আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৯ লোকজন একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট সমবেত হয় । তাদের মধ্যে ওয়ালীদ ইব্‌ন মুগীরা, ইয়াগৃূছ, আসওয়াদ ইব্‌ন মুত্তালিব, যাম‘আ ইব্‌ন আসওয়াদ, নাযর ইব্ন হারিছ ও এ জাতীয় লোকজন অন্তর্ভুক্ত ছিল। তারা রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলল, তুমি যদি সত্যবাদী হও, তবে আমাদের সম্মুখে চাদকে দ্বিখণ্ডিত করে দেখাও । একখণ্ড থাকবে আবু কুবায়স পাহাড়ে আর অপর খণ্ড থাকবে কাঈকাআন পাহাড়ে ৷ রাসূলুল্লাহ্‌ (সা) তাদেরকে বললেন, আমি যদি তা করে দেখাই, তবে তোমরা ঈমান আনবে কি ? তারা বলল, হ্যা অবশ্যই ৷ ওই রাত ছিল পূর্ণিমার রাত ৷ ওদের প্রস্তাব মুতাবিক ঘটনা ঘটিয়ে দেয়ার জন্যে রাসূলুল্লাহ (সা) আল্লাহ্র নিকট দুআ করলেন ৷ ফলে আকাশ থেকে চাদ যেন ঝরে পড়েছিল । এর অর্ধেক যেন পড়েছিল আবু কুবায়স পাহাড়ে আর অর্ধেক যেন পড়েছিল কাঈকাআন পাহাড়ে ৷ রাসূলুল্লাহ্‌ (সা) ওদেরকে ডেকে ডেকে বলেছিলেন, “হে আবূ সালামা ইব্‌ন আবদুল আসাদ, হে আরকাম ইব্‌ন আরকাম, এসো,. দেখ! দেখ!! উপস্থিত হয়ে বলেছিল যে, এমন কোন নিদর্শন আছে কি, যা দেখে আমরা বুঝতে পারব যে, আপনি আল্লাহর রাসূল ? এ সময়ে জিবরাঈল নেমে এলেন এবং বললেন, হে মুহাম্মদ! মক্কাবাসীদেরকে আপনি বলে দিন, আজ রাতে তারা যেন এক স্থানে সমবেত হয়, অবিলম্বে তারা এমন একটি নিদর্শন দেখবে যা দ্বারা তারা উপকৃত হবে ৷ জিবরাঈল (আ)-এর বক্তব্য রাসূলুল্লাহ্‌ (সা) ওদেরকে জানালেন চাদ দ্বিখণ্ডিত হওয়ার রাতে অর্থাৎ ওই চান্দ্র মাসের চৌদ্দতম রাতে তারা সকলে বেরিয়ে এল ৷ তখন চাদ দু'ভাগে বিভক্ত হয়ে পড়ল ! অর্ধেক সাফা পাহাড়ে আর অপর অর্ধেক মারওয়া পাহাড়ে সকলে স্বচক্ষে তা প্রত্যক্ষ করলো । এবার তারা নিজ নিজ চোখ রগড়ে নিল এবং পুনরায় তাকিয়ে দেখলো । তারপর আবার চোখ রগড়ে আবার তাকালো । তারপর তারা বলল, হে মুহাম্মদ! এটি তো একজন যাজকের জাদুমন্ত্র । এ প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা নাযিল করলেন 8 LS LS il দাহ্‌হাক ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কয়েকজন ইয়াহুদী যাজক রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হয়েছিল । তারা বলেছিল আপনি আমাদেরকে একটি নিদৰ্শন দেখান, তাহলে আমরা ঈমান আনব । রাসুলুল্লাহ (সা) তার প্রতিপালকের নিকট দুআ করলেন । তিনি তাদেরকে চাদের নিদর্শন দেখালেন যে, সেটি দু'ভাগে বিভক্ত হয়ে পড়ে । একভাগ সাফায় আর অপর ভাগ মারওয়ায়। আসরের ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত এতটুকু সময় পরিমাণ চাদ খণ্ডিত অবস্থায় ছিল । তারা সবাই তা তাকিয়ে দেখছিল । তারপর চাদ অদৃশ্য হয়ে গিয়েছিল । পরক্ষণে তারা বলেছিল, এটি তো বানোয়াট জাদু । হাফিয আবূল কাসিম তাবারানী বলেন, আহমদ ইব্‌ন আমর .... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সময়ে একদিন চন্দ্রথহণ হয়েছিল। তা দেখে কাফিররা বলেছিল যে, চন্দ্রকে জাদু করা হয়েছে। এ প্রেক্ষিতে নাযিল হয়। $ www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।