল বিপদাপদে হযরত খাদীজা (রা) ছিলেন তার সত্যিকার ও যোগ্য পরামর্শদাত্রী। তার নিকট এসেই রাসূলুল্লাহ্ (সা) শাস্তি পেতেন ৷ চাচা আবূ তালিব ছিলেন রাসূলুল্লাহ্ (সা)-এর শক্তি ও সাহায্যকারী, বিপদাপদে রক্ষাকর্তা এবং আপন সম্পৃদায়ের হাত থেকে নিরাপত্তা প্রদানকারী ৷ তাদের মৃত্যুর ঘটনা ঘটে মদীনায় হিজরতের তিন বছর পূর্বে । চাচা আবূ তালিবের ইনতিকালের পর কুরায়শী কাফিরেরা রাসূলুল্লাহ্ (সা)-এর উপর এমন অত্যাচার-নির্যাতন শুরু করল-যা আবূ তালিবের জীবদ্দশায় তারা চিন্তাও করতে পারত না । তাদের এক মুর্খ ব্যক্তি রাসুলুল্লাহ (সা)-এর উপর চড়াও হয় এবং তাঁর মাথায় ধূলি নিক্ষেপ করে। হিশাম ইব্ন উরওয়া তার পিতা থেকে বর্ণনা করেন যে, তারপর ধূলি-ধূসরিত মাথায় বাড়ী ফিরেন তখন তার এক কন্যা কেঁদে কেঁদে পিতার মাথা ধুয়ে দিচ্ছিলেন । রাসূলুল্লাহ্ (সা) বললেন, প্রিয় কন্যা! কেদো না মহান আল্লাহ তোমার পিতাকে অবশ্যই রক্ষা করবেন ৷ তিনি তখন এও বলেছিলেন যে, আবূ তালিবের ইনতিকালের পূর্ব পর্যন্ত কুরায়শরা আমার সাথে এমন কোন আচরণ করতে পারেনি, যা আমাকে কষ্ট দেয় । ইব্ন ইসহাক আরো উল্লেখ করেছেন যে. রাসূলুল্লাহ্ (সা)-এর রান্নাবান্নার সময় তাদের এক দুর্বৃত্ত এ যে ওই হাড়িতে আবর্জনা নিক্ষেপ করতো । রাসূলুল্লাহ্ (সা) নিজে লাঠি দিয়ে তা উঠিয়ে নিজের দরজার সন্মুখে ফেলে দিতেন এবং বলতেন, হে আব্দ মানাফের বংশধরগণ! প্রতিবেশীর সাথে তোমাদের একী আচরণ তারপর তিনি ওই ময়লা রাস্তায় ফেলে দিতেন । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।