আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া দিলাম । তিনি সালামের উত্তর দিলেন । তারপর বললেন, সুস্বাগতম সৎকর্মশীল সন্তান ও সৎকর্মশীল নবীকে । এবার আমাকে উঠানো হল সিদরাতুল মুনতাহা তথা সীমান্তের কুল বৃক্ষের নিকট ৷ সেখানে ৪টি নদী দুটো বাহিরে, দুটো ভেতরে আমি বললাম, জিবরাঈল! এ গুলো কী ? তিনি বললেন, ভেতরের দুটো নদী বেহেশতের মধ্যে প্রবহমান আর বাইরের দুটো হল নীল নদী ও ফোরাত নদী । এবার আমাকে নেয়া হল বায়তুল মামূরে ৷ প্রতিদিন ৭০ হাজার ফেরেশতা তার মধ্যে প্রবেশ করেন। এরপর আমার নিকট হাযির করা হল একপাত্র মদ, একপাত্র দুধ ও একপাত্র মধু । আমি দুধের পাত্রটি বেছে নিলাম ৷ জিবরাঈল (আ) বললেন, এটি ফিতরাত ও সঠিক প্রকৃতির প্রতীক, যা আপনার মধ্যে এবং আপনার উন্মতের মধ্যে রয়েছে। এরপর আল্লাহ্‌ তা'আলা আমার উপর প্রত্যহ ৫০ ওয়াক্ত নামায ফরয করলেন । আমি ফিরে আসছিলাম । আসার পথে দেখা হয় হযরত মূসা (আ)-এর সাথে । তিনি বললেন আপনাকে কী নির্দেশ দেয়া হয়েছে ? আমি .বললাম, প্রত্যহ ৫০ ওয়াক্ত নামায আদায়ের নির্দেশ দেয়া হয়েছে তিনি বললেন, আপনার উন্মত তো প্রতিদিন ৫০ ওয়াক্ত নামায আদায় করতে পারবে না। আল্লাহ্র কসম, আপনার পূর্বে মানুষ সম্পর্কে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং বনী ইসরাঈলের লোকদের সাথে আমি সরাসরি মেলামেশা করেছি । আপনি বরং আপনার প্রতিপালকের নিকট ফিরে যান এবং আপনার উন্মতের জন্যে আরো সহজ বিধানের প্রার্থনা জানান । আমি প্রতিপালকের নিকট ফিরে গেলাম ৷ তিনি দশ ওয়াক্ত কমিয়ে দিলেন । আমি ফিরে এলাম হযরত মূসা (আ) -এর নিকট । তিনি আমাকে পূর্বের ন্যায় পরার্মশ দিলেন। আমি পুনরায় গেলাম প্রতিপালকের নিকট । এবার তিনি আরো ১০ ওয়াক্ত কমিয়ে দিলেন । আমি ফিরে এলাম হযরত মূসা (আ)-এর নিকট ৷ তিনি পূর্বের ন্যায় বললেন । আমি ফিরে গেলাম প্রতিপালকের নিকট । এবার তিনি আরো ১০ ওয়াক্ত কমিয়ে দিলেন। আমি পুনরায় ফিরে এলাম মূসা (আ)-এর নিকট ৷ তিনি পূর্বের ন্যায় বললেন । আমি পুনরায় গেলাম প্রতিপালকের নিকট । এবার আমাকে নির্দেশ দেয়া হল প্রতিদিন ১০ ওয়াক্ত নামায আদায় করার জন্যে ৷ আমি ফিরে এলাম মূসা (আ)-এর নিকট ৷ তিনি পূর্বের ন্যায় বললেন । আমি আবার ফিরে গেলাম প্রতিপালকের নিকট । এবার আমাকে নির্দেশ দেয়া হল প্রতিদিন পাচ ওয়াক্ত নামায আদায় করার জন্যে । আমি ফিরে এলাম মূসা (আ)-এর নিকট ৷ তিনি বললেন, কী আদেশ দেয়া হয়েছে ? আমি বললাম, আমাকে প্রতিদিন পাচ ওয়াকৃত নামায আদায়ের নির্দেশ দেয়া হয়েছে । মূসা (আ) বললেন, আপনার উন্মত দৈনিক পাচ ওয়াকৃত নামায আদায় করতে সক্ষম হবে না। আপনার পূর্বে আমি মানুষ সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছি এবং বনী ইসরাঈলের লোকদের সাথে আমি সরাসরি মেলামেশা করেছি । সুতরাং আপনি আপনার প্রতিপালকের নিকট ফিরে যান এবং আপানার উন্মতের জন্যে আরো সহজ করে দেয়ার প্রার্থনা জানান । আমি বললাম, আমি আমার প্রতিপালকের নিকট অনেক প্রার্থনা করেছি । আবার প্রার্থনা করতে আমি লজ্জাবোধ করছি। আমি বরং এই নির্দেশের প্রতি আমার সন্তুষ্টি প্রকাশ করছি এবং তা মেনে নিচ্ছি । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আমি যখন মূসা (আ)-কে অতিক্রম করে এলাম, তখন একটি ঘোষণা শুনতে পেলাম, “আমি আমার ফরয ও কর্তব্য নির্ধারণ করে দিয়েছি এবং আমার ' বান্দাদের বোঝা লাঘব করে দিয়েছি । ইমাম বুখারী (র) এ স্থলে এ হাদীছটি বর্ণনা করেছেন । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।