Contents ২২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া “জিবরাঈল দু'বার আমার ইমামতি করেছেন বায়তুল্লাহ্ শরীফের নিকট ৷” দু'বার তিনি নামাযের শুরু ওয়াকৃত ও শেষ ওয়াক্ত সম্পর্কে অবগত করিয়েছেন । সুতরাং শুরু ও শেষ এবং এ দুয়ের মধ্যবর্তা সময়টুকু নামাযের সময় বলে গণ্য হয়৷ কিন্তু মাগরিবের সময় বর্ণনায় তিনি এরূপ ব্যাপ্ত ও বিস্তৃত সময়ের শিক্ষা দেননি সহীহ্ মুসলিমে উল্লিখিত হযরত আবু মূসা, বুরায়দা ও আবদুল্লাহ্ ইবন আমর (রা)-এর হাদীছ থেকে তা জানা যায় । আমি আমার রচিত “আল আহকাম” কিতাবে এ সকল বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করেছি । সকল প্রশংসা আল্লাহর জন্যে । সহীহ্ বুখারীতে উল্লিখিত আছে যে, মা'মার....... আইশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন, প্রথম নামায ফরয হয়েছিল দু’ রাকআত করে । পরবর্তীতে সফরকালীন নামায তা-ই থেকে যায় আর মুকীম ও স্থানীয় অধিবাসীর নামাযে রাকআতের সংখ্যা বৃদ্ধি করা হয়। যুহরী সূত্রে ইমাম আওযাঈ এবং মাসরূক সূত্রে ইমাম শা'বী হযরত আইশা (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এরূপ বর্ণনাফু সমস্যা সৃষ্টি হয় বটে । কারণ, হযরত আইশা (রা) সফর অবস্থায় পূর্ণ নাচয় আদায় করতেন যা তার বর্ণিত হাদীছের বিপরীত ৷ হযরত উছমান (রা)-ও তাই করতেন । আল্লাহ্ তা'আলার বাণী ৪ of 0 [ LS “ 22 ET ls os ocr AEA Jue Ee ul eh TEAR HEE, তখন যদি তোমাদের আশংকা হয় যে, কাফিরগণ তোমাদের জন্যে ফিতনা সৃষ্টি করবে, তবে নামায সংক্ষিপ্ত করলে তোমাদের কোন দোষ নেই (8 ৪ ১০১) । আয়াতের ব্যাখ্যায় তাফসীর গ্রন্থে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি । বায়হাকী বলেন, হাসান বসরী এই অভিমত পোষণ করেন যে, মুকীমের নামায শুরু থেকেই চার রাকআত করে ফরয করা হয়েছে। এ প্রসংগে তিনি একটি মুরসাল হাদীছ বর্ণনা করেছেন যে, শব-ই-মি‘রাজের পরবর্তী দিন রাসূলুল্লাহ্ (সা) যুহর' ও আসরের নামায আদায় করেছেন চার রাকআত করে । মাগরিব তিন রাকআত, তন্মধ্যে প্রথম দু'রাকআতে উচ্চৈঃস্বরে কিরাআত পাঠ করেছেন । ইশার নামায আদায় করেছেন চার রাকআত । তন্ধ্যে প্রথম দু'রাকাআাত কিরাআতে পাঠ করেছেন উচ্চৈঃস্বরে । ফজর আদায় করেছেন দু'রাকআত, উভয় রাকআতে উচ্চেঃস্বরে কিরাআাত পাঠ করেছেন । আমি বলি, হযরত আইশা (রা) তার উপরোল্লিখিত বক্তব্য দ্বারা সম্ভবত একথা বুঝিয়েছেন যে, শব-ই-মি‘রাজের পূর্ব পর্যন্ত নামায ছিল দু’'রাকআত দু'রাকআত ৷ তারপর যখন পাচ ওয়াক্ত নামায ফরয হল, তখন মুকীমদের জন্যে এখন যে বিধান কার্যকর অর্থাৎ পূর্ণ নামায আদায় করা সে হিসাবেই ফরয হল । আর সফর অবস্থায় দু'রাকআত করে আদায়ের অনুমতি দেয়া হল। যেমনটি পাচ ওয়াকৃত ফরয হওয়ার পূর্বে ছিল। এ ব্যাখ্যানুসারে হযরত আইশা (রা)-এর বর্ণনা নিয়ে কোন সমস্যা থাকে না । আল্লাহ্ই ভাল জানেন । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।