Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩১ তেমনটি না দেখে থাকে, তবে এটি নিশ্চিত জাদু, সে তোমাদেরকে জাদু করেছে । বর্ণনাকারী বলেন, সফরকারীরা ফিরে এল ওরা বিভিন্ন স্থান থেকে চতুর্দিক থেকে প্রত্যাবর্তন করল । তাদেরকে এ বিষয়ে জিজ্ঞেস করার যায় তারা সকলে বলল, আমরা তো তা দেখেছি । আবু নুআয়ম...আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন । ইমাম আহমদ (র) বলেন, মুআম্মাল....আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা)-এর যুগে চাদ বিদীর্ণ হয়ে গিয়েছিল । এমনকি চাদের দু’খণ্ডের ফাক দিয়ে আমি পাহাড় দেখতে পেয়েছিলাম । ইব্ন জারীর (র) আসবাত সূত্রে সাম্মাক থেকে অনুরূপ বর্ণনা করেছেন । হাফিয আবূ নুআয়ম বলেন, আবূ বকর তালাহী...আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে মিনায় ছিলাম ! তখন চাদ বিদীর্ণ হওয়া দু’খণ্ডে বিভক্ত হয়ে পড়ে । একখণ্ড পাহাড়ের পেছনে ৷ রাসূলুল্লাহ্" (সা) বললেন, তোমরা দেখে নাও! তোমরা সাক্ষী থেকো! . আৰু নুআয়ম, বলেন, সুলায়মান ইব্ন আহমদ......... ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন চাদ বিদীর্ণ করে গেল । আমরা তখন মক্কায় অবস্থান করছিলাম । আমি নিজের চোখে দেখেছি যে, চাদের একটি অংশ মিনায় অবস্থিত পাহাড়ে গিয়ে পড়েছে । আমরা মন্ধা থেকে তা দেখছিলাম । আহমদ ইব্ন ইসহাক আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত তিনি বলেন মক্কায় চাদ বিদীর্ণ হয়ে পড়ে, আমি দেখেছি যে, সেটি দুখণ্ডে বিভক্ত হয়ে যায়। আলী ইব্ন সাঈদ........ আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর কসম আমি চাদকে খণ্ডিত দেখেছি । সেটি দুখণ্ডে দ্বিখণ্ডিত হয়ে পড়েছিল । উভয় খণ্ডের মাঝ দিয়ে হেরা পাহাড় দেখা গিয়েছিল । আবু নুআয়ম বর্ণনা করেছেন সুদ্দী সাগীর সূত্রে ইব্ন আব্বাস (রা) থেকে, তিনি বলেন, চাদ দু’খণ্ডে বিভক্ত হয়ে পড়েছিল । একখণ্ড অদৃশ্য হয়ে যায় এবং একখণ্ড অবশিষ্ট থাকে ইব্ন মাসউদ (রা) বলেন চাদের উভয় খণ্ডের মাঝ দিয়ে আমি হেরা পাহার দেখেছি । একখণ্ড অদৃশ্য হয়ে যায়। এটা দেখে মক্কাবাসি অবাক হয়ে গিয়েছিল । তারা বলেছিল, এটি একটি কৃত্রিম জাদু, অবিলম্বে এটির অবসান হবে। লায়ছ ইব্ন সুলায়ম বর্ণনা করেছেন, মুজাহিদ থেকে তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ্ (সা)-এর যুগে চাদ বিদীর্ণ হয়ে গিয়েছিল । ফলে এটি দু’খণ্ডে বিভক্ত হয়ে পড়েছিল । তখন রাসূলুল্লাহ্ (সা) আবু বকর (রা)-কে বললেন, হে আবু বকর! দেখে নাও এবং সাক্ষী থেকো! মুশরিকরা বলেছিল, চাদের উপর জাদু করা হয়েছে, যার ফলে এটি বিদীর্ণ হয়ে গিয়েছে । বস্তুত এগুলো হল চন্দ্ৰ বিদীৰ্ণ ও খণ্ডিত হওয়া সম্পর্কিত হাদীছ । এগুলোর সনদ এত বেশী সংখক ও মযবুত যে, এগুলো দ্বারা অকাট্য ও সন্দেহাতীত জ্ঞান অর্জিত হয়। এ সনদগুলোর বর্ণনাকারীদের চরিত্র ও যোগ্যতা সম্পর্কে যারা গভীর পর্যবেক্ষণ করবেন তারা তা বুঝতে পারবেন । কতক কাহিনীকার বর্ণনা করে যে, চাদ আকাশ থেকে মাটিতে পড়ে যায় এবং রাসূলুল্লাহ্ (সা)-এর জামার এক আতস্তীনের মধ্যে ঢুকে পড়ে এবং অন্য আস্তীন দিয়ে তা বেরিয়ে পড়ে। এ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।