আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া যাওয়ার নিদর্শনটি দেখালেন ৷ তারা চাদের উভয় খণ্ডের মধ্যখান দিয়ে হেরার পাহাড় দেখতে পেলেন এটি সহীহ্‌ বুখারী গ্রন্থের ভাষ্য । জুবায়র ইব্‌ন মুতঈমের হাদীছ প্রসংগে ইমাম আহমদ (র) বলেন, যে, তিনি বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর যুগে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল । একখণ্ড এই পাহাড়ের উপর অপর খণ্ড ওই পাহাড়ের উপর দেখা যাচ্ছিল । এটি দেখে তারা বলেছিল মুহাম্মদ তো আমাদেরকে জাদু করেছে। তারা এও বলেছিল যে, সে আমাদেরকে জাদু করতে পারলেও সকল মানুষকে জাদু করতে পারবে না । এটি ইমাম আহমদ একাই বর্ণনা করেছেন। ইব্‌ন জারীর........ হুসাইন থেকে অনুরূপ বর্ণনা করেছেন । বায়হাকী (র) একজন অতিরিক্ত রাবীর নাম যোগ করে জুবায়র ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন জুবায়র ইব্‌ন মুতঈম থেকে হাদীছটি বর্ণনা করেছেন। আবু নুআয়ম তীর দালাইল গ্রন্থে হুযায়ফা ইব্‌ন ইয়ামান সূত্রে বর্ণনা করেন যে, একদিন তিনি মাদাইন নগরীতে একটি জুমুআর খুতবা দেন । আল্লাহ্‌ তাআলার প্রশংসা ও স্তুতি বর্ণনার পর তিনি এ আয়াত পাঠ করলেন ৪ ) " ন্বক il Gt ell oo এবং বললেন, শুনে রেখো কিয়ামত অবশ্যই নিকটবর্তী হয়ে এসেছে ৷ শুনে রেখো, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে ৷ শুনে রেখো, দুনিয়ার বিদায় ঘণ্টা বেজে গিয়েছে আজ (দুনিয়ায়) হচ্ছে মহড়ার দিন। আগামীকাল (আখিরাতে) প্রতিযোগিতার দিন পরবর্তী জুমুআ আমার বাবার সাথে আমি জুমুআর নামাযে যাই । সেদিনও তিনি আল্লাহর প্রশংসার পর পূর্বদিনের ন্যায় খুতবা দিলেন । তবে এতটুকু অতিরিক্ত বললেন, শুনে রেখো, অগ্রগামী সে ব্যক্তি, যে আগে আগে জুমুআর নামাযে আসে । বাড়ী ফেরার পথে আমি আমার বাবাকে বললাম, “পরকালে থাকবে প্রতিযোগিতায় অগ্রগামীদের প্রতাপ” বক্তব্য দ্বারা উনি কি বুঝাতে চেয়েছেন ? উত্তরে আমার পিতা বললেন, এর দ্বারা তিনি বুঝিয়েছেন যে, এরা জার্নাতে প্রবেশে অগ্রগামী থাকবে । ইব্‌ন আববাসের (রা) হাদীছ সম্পর্কে ইমাম বুখারী (র) বলেন, ইয়াহ্‌ইয়া ইব্‌ন কাছীর ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর যুগে চাদ দ্বিখণ্ডিত হয়েছিল ৷ ইমাম বুখারী ও মুসলিম (র) বকর ইব্‌ন নাসর সূত্রে জা‘ফর থেকে বর্ণনা করেছেন যে, LE) ০30 এপ 4 od Zc oc gp ood On AONE SAAN AEA 2 AAA? £ o-oo আয়াত সম্পর্কে তিনি বলেন, এ ঘটনা ইতোমধ্যেই ঘটে গিয়েছে । হিজরতের পূর্বে চাদ খণ্ডিত হয়েছিল এবং কুরায়শরা চাদের দুটো খণ্ড স্পষ্ট দেখতে পেয়েছিল। ইব্‌ন আব্বাস (রা) থেকে আওফীও অনুরূপ বর্ণনা করেছেন। এ বর্ণনা আওফীর মুরসাল বর্ণনা সমূহের একটি । হাফিয আবু নুআয়ম বলেন, সুলায়মান ইবন আহমদ....... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত ail il, {EL =, ১5% আয়াত সম্পৰ্কে তিনি বলেছেন, মুশরিকদের নেতৃস্থানীয় www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।