আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৫ ইমাম বুখারী (র) তার সহীহ্‌ গ্রন্থের অন্যত্র ইমাম মুসলিম, ইমাম তিরমিযী ও ইমাম নাসাঈ (র) বিভিন্ন সনদে কাতাদার মাধ্যমে আনাস (রা) সূত্রে মালিক ইব্‌ন সা’সাআ থেকে হাদীছটি বর্ণনা করেছেন। আমরা আনাস ইব্‌ন মালিক সূত্রে উবায় ইব্‌ন কাআব (রা) থেকে আবার আনাস ইব্ন মালিক সূত্রে আবু যর (রা) থেকে এবং আরো একাধিক সনদে আনাস ইব্‌ন মালিক থেকে হাদীছখানা উদ্ধৃত করেছি । তাফসীর গ্রন্থে আমি সবিস্তারে সেগুলো উল্লেখ করেছি । আলোচ্য হাদীছে বায়তুল মুকাদ্দাসের কথা উল্লেখ করা হয়নি । এর কারণ হিসেবে বলা যায় যে, ওই বিষয়টি সুপ্রসিদ্ধ এবং সর্বজন বিদিত হওয়ায় কোন কোন বর্ণনাকারী তা বাদ দিয়েছেন অথবা সংশ্লিষ্ট বর্ণনাকারী হাদীছের ওই অংশটি ভুলে গিয়েছেন অথবা তার নিকট যে অংশটি অধিকতর গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সে অংশটি উল্লেখ করেছেন । অথবা অবস্থাভেদে বর্ণনাকারী হাদীছ বিস্তারিত ও পরিপূর্ণ ভাবে বর্ণনা করেছেন আবার শ্রোতার জন্যে যে অংশটি অধিকতর কল্যাণকর সেটি রেখে বাকীটি বাদ দিয়েছেন। যারা বলে যে, পৃথক পৃথক ঘটনার প্রেক্ষিতে বর্ণনার বিভিন্নতা হয়েছে, তাদের কথা সত্য থেকে বহুদূরে ৷ বস্তুত ঘটন ঘটেছে মাত্র একটাই । কারণ, প্রত্যেক বর্ণনায় রাসূলুল্লাহ্‌ (সা) কর্তৃক নবীগণকে সালাম দেয়ার উল্লেখ আছে । প্রত্যেক বর্ণনায় নবীগণের সাথে তার পরিচিত হওয়ার কথা উল্লেখ আছে এবং প্রত্যেক বর্ণনায় নামায ফরয হওয়ার কথা উল্লেখ আছে । তাহলে এ প্রকারের ঘটনা একাধিকবার সংঘটিত হওয়া কেমন করে সম্ভব ? একাধিকবার সংঘটিত হওয়া অসম্ভব ও অবাস্তব ৷ আল্লাহই ভাল জানেন । এরপর ইমাম বুখারী (র) বলেছেন, হুমায়দী ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত । আল্লাহ্‌ তা'আলার বাণী ৪ ES Et) EE es IEG Ef (আমি যে দৃশ্য আপনাকে দেখিয়েছি, তা কেবল মানুষের পরীক্ষার জন্যে) সম্পর্কে তিনি বলেছেন, এটি স্বচক্ষে দেখা ঘটনা ৷ বায়তুল মুকাদ্দাস পর্যন্ত মি‘রাজের রাতে রাসূলুল্লাহ্‌ (সা)-কে তা দেখানো হয়েছে । কুরআনে উল্লিখিত অভিশপ্ত বৃক্ষ সম্পর্কে তিনি বলেন, সেটি হল যাক্ধুম বৃক্ষ । পরিচ্ছেদ শব-ই মি‘রাজের পরের দিন জিবরাঈল (আ) রাসূলুল্লাহ (সা)-এর নিকট মধ্যাহ্নের পরপরই এসেছিলেন ৷ তিনি নামাযের নিয়ম-কানুন ও সময় সবিস্তারে রাসূলুল্লাহ্‌ (সা)-কে জানিয়ে দিয়েছিলেন তিনি রাসুলুল্লাহ (সা) ও সাহাবীগণকে একত্রিত হওয়ার জন্যে বললেন । সবাই একত্রিত হলেন ৷ জিবরাঈল (আ) রাসূলুল্লাহ্‌ (সা)-কে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত নির্ধারিত নামাযগুলো আদায় করলেন । মুসলমানগণ রাসূলুল্লাহ (সা)-এর অনুসরণ করছিলেন আর তিনি অনুসরণ করছিলেন জিব্রাঈল (আ)-এর ৷ এ প্রসংগে ইব্‌ন আব্বাস ও জাবির (র') থেকে বর্ণিত রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ঃ Gc n # 29-০9 “ ৬ #0 - 0 5 i f ক id | * | vw | . bet ক ~ ~~» ~~ » be) EE পল Pd পল - S৯-== www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।